৬০ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারালো বাংলাদেশ
হাসান মাহমুদ
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪
বন্ধ হয়ে গেছে নিউইয়র্ক থেকে ডলার পাঠানো
বিক্ষোভ সংক্ষুব্ধ বাংলাদেশ গত সাত দিনে প্রায় ৬০ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারিয়েছে। এ হিসাব শুধু নিউইয়র্কের। এই সময়ে নিউইয়র্ক থেকে ৫০০ ডলারেরও বেশি রেমিট্যান্স পাঠানো সম্ভব হয়নি। দেশীয় মুদ্রায় এর পরিমান প্রায় ৬০ হাজার কোটি টাকা।
নিউইয়র্কের রেমিট্যান্স ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশে ছাত্র আন্দোলন এবং পুলিশী হত্যাযজ্ঞ শুরু হবার পর থেকে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো কমিয়ে দিয়েছেন। ইন্টারনেট ব্রডব্যান্ড বন্ধ হবার পর থেকে কোন রেমিট্যান্স আর পাঠানো সম্ভব হয়নি। স্বাভাবিক সময়ে প্রতি মাসে ২ বিলিয়ন ডলার কখনও কখনও এর চেয়েও বড় অংকের রেমিট্যান্স নিউইয়র্ক থেকে পাঠানো হয়েছে। ডলারের এই প্রবাহ এখন বন্ধ। ফলে গত ৭ দিনে ৫০০ মিলিয়ন ডলারের বেশি অর্থাৎ প্রায় ৬০ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা হারিয়েছে বাংলাদেশ।
ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশে সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে নিউইয়র্ক থেকে পাঠানো রেমিটেন্সের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। এই পরিমাণ অর্থ স্বাভাবিক ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠাবার কথা থাকলেও কোন রেমিট্যান্সই তারা পাঠাতে পারেননি। এত বিপুল পরিমাণ লোকসান অতীতে আর কোন সময়ে ঘটেনি বলেই তাদের অভিমত। গত কয়েকদিনে রেমিট্যান্স প্রবাহ কমতে কমতে প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন যখন তুঙ্গে প্রবাসীরা তখন থেকেই আর ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠাতে আগ্রহী হচ্ছেন না বলে ব্যবসায়ীরা জানান।
কিছু প্রবাসী দেশে ডলার পাঠাবার জন্য ব্যাংকিং চ্যানেলের পরিবর্তে অবৈধ হুন্ডির পথ বেছে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ কারণে ব্যাংকিং চ্যানেল স্বাভাবিক গতি হারিয়েছে। কবে স্বাভাবিক উপায়ে ডলার পাঠানো যাবে তা নিয়ে শঙ্কাও বেড়েছে। প্রবাসীরা কষ্ট করে হলেও তাদের স্বজনদের চলতে পরামর্শ দিচ্ছেন।
নিউইয়র্কের রেমিট্যান্স ব্যবসায়ীদের একমাত্র সংগঠন ‘এসোসিয়েশন অব বাংলাদেশি আমেরিকান মানি ট্রান্সফার্স এন্ড এজেন্ট (এবিএএমটিএ)’-এর প্রেসিডেন্ট মাসুদ রানা তপন গতকাল বৃহস্পতিবার বলেন, বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হবার পর থেকেই প্রবাসীরা দেশে ডলার পাঠানো কমিয়ে দিয়েছেন। ইন্টারনেট ব্রডব্যান্ড বন্ধ হবার পর রেমিট্যান্স আর পাঠানো যায়নি। এখন খুব সামান্য রেমিট্যান্স চালু হয়েছে। গত ৭ দিনে প্রায় ৬০ হাজার কোটি টাকার সমপরিমাণ রেমিট্যান্স হারিয়েছে বাংলাদেশ। মানুষ অনেকটা ইচ্ছা করেই আর রেমিট্যান্স পাঠাতে আগ্রহ বোধ করছেন না। তিনি বলেন, তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ কাজ করছে বলে মনে হচ্ছে।
এবিএএমটিএ-এর সাধারণ সম্পাদক এসএম মাঈনুদ্দিন পিন্টু বলেন, পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। প্রবাসীরা অবৈধ হুন্ডির মাধ্যমে ডলার পাঠাতে চান এমন কথা শোনা যাচ্ছে। তবে হুন্ডিতে দেশে টাকা পাঠাতে যারা চান তারা অবৈধ এবং দুর্নীতিবাজদেরই সহযোগিতা করতে যাচ্ছেন। পুরো পরিবেশ স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ সময় লাগবে বলে আমরা মনে করছি। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে ডলারের রেট ছিল ১১৮ টাকা। প্রবাসীরা অবৈধ হুন্ডির পথকে বেছে নিলে ব্যাংক কর্তৃপক্ষকে এ ব্যাপারে গুরুত্ব সহকারে নজর দিতে হবে। তা না হলে এর নেতিবাচক প্রভাব গিয়ে পড়বে বাংলাদেশের রিজার্ভের ওপরে।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
