৪০ মিনিটে মদনপুর টু গাজীপুর!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯
মাত্র ৪০ মিনিটে মদনপুর থেকে গাজীপুরের কড্ডায় পৌছানো যাবে। অবিশ্বাস্য হলেও এর জন্য প্রকল্প হাতে নিয়েছে সরকার। জয়েন্ট ভেঞ্চারে সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে মদনপুর থেকে গাজীপুরের কড্ডা পর্যন্ত ঢাকা বাইপাস সড়কটি এক্সপ্রেস সড়ক হিসেবে রূপান্তর হচ্ছে। এই সড়ক নির্মাণ হলে মাত্র ৪০ মিনিটে মদনপুর থেকে কড্ডায় পৌছানো যাবে।
এই সড়কটি ঢাকা-মাওয়ার পর চার লেনের দেশের দ্বিতীয় এক্সপ্রেস সড়ক। সড়কের একটা বড় অংশ যাবে পূর্বাচলের ওপর দিয়ে, সে কারণে আন্ডারপাসকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কাঞ্চনে শীতলক্ষ্যা নদীর চার লেনের সেতুসহ তিনটি বড় সেতুও নির্মাণ করা হবে।
ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে তিনটি কোম্পানি। আগামী ৯ মাসের মধ্যেই সড়কটির কাজ শুরু হবে। প্রকল্প ও সড়ক বিভাগ সূত্রে জানা গেছে এসব তথ্য।
প্রকল্প সূত্র জানায়, নারায়ণগঞ্জের মদনপুর থেকে গাজীপুরের কড্ডা পর্যন্ত ৪৮ কিলোমিটার বাইপাস সড়ককে চার লেনের এক্সপ্রেসয়েতে রূপান্তরের জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত গত বছরের ৬ ডিসেম্বর এই প্রকল্পের জন্য সড়ক ও জনপথ অধিদফতর চুক্তি স্বাক্ষর সম্পন্ন করে চীনের এসআরবিজি এবং বাংলাদেশি ইউডিসি ও এসইএল-এর সঙ্গে। প্রকল্পের আওতায় মদনপুর থেকে কড্ডা পর্যন্ত মূল এক্সপ্রেস সড়ক হবে চার লেনের। এর বাইরে সড়কের দুই পাশে থাকবে আরও দুটি লেন। এগুলোর প্রশস্ততা হবে দেড় লেন করে। এ প্রকল্পে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৫০০ কোটি টাকা। এই ব্যয় আরও বাড়তে পারে বলেও সূত্রটি জানায়।
এ প্রকল্পে সরকারের অংশগ্রহণ হচ্ছে ২৩০ কোটি টাকা। যা ২৫ বছরে পরিশোধ করবে সরকার। প্রকল্পের আওতায় গাজীপুরের ভোগড়া, মিরেরবাজার, বস্তুল, ধীরাশ্রম ও কাঞ্চন সেতুর আগে নির্মাণ করা হবে পাঁচটি ফ্লাইওভার। ২৫টি আন্ডারপাস। যেহেতু সড়কের একটা বড় অংশ যাবে পূর্বাচলের ওপর দিয়ে, সে কারণে আন্ডারপাসকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কাঞ্চনে শীতলক্ষ্যা নদীর চার লেনের সেতুসহ তিনটি বড় সেতু নির্মাণ করা হবে। এর সবগুলোই হবে চার লেনের। এর একটি হবে উলুখোলা ও অন্যটি হবে নাগদায়।
এই প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) সবুজ উদ্দীন খান জানান, নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে নির্মাণ কাজ শুরুর দিন থেকে চার বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। চুক্তি অনুযায়ী আগামী ৯ মাসের মধ্যে নির্মাণ প্রতিষ্ঠানগুলো প্রকল্পের জন্য ঋণ মঞ্জুর করবে। এরপর কাজের চুক্তি হবে।
তিনি আরও জানান, কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, তিন থেকে চার মাসের মধ্যে তারা ঋণ মঞ্জুরসহ কাজের চুক্তি সম্পন্ন করবে। সরকারের এ মেয়াদেই এই প্রকল্পের কাজ শেষ করে এক্সপ্রেসওয়েটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা প্রকল্প কর্মকর্তার।
প্রকল্প সূত্র জানায়, এই প্রকল্প বাস্তবায়নের পর নির্মাণ প্রতিষ্ঠান ২৫ বছর এটি তাদের নিয়ন্ত্রণে রাখবে। ওই সময়ের মধ্যে সড়কের টোল থেকে তারা নির্মাণ ব্যয় তুলে নেবে। এরপর সড়কটি সড়ক ও জনপথ অধিদফতরকে বুঝিয়ে দেবে। সূত্র আরও জানায়, যেসব যানবাহন এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করতে চাইবে না সেগুলো দুই পাশের লেন ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে তাদের কোনোরকম টোল দিতে হবে না।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ৪০ মিনিটে মদনপুর টু গাজীপুর!
- নতুন হাইস্পিড রেলে ঢাকা থেকে ৫৪ মিনিটে চট্টগ্রাম
- পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল ড্রেজিংয়ে পিপিপি চুক্তি
- প্রয়োজন কারখানাভিত্তিক শ্রমজীবী মহিলা হোস্টেল
- সিঙ্গাপুর থেকে শুরু হচ্ছে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সেবা
- টুঙ্গিপাড়াকে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ সিটিতে রূপান্তর করা হবে
- অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সাত ধাপ এগুলো বাংলাদেশ
- দেশের চাহিদা মিটিয়ে ইউরোপ, আমেরিকার বাজারে প্লাস্টিক পণ্য
- আইসিসিবিতে বস্ত্র খাতের তিন প্রদর্শনীতে ব্যাপক সাড়া
- রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যাবে ২০২৩ সালে
- উদ্বোধনের অপেক্ষায় কাঁচপুর দ্বিতীয় সেতু
- দেশেই তৈরি হচ্ছে মাদারবোর্ড
- সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীতে বাড়ছে ছাদবাগান
- ১৭৫টি নতুন প্রকল্প হাতে নিতে চায় সড়ক বিভাগ
- ৯ জানুয়ারি শুরু হবে বাণিজ্য মেলা
