নতুন বছরে ‘বীর’ শাকিবের সঙ্গে বুবলী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০১৯
শাকিব খান ও শবনম ইয়াসমীন বুবলী এই নাম দুটো পাশাপাশি উচ্চারিত হওয়া মানেই আলোচনা। ভক্তদের নানা রকম মন্তব্যসহ শোবিজে শুরু হয়ে যায় কানাঘুষা। অনেকের ধারণা এই বুবলীর কারণেই শাকিব-অপুর সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। তবে নেটিজেনদের এই ধারণা বরাবরই ‘মিথ্যে’ বলে উড়িয়ে দিয়েছেন কিং খান ও বুবলী। বেশ কিছুদিন বিরতি দিয়ে আবারও একসঙ্গে নতুন বছর শুরু করতে যাচ্ছেন এই দুই তারকা।
আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে কাজী হায়াতের ‘বীর’ সিনেমার শুটিং। এতেই জুটিবদ্ধ হয়ে কাজ করছেন এই দুই তারকা। সিনেমাটিতে শাকিব খানকে গান গাইতে দেখা যাবে। যেনতেন গান নয় তিনি গাইবেন বাংলার ঐতিহ্যবাহী পুঁথিপাঠের মতো করে এমনটাই জানিয়েছেন প্রযোজক ইকবাল।
শাকিব খান একটা ‘ট্রেন্ড’ এমনটাই উল্লেখ করে ইকবাল বলেন, ‘পুঁথিপাঠ আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। আমাদের প্রায় সব পুরনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এই বিষয়টা মাথায় রেখে আমরা শাকিব খানের কন্ঠে পুঁথিপাঠ রেখেছি। যেটা দেখে শাকিব ভক্তরা পুঁথিপাঠ সম্পর্কে জানতে আগ্রহী হবে।’
আসছে ১২ জানুয়ারি এফডিসিতে সেট বানিয়ে প্রথম লটের শুটিং শুরু হবে বলে জানান প্রযোজক।
এখনো শোবিজে শাকিব বুবলী বিতর্ক চলমান, এই অবস্থায় আবারও বুবলীর ওপরেই কেন আস্থা রাখা হলো জানতে চাইলে ইকবাল বলেন, ‘এটা চরিত্রের প্রয়োজনে রাখা হয়েছে। আর সিনেমা ইন্ডাস্ট্রিতে এ রকম হাজারটা বিতর্ক থাকে। এটা আজকের ঘটনা নয়, আবহমানকাল ধরেই চলে আসছে। এসমস্ত নিয়ে ভাবলে কী আর সিনেমা হবে?’
নিজের ক্যারিয়ারের পঞ্চাশতম সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত কাজী হায়াত জানান, ‘আমি ‘বীর’ সিনেমাটা একজন বীরকে নিয়েই করছি। শাকিব খান হলো আমাদের ঢাকাই চলচ্চিত্রের বর্তমান বীর। অভিনয়ে, সংলাপে ও অনন্য। আশা করছি, ‘বীর’ শাকিবে মুগ্ধ হবে দর্শক। বীরের ঠোঁটে করে পর্দায় পুঁথিপাঠ জিনিসটাও বেশ উপভোগ্য হবে।’
‘বীর’ নিয়ে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানও বেশ রোমাঞ্চিত। তিনি বলেন, “কাজী হায়াত সাহেব একজন গুণী নির্মাতা। অনেক ব্যবসাসফল সিনেমা আছে তার নামের পরে। আমি পুরো স্ক্রিপ্ট পরেই বুঝতে পেরেছি আরও একটি সুপারহিট সিনেমা যোগ হতে যাচ্ছে ওনার ঝুলিতে। আমি সাধ্যমতো চেষ্টা করব, এই সিনেমায় নিজেকে উজার করে দেওয়ার। বাকিটা আমার ভক্তদের ওপর নির্ভর করছে। আশা রাখি, আমার ভক্তরা সিনেমা হলে ‘বীর’ দেখতে গিয়ে হতাশ হবে না। আর আমার ক্যারিয়ারের ভক্তদের খুব কমই হতাশ করেছি।”
শবনম ইয়াসমীন বুবলীর বছর শুরু হচ্ছে শাকিব খানের হাত ধরে। তবে তাদের দুজনকে ঘিরে শোবিজে যে চলমান বিতর্ক রয়েছে তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না এই নায়িকা। তিনি বলেন, ‘এটা আমাদের জুটির নবম সিনেমা। আমাদের জুটিবদ্ধ সবগুলো সিনেমা দর্শক সাদরে গ্রহণ করেছে। এই সিনেমাটাও দর্শকনন্দিত হবে বলে আমি আশাবাদী।’
বীর সিনেমায় সাইড নায়িকা হিসেবে থাকছেন নবাগত তামান্না ইসরাত সোহানী। আর সিনেমাটি প্রযোজনা করেছেন যৌথভাবে শাকিব খান ও তার বন্ধু ইকবাল।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
