৬৪ কোটি ডলার রেমিট্যান্স কম গেছে জুলাই মাসে
হাসান মাহমুদ
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪
দেশে ডলার সংকট, হ্রাস পেয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
ডলারের দাম আকস্মিকভাবে বেড়েছে বাংলাদেশে এবং নিউইয়র্কে। সরকারী সিদ্ধান্তের বাইরে গিয়ে বাংলাদেশের ব্যাংকগুলো প্রবাসীদের জন্য ডলারের মূল্য বৃদ্ধি করেছে রেমিট্যান্সে উৎসাহ যোগাতে। রেমিট্যান্স ব্যবসায়ীরা জানান, বাংলাদেশে ডলারের সংকট থাকার কারণে দাম আরও বাড়তে পারে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দমন করতে ইন্টারনেট, ব্রডব্যান্ড বন্ধ করার পর থেকে তীব্র ডলার সংকটের সম্মুখীন হয়েছে ব্যাংকগুলো। ইন্টারনেট ব্রডব্যান্ড বন্ধ থাকায় প্রবাসীরা দেশে কোন ডলার পাঠাতে পারেননি। এর নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভেও। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক জুলাই মাসের রিজার্ভের তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, জুলাই মাসে রিজার্ভ কমেছে ১৩০ কোটি ডলার। এত বিশাল অংকের ডলার বিভিন্ন ব্যাংকের কাছে জরুরিভাবে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ি জুলাই মাসে রেমিট্যান্স পাওয়া গেছে ১৯০ কোটি ডলার। জুন মাসে এর পরিমাণ ছিল ২৫৪ কোটি ডলার। এতে আগের মাসের তুলনায় রেমিট্যান্স কমেছে ৬৪ কোটি ডলার। ঘাটতি পড়েছে প্রায় ৩৪ শতাংশ। ডলার সংকটকালে রপ্তানি আয় কমেছে ৫.০৯ শতাংশ। গত ৩ অর্থ বছরে কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করেছে ৩৩.৮৯ বিলিয়ন ডলার। এর পর থেকে ধারবাহিকভাবে রিজার্ভ কমেছে।
কোটা সংস্কার আন্দোলনের আগে নিউইয়র্কে ডলারের দাম ছিল ১১৮ টাকা। সেই সঙ্গে ২.৫% ইনটেনসিভ। গতকাল বৃহস্পতিবার থেকে ব্যাংক মালিকরা তা বাড়িয়ে দিয়ে ১১৮ টাকা ৫০ পয়সা করেছে। বাংলাদেশে বেসরকারী ব্যাংক মালিকরা ডলারের দাম বাড়ালেও সোনালী ব্যাংক কোন মূল্য বৃদ্ধি করেনি। নিউইয়র্কে সোনালী এক্সচেঞ্জ গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১১৮ টাকা দরে ডলারের মূল্য ঠিক রেখেছে। ব্যাংক মালিকরা ডলারের দাম বাড়িয়ে দিয়ে ডলার সংগ্রহে উৎসাহ দিচ্ছে বলে ব্যাবসায়িরা মনে করছেন। বাংলাদেশে খোলাবাজারে ডলারের দাম বেড়ে বিক্রি হচ্ছে ১২৪ বা ১২৫ টাকা দরে। তাও কাঙ্খিত পরিমাণ ডলার মিলছে না বলে জানা গেছে। ডলার সংকটের কারণ হিসেবে রেমিট্যান্স ব্যবসায়িরা জানান, প্রবাসীরা এখনও আগের মতো স্বাভাবিকভাবে রেমিট্যান্স পাঠাচ্ছেন না। রেমিট্যান্স ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, আবার আগের পর্যায়ে ঘুরে দাঁড়াতে সময় লাগবে। এ ব্যাপারে সরকারের সদিচ্ছাও কি রকম হয় তা প্রবাসীরা লক্ষ্য রাখছেন।
ডলার সংকটে বাংলাদেশ ব্যাংক বিদেশি ঋণ পরিশোধ করতে রিজার্ভে হাত দিয়েছে। জুলাই মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৩০ কোটি ডলার থেকে কমে ২০.৪৯ বিলিয়ন ডলারে নেমেছে। জুন মাসে যা ছিল ২১.৭৯ বিলিয়স ডলার। আর নিট রিজার্ভ কমে ১৫.৪৭ বিলিয়ন ডলারে নেমেছে।
আইএমএফ ছাড়াও অন্য উৎস থেকে জুন মাসে ২.০৫ বিলিয়ন ডলার লোন পেয়েছিল বাংলাদেশ। সেই হিসেবে জুন মাসে নিট রিজার্ভ দাঁড়িয়েছিল ১৬.৭৭ বিলিয়ন ডলার। জুলাই মাসের শুরুর দিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১.৪২ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়।
নিউইয়র্কে রেমিট্যান্স ব্যবসায়িদের সংগঠন এসোসিয়েশন অব বাংলাদেশি আমেরিকান মানি ট্রান্সফার্স এন্ড এজেন্ট (এবিএএমটিএ)-এর সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন পিন্টু বলেন, বাংলাদেশে ডলার প্রবাহের গতি আগের পর্যায়ে যেতে সময় লাগবে। মানুষ ব্যাংকিং চ্যানেল ছাড়াও বিভিন্ন পন্থায় দেশে তাদের পরিবারের কাছে ডলার পাঠাচ্ছেন।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
