বার্নাব্যুতে রিয়ালকে হারাল জিরোনা
কোপা দেল রে’র সেমিফাইনালে বার্সার মাঠে গিয়ে সমতা করে ফেরে রিয়াল। লিগের ম্যাচে মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকোর মাঠে জয় পায়। চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে দারুণ এক জয় এখনও টাটকা রিয়ালের কাছে। তার আগের চার লিগ ম্যাচেও জয় ছিল লস ব্লাঙ্কোসদের। ম্যাচের ২৫ মিনিটে গোল করে লিগে টানা ষষ্ঠ জয়ের পথ রচনা করে দেন কাসেমিরো। এরপরও ২-১ গোলে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হারল রিয়াল মাদ্রিদ।
১১:৪৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
টেস্টের জয়োধ্বনি কুশলের ব্যাটে
টি-২০ ক্রিকেটের যুগে টেস্ট গ্রীষ্মের মরা গাঙয়ের মতো। আইপিএল শেষ হলে বিপিএল-পিসিএলের খোঁজ নেয় ক্রিকেট ভক্তরা। শ্রীলংকা কোথায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলছে এ খবর ক’জন রাখেন। কিন্তু ক্রিকেটের সেরা ফরম্যান তো টেস্ট। শুধু ওয়ানডে বা টি-২০ কেনো টেস্ট সিরিজেও রোমাঞ্চ ছড়িয়ে যায়। দক্ষিণ আফ্রিকার ডারবানে মাত্র এক উইকেটের জয় তুলে নিয়ে সেটাই প্রমাণ করল শ্রীলংকা। টেস্টের জয়োধ্বনি গেয়ে গেল কুশল পেরেরার ব্যাট।
১১:৪৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
আবারও প্রেমে পড়েছেন শ্রাবন্তী!
মাত্র একমাস আগেই দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী শ্রাবন্তীর। এরমধ্যেই নাকি আবার নতুন প্রেমে মজেছেন তিনি।
কলকাতার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকদিন ধরেই শ্রাবন্তীর জীবনে নতুন মুখকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। এই আলোচনা এখন ইন্ডাস্ট্রির বাইরে দর্শকমহলেও ছড়িয়ে পড়েছে। কিন্তু পাত্র কে? টলিউডে কান পাতলেই তার সম্পর্কে জানা যাচ্ছে দু-একটি তথ্য। পাত্রের নাম রোশন সিং। পেশায় একটি বিমান সংস্থার কেবিন ক্রু।
১১:৪০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
কণ্ঠ খুঁজছেন সংগীতশিল্পী বালাম
সংগীতশিল্পী বালামকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তার গান ও সংগীতে মুগ্ধ শ্রোতারা। তার ভক্তের সংখ্যাও নেহাত কম না। দীর্ঘদিন পর বালাম ভক্ত-শ্রোতাদের উপহার দিয়েছেন তার নতুন গান। এর শিরোনাম ‘হঠাৎ’।
১১:৩৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ কিশোরী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে তাহমিনা আক্তার নামে ১৪ বছরের এক কিশোরীকে ৪’শ পিছ ইয়াবা সহ আটক করেছে পুলিশ। মাদকের একটি চালান আদান-প্রদান হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম সিদ্ধিরগঞ্জপুল এলাকায় অভিযান চালিয়ে এমএস টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়।
১১:৩৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
কাঁচপুর ব্রীজ হতে মেঘনা ব্রীজ পর্যন্ত বাইলেন নির্মাণ করা হবে
১৮ই ফেব্রুয়ারি সোমবার বিকালে জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার তারকা চিহ্নিত প্রশ্ন ৫৩৫ এর উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চার লেন বিশিষ্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রীজ হতে মেঘনা ব্রীজ পর্যন্ত মহাসড়কের পাশে বাইলেন নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। বর্তমানে জরিপের কাজ চলমান আছে।
১১:৩৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
বিদেশি বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস চালু : সালমান এফ রহমান
প্রধানমন্ত্রীর বেসরকারি খাত শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, ইকোনমিক জোনে যে বিদেশি বিনিয়োগ হয়েছে সেটা অন্য দেশে বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করবে।
১১:৩২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করলেন অসিত বরণ বিশ্বাস
সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বঙ্গবন্ধু রোড থেকে জিমখানা হয়ে পাইকপাড়া পুল পর্যন্ত সংযোগ সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন নাসিক ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।
১১:২৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
কাল বসবে পদ্মা সেতুর সপ্তম স্প্যান
এক মাসের ব্যবধানেরও কম সময় আগামীকাল বুধবার বসতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর সপ্তম স্প্যান। এ স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হবে সেতুর এক দশমিক দুই কিলোমিটার।
১১:২৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
৪৯ নারী এমপির শপথ কাল
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন এমপির শপথ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে এমপি হিসেবে তারা শপথ নেবেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করাবেন।
১১:২২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ঢাকার মিরপুরে মেয়রপ্রার্থী আতিকের গণসংযোগ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীতপ্রার্থী আতিকুল ইসলাম মিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
১১:২১ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই: শাফিন আহমেদ
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী শাফিন আহমেদ বলেছেন, ভোটারদের সম্মান রক্ষায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।
১০:৩১ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
দেশে ফিরলেন মির্জা ফখরুল
সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১০:৩০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
আ.লীগ সবসময়ই জামায়াত নিষিদ্ধের পক্ষে: কাদের
আওয়ামী লীগ সবসময়ই জামাতের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১০:২৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ঢাকার মিরপুরে মেয়রপ্রার্থী আতিকের গণসংযোগ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীতপ্রার্থী আতিকুল ইসলাম মিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
১০:২৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
চিংড়ি টিক্কা মশলা
বাঙালির কাছে চিংড়ি মানেই জিভে জল আনা একটা নাম। গরম ভাতের সঙ্গে চিংড়ি, কে না পছন্দ করে? সামুদ্রিক এই মাছটি যেমন সুস্বাদু, তেমনি প্রোটিনে ভরপুর। চিংড়ির রয়েছে বিভিন্ন রেসিপি। আজ জেনে নিন চিংড়ি টিক্কা মশলা বানানোর রেসিপি-
১০:১৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ভিন্ন স্বাদের "পিজ্জা রোল"
পিজ্জা রোল মজাদার একটি খাবার। অনেকেই এটি বিভিন্ন ফাস্ট ফুড বা রেস্টুরেন্ট থেকে কিনে খেয়ে থাকেন। তবে জানেন কি? ঘরে খুব সহজে ওভেনে এমনকি চুলাতেও এটি তৈরি করা যায়। তবে জেনে নিন পিজ্জা রোল বানানোর রেসিপিটি-
১০:১২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ফুলকপি আলুর ডালনা
এখন বাজারে ফুলকপি ও নতুন আলু সহজলভ্য। শীতে ফুলকপি খাওয়ার সবচেয়ে ভালো সময়। এসময়ের ফুলকপিগুলো সতেজ থাাকে বলে খেতেও খুব সুস্বাদু হয়। যারা ফুলকপি খেতে ভালোবাসেন তারা ফুলকপি দিয়ে রেঁধে ফেলুন ফুলকপি আলুর ডালনা। খুব সহজেই রান্না করা যায় এই খাবারটি। ফুলকপি আলুর ডালনা ভাত কিংবা রুটির সঙ্গে খেতেও খুবই ভালো লাগে। আসুন জেনে নেয়া যাক ফুলকপি আলুর ডালনার সহজ রেসিপিটি-
১০:১০ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
স্বাস্থ্য রক্ষায় ৩টি খাবারই যথেষ্ট
ওজন কমাতে একটি স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য তালিকা প্রয়োজন। স্বাস্থ্য উপযোগী এবং ওজন কমাতে সহায়ক এমন খাবার পছন্দ করে বেছে নেয়া বেশ কঠিনই। কীভাবে বুঝবেন কোন খাবার খেতে হবে, কোনটাই বা নয়? কারণ শুধু খাবার খেলেই হল না, জানতে হবে কোন খাবারে রয়েছে আপনার শরীরের উপযোগী পর্যাপ্ত ভিটামিন, ফাইবার, প্রোটিন এবং অন্যান্য পুষ্টিপদার্থ। তবে জেনে নিন কয়েকটি খাবার সম্পর্কে যেগুলো আপনার ত্বককে করবে ঝকঝকে সঙ্গে হজমশক্তি বাড়াবে।
১০:০৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
হরতকির ভেজষ গুণ
হরতকি নামটির সঙ্গে প্রায় সকলেই পরিচিত। আয়ুবের্দীয় চিকিৎসা শাস্ত্রে উল্লেখযোগ্য ভেজষ উদ্ভিদ হলো ত্রিফলা। এর মধ্যে গুরুত্বপূর্ণ ও পরিচিত একটি ফল হলো হরতকি। ভেজষ শাস্ত্রে হরতকির রয়েছে বিশেষ গুণ ও উপকারিতা। আয়ুবের্দ চিকিৎসা শাস্ত্রে, তেঁতো স্বাদের ছোট এ ফল মানব দেহের জন্য মহাষৌধ হিসেবে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। হরতকি কেন খাবেন, খেলে কী কী উপকার হবে? সেসব সম্পর্কে জেনে নিন-
১০:০৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
চুল, ঠোঁট ও ত্বকের যত্নে ‘ঘি’
যুগের পর যুগ ধরে বাঙালী রান্নার উপকরণ হিসেবে ঘি’এর ব্যবহার এখনো অপরিবর্তীত রয়েছে। রান্নাঘরের একটি প্রধানতম খাদ্য উপাদান হল ঘি। সম্প্রতি, কোর্টনি কার্দাশিয়ান এবং ইয়ামি গৌতমের মতো সেলিব্রিটিরাও ঘিয়ের উপকারিতা নিয়ে কথা বলেছেন। ঘি এমন একটি স্বাস্থ্যকর ফ্যাট যাতে ভিটামিন এ, ডি, ই ও কে রয়েছে। ঘি স্রেফ স্বাস্থ্যের জন্যই নয় বরং আপনার চুল এবং ত্বকের জন্যও সমান উপকারি। আপনার সৌন্দর্যের রুটিনে যদি ঘি যোগ করতে চান তবে চুল, ঠোঁট এবং ত্বকের জন্য এই ৩ টি উপায়ে ঘি ব্যবহার করতে পারেন-
১০:০৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
১২১ নম্বর গানটি তাকে শোনাতে খুব মন চাইছে...
দর্শকপ্রিয় অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, নাট্য ও চিত্র পরিচালক। নৃত্যশিল্পী হিসেবেও যথেষ্ট খ্যাতি রয়েছে মেহের আফরোজ শাওনের। বহুমুখী গুণের অধিকারী এই মানুষটির আরেকটি বড় পরিচয়, বাংলা সাহিত্যের অন্যতম লেখক হুমায়ুন আহমেদর স্ত্রী। ২০০৫ সালে হুমায়ুন আহমেদের সঙ্গে পবিত্র বন্ধনে জড়ান শাওন। দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ২০১২ সালে না ফেরার দেশে পারি জমান সব থেকে পাঠকপ্রিয় এ লেখক (হুমায়ুন আহমেদ)। গান খুব পছন্দ করতেন হুমায়ুন আহমেদ। একটি রবীন্দ্র সঙ্গীত গাওয়াকে কেন্দ্র করে তাদের একটি স্মৃতি নিজের ফেসবুকে শেয়ার করেছেন শাওন।
১০:০৪ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
অর্জিত অর্থ চলচ্চিত্রেই বিনিয়োগ করতে চাইঃ শাকিব
ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। যিনি চলচ্চিত্রের দুর্দিনেও একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়ে যাচ্ছেন। তার ছবি মানেই অন্যরকম দর্শক চাহিদা, হাউজ ফুল প্রেক্ষাগৃহ। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে একই চিত্র পরিলক্ষিত হয়ে আসছে। যা বর্তমানে অন্য কোনো নায়কের ছবির ক্ষেত্রে দেখা যায় না।
১০:০২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
দক্ষিণ এশিয়া চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘কমলা রকেট’
এবার প্যারিসে পুরস্কৃত হলো নূর ইমরান মিঠুর পরিচালিত চলচ্চিত্র ‘কমলা রকেট’। ফ্রান্সে সদ্য সমাপ্ত দক্ষিণ এশিয়া চলচ্চিত্র উৎসব (ফেস্টিভাল দ্যু ফিল্ম দ্য এশিয়া দ্যু সউড) এর ৬ষ্ট আসরে প্রধান পুরস্কার ‘জুরি প্রাইজ’ জিতে নেয় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই চলচ্চিত্রটি। খবরটি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্মের কনসালটেন্ট (ফিল্ম) আবু শাহেদ ইমন।
০৯:৫৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
























