৭ উইকেটের দাপুটে জয় ওয়েস্ট ইন্ডিজের
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১ জুন ২০১৯
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেসেখেলে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য দরকার ছিল মাত্র ১০৬ রান। ১৩.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে সেই রান তুলে ফেলেন গেইলরা। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ শুরু হল দুর্দান্তভাবে।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে শুক্রবার টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান জেসন হোল্ডার। ২১.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয় সরফরাজরা।
জবাব দিতে নেমে গেইল দেখেশুনে শুরু করেন। ৩৩ বলে অর্ধশতকে পৌঁছানোর পরের বলে বিদায় নেওয়ার আগে দলকে ভালো জায়গায় রেখে যান। ছয়টি চার এবং তিনটি ছয় হাঁকান এই মারকুটে ব্যাটসম্যান।
গেইলের আগে অল্পতে ফিরে যান শাই হোপ। ১৭ বলে ১১ করে মোহাম্মদ আমিরের বলে সাজঘরে ফেরেন। গেইলকে ফেরানোর পাশাপাশি ড্যারেন ব্র্যাভোকেও ফেরান তিনি। শেষ মুহূর্তে দলে ঢোকা এই পেসার এদিন গতির পাশাপাশি সুইংয়েও ঝলক দেখিয়েছেন। ছয় ওভার হাত ঘুরিয়ে ২৬ রান দিয়ে তিনজনকে ফেরান তিনি।
শেষ মুহূর্তে দলে ঢোকা আরেক পেসার ওয়াহাব রিয়াজ দারুণ খরুচে ছিলেন। ৪ ওভারে ৪০ রান দিয়ে কোনো উইকেট পাননি।
এর আগে পাকিস্তান ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তোপের মুখে পড়ে। প্রথম দশ ওভারে তারা দলীয় ৫০ রান পান করলেও চলে যায় তিন উইকেট। ৩ উইকেট থেকে ৯ উইকেট চলে যায় মাত্র ৩৮ রানে! শেষ উইকেটে যোগ হয় ২২।
কোনো ব্যাটসম্যানই ৩০’র ঘরে স্কোর নিয়ে যেতে পারেননি। ওপেনার ফখর জামান ১৬ বলে ২২ করার পর পর তিন নম্বর ব্যাটসম্যান বাবর আজমও ২২ করেন। এরপর যাওয়া-আসার মিছিল।
উইন্ডিজের পাঁচ বোলার দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। হোল্ডার পাঁচ ওভার হাত ঘুরিয়ে ফেরান তিনজনকে। রান দেন ৪২। চার উইকেট নিয়েছেন ওশান টমাস। ৫.৪ ওভারে ২৭ রান খরচ করেন তিনি। দুই উইকেট নিয়েছেন রাসেল।
পাকিস্তান বিশ্বকাপে সর্বনিম্ন রান করে ১৯৯২ সালের আসরে। সেবার ৭৪ রানে গুটিয়ে যায় তারা। এরপর ২০০৭ সালের আসরে সর্বশেষ দেড়শর আগে আউট হওয়ার বাজে স্মৃতি সঙ্গী হয় তাদের। সেবার ১৩২ রানে অলআউট হয় দলটি। এবার এক যুগ পর আরেকবার এমন অভিজ্ঞতার মুখে পড়তে হল তাদের।
এই দলটি সেই ২০১৮ সালের শুরু থেকেই হেরে চলছে। দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হারতে হয় তাদের। হোয়াইটওয়াশ হতে হয় সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। মাঝে এশিয়া কাপ থেকে ফিরতে হয়েছে খালি হাতে। বিশ্বকাপ শুরুর ঠিক আগে স্বাগতিক ইংল্যান্ডের কাছে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান। একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।
শেষ দশ ম্যাচের সবকটিতে হেরে বিশ্বকাপে খেলতে নেমেছে পাকিস্তান। এমনকি আফগানিস্তানের কাছে প্রস্তুতি ম্যাচও হেরেছে তারা।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
