৮৭ বছর পর জয়ে রিয়ালকে টপকালো বার্সেলোনা
প্রকাশিত: ৩ মার্চ ২০১৯
বুধবারের কোপা ডেল রের এল ক্লাসিকোর পর গতকাল শনিবার রাতেও বার্নাব্যুতে জয়ের পতাকা উড়িয়েছে বার্সেলোনা। কাতালন জায়ান্টরা জিতেছে ইভান রাকিতিচের একমাত্র গোলে।
জয়টা ন্যূনতম ব্যবধানের হলেও বার্সেলোনার জন্য এই জয়ের মাহা্ত্ম্য অনেক। এক, কষ্টার্জিত এই জয়ে লিগ শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলল বার্সেলোনা। এর সঙ্গে একটা ঐতিহাসিক তৃপ্তিও যোগ হয়েছে বার্সেলোনা শিবিরে। এই জয়ের মধ্যদিয়ে দীর্ঘ ৮৭ বছর পর মর্যাদার ‘এল ক্লাসিকো’তে জয় সংখ্যায় রিয়াল মাদ্রিদকে টপকালো বার্সেলোনা!
মানে এল ক্লাসিকোতে এখন রিয়ালের চেয়ে বার্সেলোনার জয় সংখ্যা বেশি। দুই দলের মর্যাদার লড়াই রিয়াল সব মিলে ৯৫ ম্যাচে জিতেছে। কালকের এই জয়ে বার্সেলোনার জয় সংখ্যা হলো ৯৬টি। বুধবার কোপা ডেল রের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে ৩-০ গোলের জয়ের মধ্যদিয়েই জয় তালিকায় রিয়ালকে ধরে ফেলেছিল বার্সা। কাল তো টপকেই গেল।
দুই দলের মর্যাদার দ্বৈরথের শুরুটা সেই ১৯১৬ সালে। কোপা ডেল রের ম্যাচ দিয়ে। তখন অবশ্য দেখা হতো কালেভাদ্রে। তবে ১৯২৯ সালে লিগ শুরু হওয়ার পর থেকে প্রতি বছরই অন্তত দু’বার করে একে অন্যের মুখোমুখি হয়েছে দুই দল।
তবে শুরু থেকে ১৯৩২ সাল পর্যন্ত জয়ে প্রতিদ্বন্দ্বী দলের ওপর টেক্কা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ওই বছর পর্যন্ত বেশি জয় ছিল রিয়ালেরই। তবে ১৯৩২ সালে জয়ে রিয়ালকে টপকে যায় বার্সেলোনা। পরের বছরই অবশ্য আবার নিজেদের সম্মান পুনরুদ্ধার করে রিয়াল। সেই থেকে বরাবরই জয় তালিকায় উপরে ছিল রিয়াল। ২০০৪ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসরা করেছে একচ্ছত্র রাজত্ব।
কিন্তু ২০০৪ সালের পর থেকেই পাল্টে যায় দৃশ্যপট। রিয়ালের ওপর উল্টো ছড়ি ঘোরাতে শুরু করে বার্সা। বার্সার সেই দাপট এখনো অব্যাহত। এই মৌসুমে তো ৪টি এল ক্লাসিকোর মধ্যে ৩টিতেই জয় পতাকা ওড়াল বার্সা। অন্য ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।
বিশেষ করে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার দাপটটা এখন স্পষ্ট। ২০০৩ সাল পর্যন্ত বার্নাব্যুতে মোট ৭৪টি ম্যাচ খেলে মাত্র ১৩টিতে জয় পায় বার্সা। অথচ ২০০৪ সাল থেকে গত ১৫ বছরেই জিতেছে ১৮ ম্যাচে। সব মিলে কালকের জয়টা ছিল বার্নাব্যুতে বার্সেলোনার ৩১তম জয়। এর মধ্যে ১৩টি জয়ই গত এক দশকে! মাত্র ২৫ ম্যাচে। তবে বাকি সবগুলো ছাপিয়ে কালকের জয়টি নিশ্চয়ই বার্সেলোনার জন্য স্পেশাল। ইতিহাস রচনার জয় তো স্পেশাল হওয়ারই কথা।
সব মিলে দুই দল অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছে ২৪২ বার। মানে দুই দলের অফিসিয়াল দ্বৈরথ ড্র’র মুখ দেখেছে ৫১ বার।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
