৭১৫ রানের চূড়ায় উঠে ইনিংস ছাড়ল নিউজিল্যান্ড
প্রকাশিত: ২ মার্চ ২০১৯
কেনে উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরির জন্যই অপেক্ষায় ছিল নিউজিল্যান্ড। অবশেষে ডাবল সেঞ্চুরিটা হয়ে যেতেই ইনিংস ঘোষণা করে দিলো স্বাগতিকরা। বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে কিউরা গিয়ে থামলো ৬ উইকেটে ৭১৫ রানের চূড়ায় উঠে। প্রথম ইনিংসেই বাংলাদেশ পিছিয়ে পড়লো ৪৮১ রানের বিশাল ব্যবধানে।
যে উইকেট বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠেছিল মৃত্যু ফাঁদ, সে উইকেটেই যেন স্বর্গ রচনা করলো নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। তিন অংকের ঘর পেরিয়েছেন তিন জন। এর মধ্যে একজন আবার ডাবল সেঞ্চুরি। উইলিয়ামসনের অপরাজিত ২০০ রানের সঙ্গে টম ল্যাথাম করেন ১৬১ এবং জিত রাভাল করেন ১৩২ রান।
দ্বিতীয় দিন শেষ বিকেলেই বোঝা গিয়েছিল, বড় রানের পথে রয়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেনে উইলিয়ামসন ছিলেন সেঞ্চুরির ঠিক সামনে দাঁড়িয়ে। সঙ্গে ছিলেন নেইল ওয়াগনার। আজ সকাল সকাল ৯৩ রান নিয়ে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরিটা তুলে নিতে মোটেও কষ্ট হয়নি কিউই অধিনায়কের।
১৪৩ বল খেলে ২০তম সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান উইলিয়ামসন। এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করলেন তিনি। এর আগে ২০১৫ সালে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের সর্বোচ্চ অপরাজিত ২৪২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
সেঞ্চুরি করা আগের দু’জন, জিত রাভাল এবং টম ল্যাথাম আগেরদিনই আউট হয়ে গিয়েছিলেন। আজ সকাল থেকে নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং এবং কলিন ডি গ্র্যান্ডহোমকে সঙ্গে নিয়েই বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে লড়াই করে গেছেন উইলিয়ামসন।
৪৭ রান করে দিনে টাইগারদের প্রথম শিকার ছিলেন নেইল ওয়াগনার। তাকে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন পেসার এবাদত হোসেন। অভিষিক্ত এই বোলারের এটাই প্রথম উইকেট। নেইল ওয়াগনারকে দিয়েই উইকেটের খাতা খুললেন এবাদত।
এরপর বিজে ওয়াটলিং মাঠে নামেন। করেন ৬৭ বলে ৩১ রান। মেহেদী হাসান মিরাজের বলে উইকেটের পেছনে লিটনের হাতেই ক্যাচ দিয়ে ফিরে যান ওয়াটলিং। তিনি যখন আউট হন তখন নিউজিল্যান্ডের রান ৬০৫। এরপর উইলিয়ামসন আর কলিন ডি গ্র্যান্ডহোম মিলে গড়েন আরও ১১০ রানের জুটি। এর মধ্যে গ্র্যান্ডহোমই করেন ৭৬ রান। টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করা গ্র্যান্ডহোমের ইনিংসটি ছিল মাত্র ৫৩ বলের। ৪টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কা মারেন ৫টি।
সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন ইবাদত হোসেন এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১১ ওভারে ৫৬। তামিম ৩৫ এবং সাদমান ব্যাট করছেন ২১ রান নিয়ে।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
