ক্যাটরিনার স্থলাভিষিক্ত সারা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০১৯
বলিউডের নামকরা ড্যান্স কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডি’সুজা তার আপকামিং ছবি ‘স্ট্রেট ড্যান্সার’-এ নায়িকা হিসেবে ঠিক করেছিলেন ক্যাটরিনা কাইফকে। প্রাথমিক কথাবার্তায় সেটা চূড়ান্তও হয়ে গিয়েছিল।
চলতি বছরের মাঝামাঝি ‘স্ট্রেট ড্যান্সার’-এর শুটিং শুরু হওয়ার কথা। ওই একই সময়ে শুরু হবে সালমান খানের ‘ভারত’ ছবির শুটিং। এই ছবির নায়িকাও ক্যাটরিনা। যার কারণে শেষ সময়ে এসে রেমো ডি’সুজাকে না করে দেন ক্যাটরিনা।
এই ঘটনার দুদিনও হয়নি। এরই মধ্যে নতুন নায়িকার ঘোষণা দিয়ে দিলেন রেমো। জানালেন, ক্যাটরিনার শূন্যস্থানটা তিনি হালের সেনসেশন সারা আলী খানকে দিয়ে পূরণ করবেন। তার মানে ‘স্ট্রেট ড্যান্সার’ ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে হবে সারাকে।
খবর সত্যি হলে এটি হবে তার তিন নম্বর ছবি এবং বরুণের বিপরীতে প্রথম। ডিসেম্বরে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবিটি দিয়ে বলিউডে অভিষেক হয় সাইফ কন্যার। ওই একই মাসে মুক্তি পায় তার ‘সিম্বা’ ছবিটিও। দুটিতেই বিশেষ নজর কেড়েছেন সারা। এবার যুক্ত হলেন রেমো ডি’সুজার ছবিতে।
‘স্ট্রেট ড্যান্সার’ হচ্ছে ‘এবিসিডি’ সিরিজের ছবির চতুর্থ সিক্যুয়েল। তৃতীয় সিক্যুয়েল অর্থাৎ ‘এবিসিডি থ্রি’-তে নায়ক ছিলেন বরুণ ধাওয়ান। তার বিপরীতে দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুরকে। দারুণ ব্যবসাসফল হয়েছিল ছবিটি। নাচে-গানে দর্শকদের একেবারে মন ভরিয়ে দিয়েছিলেন শ্রদ্ধা ও বরুণ। তবে চতুর্থ কিস্তিতে বরুণের সঙ্গে দেখা যেতে পারে সারাকে।
বলিউডের নবাব সাইফ আলী খানের মেয়ে সারার বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। প্রথম ছবি ‘কেদারনাথ’ মুক্তির পরই পরিচালক-প্রযোজকদের নজরে তিনি। ‘কেদারনাথ’ তেমন ব্যবসাসফল না হলেও দর্শকদের মন ভরিয়েছে সারার অভিনয়। তবে রণবীর সিংয়ের বিপরীতে পরের ছবি ‘সিম্বা’ ব্যবসাসফল। গত ২৮ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবি ইতিমধ্যে শতকোটির ক্লাবে ঢুকে পড়েছে।
এদিকে কয়েকদিন আগে ‘লাভ আজ কাল টু’ ছবির জন্যও সারার নাম ঘোষণা করেছেন পরিচালক ইমতিয়াজ আলী। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল কমেডি ঘরানার ‘লাভ আজ কাল’। যেটিতে অভিনয় করেছিলেন সারার বাবা সাইফ আলী খান ও হালের অন্যতম তারকা দীপিকা পাডুকোন।
প্রায় এক দশক পর সেই ছবির সিক্যুয়েলে অভিনয় করতে চলেছেন সাইফের মেয়ে সারা। যেখানে নায়ক হিসেবে রয়েছেন কার্তিক আরিয়ান। এর মধ্যে আবার রেমো ডি’সুজাও চাইছেন সারা তার ছবির নায়িকা হোক। সাইফ কন্যার বর্তমান জনপ্রিয়তা কোথায় গিয়ে পৌঁছেছে একবার ভাবুন তো!
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
