পূজারার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত
সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় ছিলেন বিরাট কোহলি। কিন্তু এখন দেখা যাচ্ছে কোহলি নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের কান্ডারি হয়ে ওঠেছেন চেতেশ^র পূজারা। অ্যাডিলেড আর মেলবোর্নে সেঞ্চুরি করে দলের জয়ে অবদান রেখেছিলেন তিনি। পূজারা সেঞ্চুরির দেখা পেয়েছেন সিডনিতে সিরিজ নির্ধারণী টেস্টেও। তার হার না মানা সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করেছে ভারত।
০৮:৪৫ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
‘প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট উপহার দিচ্ছে বিপিএল’
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ৫ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে চার-ছক্কার জমজমাট এই টি-টোয়েন্টি আসর। বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে এবারের আসরে মাঠ মাতাবেন স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারের মত বিদেশি তারকারাও। খুলনা টাইটানের কোচ মাহেলা জয়াবর্ধনে মনে করছেন, প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট উপহার দেয়ার কারণেই বিপিএলের প্রতি আগ্রহী হয়ে ওঠেছেন বিদেশি ক্রিকেটাররা।
০৮:৪২ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
‘সাংসদ’ মাশরাফিকে রংপুরের অভিনন্দন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। রাজনীতির মাঠ জয় করে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আবারও ফিরছেন ক্রিকেট মাঠে। ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে মাশরাফির রংপুর রাইডার্স খেলবে চিটাগং ভাইকিংসের বিপক্ষে।
০৮:৪০ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
রানোৎসবের ম্যাচে নিউজিল্যান্ডের জয়
চার-ছক্কার ধুন্ধুমার লড়াই দেখতে গাঁটের পয়সা খরচ করে স্টেডিয়ামে যান দর্শকরা। সে হিসেবে বৃহস্পতিবার বে ওভালের মাউন্ট মঙ্গানুইতে যারা খেলা দেখতে গিয়েছিলেন, নিঃসন্দেহে তাদের পয়সা উসুল। নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার মধ্যাকার সিরিজের প্রথম ওয়ানডেতে রানোৎসবই দেখেছেন তারা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে নিউজিল্যান্ড তুলেছিল ৩৭১ রান। জবাবে লঙ্কানরা থামে ৩২৬ রানে। ম্যাচটিতে ৪৫ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা।
০৮:৩৮ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ফাইনালে চোখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের
গত আসরে টুনামেন্ট জুড়ে ভালো খেলেও ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তবে এবার স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে চায় না দলটি। ম্যাচ বাই ম্যাচ খেলে তারা নিশ্চিত করতে চায় ফাইনালে। সেদিকেই নজর রাখছে ২০১৫ সালের চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার দলের অনুশীলন শেষে এমনটাই জানালেন দলের ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েস।
০৮:৩৬ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ডেনমার্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬
ডেনমার্কে গ্রেট ডেল্টা নামে একটি সেতুতে ট্রেন দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। সেতুটি ডেনমার্কের প্রধান দুটি দ্বীপ জিল্যান্ড ও ফুনেনকে সংযুক্ত করেছে। ট্রেন পরিচালনা সংস্থা ডিএসবি বার্তা রয়টার্সকে বুধবার এ তথ্য জানায়।
০৮:৩৪ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ক্ষমতায় থাকতে সংবিধানে পরিবর্তন আনছেন মিসরের প্রেসিডেন্ট
মিসরের প্রেসিডেন্ট হিসেবে দুই বারের বেশি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যাবে না বলে যে সাংবিধানিক বাধ্যবাধ্যকতা রয়েছে, তা পরিবর্তনের চিন্তাভাবনা করা হচ্ছে। প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসিকে ক্ষমতায় রাখার জন্য তার সমর্থকরা ইতিমধ্যে এই বাধ্যবাধকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। খবর পার্স টুডের।
০৮:৩২ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
পাকিস্তানের জন্য চারটি অত্যাধুনিক রণতরী বানাচ্ছে চীন
পাকিস্তানের জন্য চারটি অত্যাধুনিক রণতরী তৈরি করছে দেশটির দীর্ঘদিনের মিত্র চীন। কৌশলগত ভারত মহাসাগরে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য দুই দেশের মধ্যে বিশাল সামরিক অস্ত্র চুক্তির অংশ এটি।
০৮:২৯ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
৩৫ ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশু উদ্ধার
রাশিয়ার উদ্ধারকর্মীরা দেশটির একটি ধসেপড়া অ্যাপার্টমেন্ট ভবন থেকে ৩৫ ঘন্টা পর এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন। ছেলে শিশুটি শূন্যের নিচে তামপাত্রার মধ্যে পুরো একটি রাত কাটায়। গ্যাস বিস্ফোরণে ওই ভবন ধসে পড়ে অন্তত নয়জন মারা গেছে। ভবনটির আরও বেশ কয়েকজন বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছেন।
০৮:২৮ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
পাকিস্তানের কারাগারে বন্দি ৫৩৭ ভারতীয়
পাকিস্তানের কারাগারে ৫৩৭ জন ভারতীয় বন্দি রয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে একটি তালিকা প্রকাশ করে খবরটি জানানো হয়েছে। সূত্রের খবর, ওই ৫৩৭ জন বন্দির মধ্যে ৫৪ জন সাধারণ নাগরিক এবং ৪৮৩ জন মৎস্যজীবী।
০৮:২৬ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
সোমালিয়ায় জাতিসংঘ দূতকে বহিষ্কার
সোমালিয়ায় নিযুক্ত জাতিসংঘের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের জন্য অভিযুক্ত করে তাকে এ আদেশ দেয়া হয়েছে। জাতিসংঘ সমর্থিত সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করার পর এ ব্যবস্থা নিলো মোগাদিসু।
০৮:২৩ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
গরু রক্ষায় ব্যস্ত যোগী, চালু ‘গো কল্যাণ কর’
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মুসলিম নামের ঐতিহাসিক স্থানগুলোর নাম পরিবর্তন এবং গোরক্ষার নামের কোটি কোটি রুপি ব্যয় করতে ব্যস্ত সময় পার করছেন যোগী আদিত্যনাথ। গরু রক্ষার নামে অনেক মুসলিমকে হত্যা করা হলেও তার কোনো বিচারই এখন পর্যন্ত চোখে পড়েনি। এরই মধ্যে আবারো গোরু রক্ষায় হাজার কোটি রুপির প্রকল্প হাতে নিয়েছেন তিনি।
০৮:২২ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
সন্তানকে সব সম্পদ না দেয়ার আকুতি সাবেক ধনকুবেরের
সারাজীবন ধরে তিল তিল করে গোড়ে তোলা সঞ্চয় নিজের ছেলেকে দেয়ার পর ভাড়া বাড়িতে উঠতে হয়েছে ভারতের একসময়ের সেরা ধনী রেমন্ড গ্রুপের সাবেক মালিক বিজয়পত সিংহানিয়াকে। নিজের অর্থ ফেরত পেতে ছেলের সঙ্গে মামলা লড়তে হচ্ছে তাকে। নিজের দুরাবস্থার কথা তুলে ধরে সন্তানের হাতে সব সম্পদ তুলে না দেয়ার জন্য সকল বাবা-মায়ের প্রতি আকুতি জানিয়েছেন বিজয়পত।
০৮:১৯ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
জাতিসংঘে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ‘ইউনেস্কো’: যুক্তরাষ্ট্র
ইউনেস্কোকে জাতিসংঘের অঙ্গসংগঠনগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেছে যু্ক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত দেশটির বিদায়ী রাষ্ট্রদূত নিকি হ্যালী এ অভিযোগ করেন। জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংগঠন ইউনেস্কো থেকে যু্ক্তরাষ্ট্র ও ইসরায়েলের বের হয়ে যাওয়ার একদিন পরই এমন মন্তব্য করলেন নিকি হ্যালি।
০৮:১৮ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
৯/১১ হামলার গোপন তথ্য চুরি, মোটা অঙ্কের টাকা দাবি হ্যাকারদের
সতের বছর আগে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ কয়েকটি জায়গায় যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে তার সঙ্গে সম্পর্কিত গোপন তথ্য ফাঁসের হুমকি দিয়েছে একটি হ্যাকার গোষ্ঠী। একাধিক বিমা ও আইনি সংস্থার সাইট থেকে সেগুলো চুরি করেছে হ্যাকাররা। মোট ১৮ হাজার গোপন নথি হাতিয়ে নিয়েছে তারা। মোটা টাকা না পেলে সব প্রকাশ করে দেবে বলে হুমকি দিয়েছে তারা। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম মাদারবোর্ডে এ হুমকির খবর প্রকাশিত হয়।
০৮:১৬ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
মাঝ আকাশে বিমানবালাকে বিয়ের প্রস্তাব (ভিডিও)
ভালোবেসে প্রিয় মানুষটির মন জয় করার জন্য কত কি-ই না করে থাকি আমরা। কিন্তু উড়ন্ত বিমানে বিয়ের প্রস্তাব? শুনেছেন কখনো? এবার সেই কাজটিই করে ফেললেন এক ব্যক্তি। বিমানের মধ্যেই প্রিয়তমাকে বিয়ের প্রস্তাব দিলেন স্টেফানো।
০৮:১৪ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
বিয়ে করলেন ভারতের দুই নারী
সমাজের চোখ রাঙানি এড়িয়ে বিয়ে করলেন ভারতের দুই নারী। উত্তর প্রদেশের হামিরপুরের অঞ্চলে ঘটেছে এই ঘটনাট। তাদের একজনের বয়স ২৪, অন্যজনের ২৬। দীর্ঘ ছয় বছর ধরে একে অন্যকে ভালোবাসতেন তারা। কিন্তু সমাজের চাপে তখন বিয়ে করতে পারেননি তারা। অবশেষে সব বাধা-বিপত্তি এড়িয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন তারা। শুধু তাই নয়, এর জন্য নিজেদের স্বামীদেরও ডিভোর্স দিয়েছেন তারা। যদিও তাদের এই বিয়ে নথিবদ্ধ করতে রাজি হননি ম্যারেজ রেজিস্ট্রার। তাই একটি মন্দিরে গিয়ে বিয়ে করেন তারা।
০৮:০৭ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
উ. কোরীয় কূটনীতিকের ইতালিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা
ইতালিতে নিযুক্ত উত্তর কোরিয়ার শীর্ষ কূটনীতিক রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্রের প্রতিবেদনে এ কথা বলা হয়। খবর এএফপির।
০৮:০৫ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
কিমের অসাধারণ চিঠি পেয়েছেন ট্রাম্প
উত্তর কোরীয় নেতা কিম জং উনের কাছ থেকে চিঠি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক বার্তায় কিমের চিঠিকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি উত্তর কোরীয় নেতা যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি চাপ ও নিষেধাজ্ঞা অব্যাহত রাখে, তবে উত্তর কোরিয়া তাদের নীতি বদলাবে। এমন হুমকির পরই চিঠি পাওয়ার কথা নিশ্চিত করলেন ট্রাম্প।
০৮:০৩ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
বৈশাখীর মিউজিক্যাল শো মাতাবেন ঐশী
বৈশাখী টিভির মিউজিক্যাল শো তিব্বত লাক্সারি সোপ ‘গোল্ডেন সং’-এ গাইবেন এ প্রজন্মের তারকা কণ্ঠশিল্পী ঐশী। অনুষ্ঠানটি প্রচারিত হবে শনিবার রাত আটটায়। তিনি মূলত ফোক গানের শিল্পী হলেও এই অনুষ্ঠানে তাকে উপস্থাপন করা হবে ভিন্নরুপে।
০৭:৪৮ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
নতুন বছরে ‘বীর’ শাকিবের সঙ্গে বুবলী
শাকিব খান ও শবনম ইয়াসমীন বুবলী এই নাম দুটো পাশাপাশি উচ্চারিত হওয়া মানেই আলোচনা। ভক্তদের নানা রকম মন্তব্যসহ শোবিজে শুরু হয়ে যায় কানাঘুষা। অনেকের ধারণা এই বুবলীর কারণেই শাকিব-অপুর সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। তবে নেটিজেনদের এই ধারণা বরাবরই ‘মিথ্যে’ বলে উড়িয়ে দিয়েছেন কিং খান ও বুবলী। বেশ কিছুদিন বিরতি দিয়ে আবারও একসঙ্গে নতুন বছর শুরু করতে যাচ্ছেন এই দুই তারকা।
০৭:৪৫ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ক্যাটরিনার স্থলাভিষিক্ত সারা
বলিউডের নামকরা ড্যান্স কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডি’সুজা তার আপকামিং ছবি ‘স্ট্রেট ড্যান্সার’-এ নায়িকা হিসেবে ঠিক করেছিলেন ক্যাটরিনা কাইফকে। প্রাথমিক কথাবার্তায় সেটা চূড়ান্তও হয়ে গিয়েছিল।
০৭:৪৩ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
অনুপমের বিরুদ্ধে আদালতে মামলা
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের জীবনী নিয়ে নির্মিত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এ অভিনয় করে আইনি প্যাঁচে পড়ে গেলেন বলিউড অভিনেতা অনুপম খের। বিশিষ্ট ব্যক্তিদের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বিহারের একটি আদালতে। তাতে আসামি করা হয়েছে ছবির পরিচালক বিজয় দত্ত ও প্রযোজকেও।
০৭:৪১ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
উচ্ছ্বসিত হওয়া দোষের না, ভেঙে পড়া অন্যায়
আঁখি আলমগীর। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির নন্দিত রাজকন্যা বলে তাকে ডাকেন কেউ কেউ। প্লে-ব্যাক করেছেন অসংখ্য সিনেমায়। স্টেজ পারফরমার হিসেবেও তিনি রয়েছেন আলোচনার শীর্ষে। অজস্র শ্রোতাপ্রিয় গানের এই গায়িকা জানালেন নতুন বছর নিয়ে তার পরিকল্পনার কথা। বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে স্পষ্ট ক্ষোভও উঠে এলো আলমগীর-কন্যার কণ্ঠে।
০৭:৪০ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’























