কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস
বিজ্ঞান ডেস্ক:
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯
যারা ফেসবুকে নিজের ফোন নম্বর দিয়ে রেখেছেন, তাদের জন্য বড় দুশ্চিন্তার কথা। কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ফোন নম্বরগুলো সেখান থেকে নিয়ে একটি ডেটাবেজ তৈরি করে তা অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ডেটাবেজ অনলাইনে যে কেউ দেখতে পাচ্ছেন এবং নম্বর নিয়ে নিতে পারছেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক নিরাপত্তা গবেষক অনলাইনে ৪১ কোটি ৯০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বরযুক্ত একটি ডেটাবেজ খুঁজে পান। ওই ডেটাবেজে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। এর মধ্যে ১৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের, ১ কোটি ৮০ লাখ যুক্তরাজ্যের। ওই তালিকায় বাংলাদেশের কোনো ব্যবহারকারী রয়েছেন কিনা- তা জানা যায়নি।
ফেসবুকের এক মুখপাত্র বলেন, ওই রেকর্ডে এক নম্বর একাধিকবার রয়েছে, তাই সংখ্যা অনেক বেশি মনে হচ্ছে। তাদের ধারণা, ২০ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্যের ওপর প্রভাব পড়েছে। তবে এসব ডেটা সেট পুরোনো। গত বছর ফেসবুক তাদের ফিচারের পরিবর্তন আনার আগের ঘটনা এটি। আগে ফেসবুকে কাউকে খুঁজতে ফোন নম্বর ব্যবহারের সুযোগ ছিল। ফেসবুক ওই সুবিধা বাতিল করেছে। ওই ডেটা সেট সরিয়ে ফেলা হয়েছে। ফেসবুকের কোনো অ্যাকাউন্ট হ্যাক করার প্রমাণ পাওয়া যায়নি।
ফেসবুক কর্তৃপক্ষ মনে করছে, যে বা যারা ওই ডেটা ফেসবুক থেকে সংগ্রহ করেছে, তারা ফেসবুকের ত্রুটিপূর্ণ ফিচারকে কাজে লাগিয়েছে। ২০১৮ সালের মার্চে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পরপরই এপ্রিল মাসে ওই সার্চ টুল বন্ধ করে দেওয়া হয়েছে। ফেসবুক ব্যবহারকারীদের তথ্য নিয়ে কে বা কারা এ ডেটাবেইস তৈরি করেছে এবং তা ছেড়েছে, ফেসবুক কর্তৃপক্ষ তা জানে না।
টেকক্রাঞ্চের নিরাপত্তা বিশ্লেষক সানইয়াম জেইন বলেন, যিনি এ ডেটাবেইসের সন্ধান পেয়েছেন, তিনিও এর উৎস বের করতে পারেননি। তারা ওয়েব হোস্টিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তারা ওই ডেটাবেইস সরিয়ে ফেলে।
প্রাইভেসি ও নিরাপত্তা গবেষকেরা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীদের অনলাইনে ফোন নম্বর দেওয়ার বিষয়ে সতর্ক করেন। অনলাইনে ফোন নম্বর ছড়িয়ে পড়লে স্প্যাম, নিপীড়ন, সিম সোয়াপিং বা ক্লোনিংয়ের মতো ঘটনা ঘটে।
নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠান লুসি সিকিউরিটির প্রধান নির্বাহী কলিন বাস্টেল বলেন, ‘কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে ফোন নম্বর দেওয়ার আগে ভাবুন। মনে রাখবেন, তারা গ্রাহকের তথ্য একসঙ্গে করে তা ব্যবসার কাজে লাগাবে।’
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- বহু চেষ্টা করেও আল-সাইয়েদকে হারাতে পারল না ইসরায়েল
- মাগুরার বাড়িতে হামলার পর প্রতিক্রিয়া জানালেন সাকিব
- শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ
- সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে ২ জনের মৃত্যু
- প্রথম শ্রেণির ভর্তিতে লটারিই থাকছে
- অভিনেত্রী রিনা রহমান আর নেই
- ইরানকে ট্রাম্পের কড়া বার্তা: ‘চুক্তি করুন, নয়তো আত্মসমর্পণ’
- ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান
- ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সাত শতাধিক বাড়ি পুড়ে ছাই
- ফের বাড়ল তেলের দাম
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ১০ দিনের
- পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি তেল নিয়েও বাড়ছে উৎকণ্ঠা
- মঙ্গলবারের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি চালু হতে পারে
- ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক
- ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
- ‘হামাসকে নিরস্ত্রীকরণ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সুদূরপ্রসারী ফাঁদ’
- পাকিস্তানে বিক্ষোভস্থলের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭
- রাজধানীর চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- পোলাও এখন পাতে তোলাও দায়
- পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত ১৩
- অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা
- মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
