৭০তম প্রতিষ্ঠাবাষির্কী স্মরণীয় করে রাখতে চায় আওয়ামী লীগ
প্রকাশিত: ২৩ জুন ২০১৯
‘বঙ্গবন্ধু, স্বাধীনতা ও আওয়ামী লীগ’ এই তিনটি শব্দ ইতিহাসে একই সূত্রে গাঁথা। গৌরবময় ইতিহাসের নানা বাঁক পেরিয়ে আজ রোববার ৭০ বছরে পা রাখছে উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। রাজনীতিতে প্রায় সাত দশক ধরে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করেছে গণতান্ত্রিকভাবে জন্ম নেয়া এ দলটি। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটাকে স্মরণীয় করে রাখতে চায় আওয়ামী লীগ।
আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনটাকে স্মরণীয় করে রাখতে চাই। এই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। এরই মধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে তৃণমূল নেতাকর্মীদের। এ দিন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের সব কার্যালয় সাজবে নতুন রূপে।
বঙ্গবন্ধু-না হলে স্বাধীন বাংলাদেশ হতো না। তাই সব নেতাকর্মীদের বঙ্গবন্ধুর রাজনৈতিক ইতিহাস ভালোভাবে জানার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সাংবাদ সম্মেলনে বলেন, সারাদেশে জেলা-উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মাসজুড়ে পালন করা হবে। ২৩ জুন থেকে ২৩ জুলাই এ কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে রাখা হয়েছে সভা-সমাবেশ, সেমিনার ও র্যালি, আলোচনা সভা, প্রচার ও পুস্তিকা প্রকাশ, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন।
তিনি বলেন, ঢাকায় তিন দিনের কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ২৩ জুন সকালে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। এরপর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলের কেন্দ্রীয় নেতারা।
পরের দিন ২৪ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ২৫ জুন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব গণতান্ত্রিকভাবে জন্ম নেয় আওয়ামী লীগ। দলের সেই স্মৃতিবিজড়িত দিন সম্পর্কে দেশের জনগণ যেন ভালোভাবে জানতে পারে সে জন্য মাসজুড়ে কর্মসূচি নেয়া হয়েছে। আওয়ামী লীগ চায় দিনটিকে স্মরণীয় করে রাখতে।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ বলেন, প্রতিষ্ঠাবাষির্কীর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের নির্দেশনা অনুযায়ী প্রতিটি থানা-ওয়ার্ড নেতারা কার্যক্রম শুরু করেছে। অতীত ঐতিহ্য ধারণ করে দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে।
বছরজুড়ে ঐতিহ্যবাহী রোজ গার্ডেন ঘিরে কোনো আয়োজন দেখা না গেলেও ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ তৈরি হয়েছে। নেতাকার্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে রোজ গার্ডেন।
রোজ গার্ডেনে দায়িত্বরত আনসার (পিসি) শাহিনুর রহমান শাহিন জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠার স্মৃতিবিজড়িত রোজ গার্ডেনের আশেপাশে বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানারে ভরে গেছে। আলোকসজ্জিতও হতে পারে। এ উপলক্ষে ঢাকা ও আশেপাশের নেতাকর্মীরা রোজ গার্ডেন পরিদর্শনে আসছেন।
তিনি বলেন, এর আগে এখানে এতো মানুষ আসেনি। আগের মতোই নিরাপত্তার কাজে সজাগ রয়েছি। রীতিমতো পরিস্কার-পরিচ্ছন্নতার কাজও করেছে সিটি কর্পোরেশনের কর্মীরা।
১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনেই প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ। গত বছর ব্যক্তি মালিকাধীন পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত ঐতিহাসিক রোজ গার্ডেনের বাড়িটি কিনে নেয় সরকার। এতে ব্যয় হয়, ৩৩১ কোটি ৭০ লাখ দুই হাজার ৯০০ টাকা।
হৃষিকেশ দাস নামের এক ধনী ব্যবসায়ী ১৯৩১ সালে প্রায় ২২ বিঘা জমির ওপর ওই বাগানবাড়িটি নির্মাণ করেছিলেন।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
