।। অলৌকিক মার্চ।।
হাসান হাবিব
প্রকাশিত: ৭ মার্চ ২০১৯
ক্যালেন্ডারের একটি কিংবা দুটি পাতা উল্টালেই
চলে আসে মার্চ!
মার্চ চলে আসে মার্চ করতে করতে -
লেফট্ রাইট লেফট্
লেফট্ রাইট লেফট্
এমনতর মাস
এমন ক্ষণজন্মা, সার্থক মাস
দেখেছিলো কে কবে পৃথিবী জন্মের পরে?
এই ব-দ্বীপ দেশ, যার নামের আদ্যক্ষরও 'ব',
এই পাললিক জাতি ছাড়া
আর কোন পরাক্রমশালী দেশ,
আর কোন জাত্যাভিমানী জাতির
জাগতিক আকাশে ঘটেছিলো একটি মাসে
চার-চারটি মহাজাগতিক বিস্ময়? -
সতেরো!
সাত!
পঁচিশ!
ছাব্বিশ!
মার্চের সতেরোয় ভূমিষ্ঠ একটি শিশুর
জন্ম-মাস একটি জাতির জন্মের সাথে
হয়ে যাবে একাকার,
সেই শিশুর জন্ম-ক্রন্দন হয়ে যাবে
একটি জাতির জন্ম-ক্রন্দন একই মার্চে -
কেউ দেখেছিলো কি কখনো নিষ্পলক স্ফটিক-গোলকে?
সতেরোই মার্চের সেই নগণ্য শিশু
ক্রমাগত বেড়ে ওঠার সময়, জানিনা -
কবিতা লিখতো কিনা।
অথচ সাতই মার্চে সেই তিনিই
সটান দাঁড়িয়ে শালপ্রাংশু,
উদ্যত তর্জনীর অননুকরণীয় মুদ্রায়,
মানুষে মানুষে একাকার ময়দানে,
অনন্য স্বভাব-কবির অকম্পিত ছন্দে,
মস্তিষ্ক নয়, হৃদয়ের অলিন্দ থেকে
আবৃত্তি নয়, বজ্র নির্ঘোষে ঘোষণা করলেন
পঙতির পর পঙতি,
মুক্তির কবিতা!
এমন কবিতা কেউ শুনেছে কি কবে?
এমন কবিতা কেউ শুনবে কি আর?
মার্চের পঁচিশে রাতের নিকষ কালো পর্দা
নিমেষে রক্ত-লাল, টকটকে থেকে কালচে
জমাট বাঁধার আগেই প্রলেপ নতুন রক্তের!
এক রাতে নিরস্ত্র রক্ত এতো দেখেছে কি কেউ?
শুনেছে কি ছিন্নভিন্ন এত আর্তনাদ আহাজারি?
পৃথিবীর জঠরে ধুলোমাখা রক্তের ভেতর
হয়েছিলো নিষিক্ত এক নতুন ভ্রূণ।
সূর্য কি ভেবেছিলো কখনো মার্চের ছাব্বিশে,
এই অনার্য জাতিকে দেখাবে
একটি নতুন আকাশের ছাদওয়ালা নতুন ঠিকানা?
মার্চ ভাবেনি নিশ্চিত -
মার্চেই ঘটে যাবে পৃথিবীর ইতিহাসের
চার-চারটি মহাজাগতিক বিস্ময় -
একটি জাতির সতেরো-সাত-পঁচিশ-ছাব্বিশ মার্চ!
নিশ্চিত এমনটি ঘটবেনা অলৌকিক আর !
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
