শিল্প মুনাফার পতনে চাপের মুখে চীনা অর্থনীতি
অভ্যন্তরীণ ও বৈদেশিক চাহিদার ধীরগতির ফলে নভেম্বরে চীনের শিল্প আয় গত প্রায় তিন বছরে প্রথম হ্রাস পেয়েছে। ফলে ২০১৯ সালে ঝুঁকিতে পড়তে পারে বিশ্বের দ্বিতীয় বৃহত্ অর্থনীতি চীন। খবর রয়টার্স।
০৭:৩৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
যুক্তরাষ্ট্র আর সারাবিশ্বের পুলিশি দায়িত্ব পালন করবে না : ট্রাম্প
বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি কমিয়ে আনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আর সারাবিশ্বের পুলিশি দায়িত্ব পালন করবে না। বুধবার এক ঝটিকা সফরে ইরাকের মার্কিন সেনাদের সাথে দেখা করে তিনি এসব কথা বলেন। খবর এএফপি।
০৭:২৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
প্রাচীনতম নির্বাচনের ইতিকথা
নির্বাচনের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রাচীন গ্রীস, প্রাচীন রোমের পর মধ্যযুগেও শাসক ঠিক করার জন্য নির্বাচন পদ্ধতির ব্যবহার করা হতো। রোমান সম্রাট থেকে শুরু করে পোপ পর্যন্ত নির্বাচন বা ভোটাভুটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন।
০৭:২৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
চাইনিজ নববর্ষের অদ্ভুত রীতি-নীতি
চীনে চন্দ্র বর্ষপঞ্জি অনুসারে নতুন বছরের প্রথম দিনটিকে নববর্ষ হিসেবে উদযাপন করা হয়। চাইনিজ নববর্ষের এই উৎসব ইংরেজী নতুন বছরের মত একদিন নয় বরং পালন করা হয় টানা দুই সপ্তাহ। স্থানীয়ভাবে এই উৎসবকে বলা হয়‘চুন জি’। চাইনিজ নববর্ষ শুরুর নিদিষ্ট কোন তারিখ নেই। তাই প্রতিবছর নববর্ষের তারিখ পরিবর্তিত হয়। যেমন বর্ষপঞ্জি অনুসারে ২০১৯ সালে চাইনিজ নববর্ষ শুরু হবে ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে।
০৭:২৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
রূপগঞ্জ বদলে দেওয়ার নায়ক ‘গাজী সাহেব’ ছাড়া পথ নাই
‘বর্তমান সংসদ সদস্য গাজী সাহেব গত ১০ বছর ধরে এমপি আছেন। তার আমলের আগে যে রূপগঞ্জ ছিলো সেই রূপগঞ্জের সঙ্গে আজকের রূপগঞ্জের কোনও মিল নেই; রূপগঞ্জকে আমূল বদলে দেওয়া মানুষটাকে ভোট দেব নাতো কাকে দেব? চোখের সামনে তো আর কাউকে দেখি না-তাই ভোটটা এবারও গাজী সাহেবকেই’, এসব কথা নারায়ণগঞ্জ-১ আসনের রূপগঞ্জের বাসিন্দাদের।
০৭:২২ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
একাকী এন্টার্কটিকা পাড়ি দিলেন মার্কিন অভিযাত্রী
ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে কোন সাহায্য না নিয়ে এন্টার্কটিকা মহাদেশ অতিক্রম করেছেন মার্কিন অভিযাত্রী কলিন ও’ব্র্যাডি। পায়ে হেঁটে ৫৪ দিনে বরফে ঢাকা এই মহাদেশের দেড় হাজার কিলোমিটার অতিক্রম করেন তিনি। এ সময় বাইরের কোনো সাহায্য নেননি ও’ব্র্যাডি। শুধুমাত্র নিজের জিনিসপত্র বহনের জন্য একটি স্লেজ ছিল তার সাথে। ও’ব্র্যাডির এ কৃতিত্বকে ১৯১১ সালে এন্টার্কটিকা জয় করা প্রথম মানব রোনাল্ড আমুন্ডসেনের সাথে তুলনা করেছে নিউইয়র্ক টাইমস।
০৭:২১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
সাত বছর পর সিরিয়ায় দূতাবাস চালু করছে ইউএই
সাত বছর পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় দূতাবাস খুলতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। গতকাল দেশটি এ তথ্য জানিয়েছে। খবর এপি।
০৭:২০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ভারতের কোচি নৌঘাঁটিতে দুর্ঘটনায় নৌবাহিনীর ২ সদস্য নিহত
ভারতের কোচিতে সাউদার্ন নেভাল কমান্ড স্টেশনে এক দুর্ঘটনায় নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। নৌ-বিমান স্টেশন আইএনএস গারুদায় একটি হেলিকপ্টার হ্যাঙ্গারের দরজা খুলে পড়লে নেভাল এভিয়েশন ইলেকট্রিক্যাল শাখার দুই জ্যেষ্ঠ নাবিক প্রাণ হারান। গতকাল সকালে তাদের ওপর দরজাটি খুলে পড়ে। খবর দ্য হিন্দু।
০৭:১৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ইন্দোনেশিয়ায় ফের অগ্ন্যুৎপাত সতর্কতার মাত্রা বৃদ্ধি
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে পূর্বে জারি করা সতর্কতার মাত্রা বৃদ্ধি করেছে সরকার। এর আগে জারি করা সতর্কবার্তায় নতুন করে সুনামি আঘাত হানার আশঙ্কা প্রকাশ করা হয়। গত সপ্তাহে এ আগ্নেয়গিরি থেকে সৃষ্ট সুনামিতে চার শতাধিক মানুষ প্রাণ হারায় এবং নিখোঁজ হয় আরো শতাধিক। খবর স্ট্রেইটস টাইমস।
০৭:১৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
চীনের সাবেক গোয়েন্দাপ্রধানের যাবজ্জীবন কারাদণ্ড
চীনের সাবেক গোয়েন্দাপ্রধান মা জিয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ঘুষ গ্রহণ ও ইনসাইডার ট্রেডিংসহ বেশকিছু অপরাধে তাকে এ শাস্তি দেয়া হয়েছে। খবর বিবিসি।
০৭:১০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
সুদানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯
সুদানে সরকারবিরোধী আন্দোলন সহিংস আকার ধারণ করেছে। বিক্ষোভ দমাতে বল প্রয়োগ করছে সরকার। দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৩৭ জন নিহত হওয়ার খবর দিয়েছে।
০৭:০৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
মুম্বাইয়ে আবাসিক ভবনে আগুনে নিহত পাঁচ
ভারতের মুম্বাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই বয়োজেষ্ঠ্য।
মুম্বাইয়ের চিম্বুরের তিলক নগর এলাকার গনেশ গার্ডের কাছে একটি হাউজিং সোসাইটিতে বৃহস্পতিবার রাতে আগুনের সূত্রপাত হয়। সারগাম সোসাইটির ‘বি উইংসের’ ৩৫ নম্বর ভবনের ১১ তলায় এ আগুন লাগে বলে জানায় কর্তৃপক্ষ। খবর পেয়ে ১৫টি ফায়ারইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
০৭:০৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
তুরস্কের হামলা ঠেকাতে মানবিজে সিরীয় সরকারি বাহিনী
কুর্দি সংগঠন ওয়াইপিজি’র আমন্ত্রণে সিরিয়ার মানবিজ শহরে প্রবেশ করেছে দেশটির সরকারি বাহিনী। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর সম্ভাব্য তুর্কি অভিযান রুখতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে আবেদন জানিয়েছিল ওয়াইপিজি। সেই আবেদনে সাড়া দিয়েই এ পদক্ষেপ নিয়েছে সিরীয় সরকার। ছয় বছরের মধ্যে প্রথমবার এলাকাটিতে প্রবেশ করে আজ সেখানে সিরীয় পতাকা উড়িয়েছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে মানবিজে অবস্থানরত সকল সিরীয় নাগরিক ও অন্যদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছে তারা।
০৭:০৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ট্রাম্পের সফরে ইরাকের আইনপ্রণেতাদের তীব্র নিন্দা
যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে দেখা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ইরাক সফরের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির রাজনৈতিক ও মিলিশিয়া নেতারা। বুধবারের এ সফরকে তারা ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে তুলে ধরেছেন। দেশটির আইনপ্রণেতারা জানিয়েছেন, ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির সঙ্গে ট্রাম্পের আলোচনাটি কোথায় হবে, তা নিয়ে মতভেদের কারণে নির্ধারিত বৈঠকটিও বাতিল করা হয়। খবর রয়টার্স।
০৫:২৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
সুদানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯
সুদানে সরকারবিরোধী আন্দোলন সহিংস আকার ধারণ করেছে। বিক্ষোভ দমাতে বল প্রয়োগ করছে সরকার। দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৩৭ জন নিহত হওয়ার খবর দিয়েছে।
০৫:২৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ভারতের মাথাব্যাথা বাড়িয়ে দিল চীনের এস-৪০০ ক্ষেপণাস্ত্র পরীক্ষা
রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক এস-৪০০ ট্রিয়াম্ফ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে চীন। ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী এই ব্যবস্থা ভারতের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ভারতও গত অক্টোবরে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতে চুক্তিবদ্ধ হয়েছে। তবে ভারতীয় সেনাবাহিনীর হাতে এ যুদ্ধাস্ত্র না আসা পর্যন্ত চীনের সঙ্গে শক্তির ভারসাম্য নিয়ে উদ্বেগ কমবে না ভারতের।
০৫:২৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
পররাষ্ট্রমন্ত্রী পদে বদল আনল সৌদি আরব
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের জেরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী পদে বদল এনেছেন বাদশা সালমান বিন আব্দুলআজিজ। সৌদি আরবের নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ইব্রাহিম আব্দুলআজিজ আল আসাফ। এর আগে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তিনি। আগের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইরকে তার প্রতিমন্ত্রী করা হয়েছে।
০৫:২৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
পাকিস্তানে জারদারিসহ ১৭২ নেতাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
পাকিস্তানে সাবেক প্রেসিডেন্ট এবং পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ আলি জারদারিসহ বিরোধী দলের ১৭২ নেতার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাচারের মামলায় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। খবর জিওটিভি।
০৫:২২ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
হিলারিকে সরিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রংশসিত নারী মিশেল ওবামা
সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা দেশটির সবচেয়ে প্রশংসিত নারী নির্বাচিত হয়েছেন। গত ১৭ বছর ধরে এ সম্মান পেয়ে আসছিলেন হিলারি ক্লিনটন। এবার তাকে সরিয়ে প্রথম স্থান অর্জন করলেন মিশেল ওবামা। গতকাল প্রকাশিত গ্যালাপ জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর আমেরিকার সবচেয়ে প্রশংসিত নারী ও পুরুষ নির্বাচন করে আসছে গ্যালাপ।
০৫:১৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
মুম্বাইয়ে আবাসিক ভবনে আগুনে নিহত পাঁচ
ভারতের মুম্বাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই বয়োজেষ্ঠ্য।
মুম্বাইয়ের চিম্বুরের তিলক নগর এলাকার গনেশ গার্ডের কাছে একটি হাউজিং সোসাইটিতে বৃহস্পতিবার রাতে আগুনের সূত্রপাত হয়। সারগাম সোসাইটির ‘বি উইংসের’ ৩৫ নম্বর ভবনের ১১ তলায় এ আগুন লাগে বলে জানায় কর্তৃপক্ষ। খবর পেয়ে ১৫টি ফায়ারইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
০৫:১৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
নগরীর ফুটপাতে ক্রেতা-বিক্রেতার ভীড়, ভোগান্তিতে পথচারী
নগরীতে তীব্র শীতের কারণে ফুটপাতগুলো জমে উঠেছে গরম পোষাকের কেনাকাটায়। ক্রেতাদের ভীড় লেগে থাকছে সকাল থেকে রাত পর্যন্ত। ফুটপাতে তীল পরিমান ঠাঁই নেই। ফুটপাত ছেড়ে হকাররা সড়কের উপরও পসরা সাজিয়ে বসেছে। হকার ও ক্রেতাদের উপচে পড়া ভীড়ে পথচারীদের ভোগান্তি চরমে পৌছেছে।
০৫:০৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
প্রচার শেষ, অপেক্ষা ভোটের
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে শুক্রবার সকালে। আর কয়েক ঘণ্টা বাদেই সারাদেশে শুরু হবে ভোট উৎসব। এখন শুধু অপেক্ষা।
০৫:০৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
২১নং ওয়ার্ডে লাঙ্গলের জন্য মালার ভোট প্রার্থনা
বন্দরে ২১নং ওয়ার্ড আ’লীগনেত্রী রাশিদা বেগমের নেতৃত্বে সাংসদ সেলিম ওসমানের পক্ষে ব্যাপক গনসংযোগ করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় বন্দর শাহীমসজিদ, বউবাজার, দত্তবাড়ী, ঠাকুরবাড়ীসহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন। এ গণসংযোগে অংশ নেন মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.মাহমুদা মালা।
০৪:৫৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
রূপগঞ্জে নৌকায় ভোট চেয়ে সিএনজি মহড়া
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চেয়ে নৌকার পক্ষে সিএনজি দিয়ে মহড়া দিয়েছে গোলাকান্দাইল জাতীয় পরিবহন শ্রমিকলীগের নেতাকর্মীরা। গোলাকান্দাইল এলাকা থেকে সিএনজিগুলো সারিবদ্ধভাবে বের হয়ে বরপা, রূপসী, মুড়াপাড়া প্রদক্ষিণ করে গোলাকান্দাইল চৌরাস্তা এলাকায় গিয়ে থামে। সেখানে সিএনজি চালকরা এক পথ সভায় মিলিত হয়।
০৪:৫০ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
























