৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬
কানাডার টরন্টোতে ৪০তম ফোবানার (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা) পর্দা ঊঠবে। সম্মেলনকে সামনে রেখে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শেফ মহল রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আয়োজক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সম্মেলনের প্রস্তুতি, লক্ষ্য ও কর্মসূচি নিয়ে বিস্তারিত বিষয় তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪০তম ফোবানার চিফ প্যাট্রন ও সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ।
ফোবানা স্টিয়ারিং কমিটির সেক্রেটারি ফিরোজ আহমেদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্টেয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ, ফোবানার আয়োজক বাংলাদেশ সোসাইটি কানাডার চিফ অ্যাডভাইজার ড. দারা আবু যুবায়ের, সাবেক চেয়ারম্যান আলী ইমাম শিকদার ও খন্দকার মাসুদুর রহমান, ফোবানা স্টিয়ারিং কমিটির সাবেক সেক্রেটারি কাজী আজম, জয়েন্ট সেক্রেটারি শাহাব উদ্দিন সাগর ও সদস্্য কাজী ওয়াহিদ এলিন ।
আরো উপস্থিত ছিলেন- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, লায়ন রানো নেওয়াজ, ডা. নার্গিস রহমান, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান,, লায়ন আবু বকর সিদ্দিক, লায়ন অহসান হাবিব, লায়ন হাসান জিলানী ও লায়ন আবুল কাশেম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর কানাডার টরন্টো শহরের নর্থ ইয়র্কের এগ্লিনটন ও ডনভ্যালি এলাকায় অবস্থিত ডেল্টা হোটেলে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অন্যতম বৃহৎ এই মিলনমেলায় যুক্তরাষ্ট্র, কানাডা ও বাংলাদেশ থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ, পেশাজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক সংগঠক ও বিশিষ্ট অতিথিরা অংশ নেবেন বলে আশা প্রকাশ করা হয়।
বক্তারা জানান, এবারের সম্মেলনে সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক অনুষ্ঠান, কমিউনিটি নেতৃত্ব বিষয়ক ফোরাম ও আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং ও প্রদর্শনীসহ নানা আয়োজন থাকবে। পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রবাসী বাংলাদেশিদের সাফল্য তুলে ধরতে বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভারও আয়োজন করা হবে।
তারা আরও বলেন, ফোবানা সম্মেলন শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির অগ্রগতি ও সক্ষমতাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসীদের মধ্যে বন্ধন সুদৃঢ় হবে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে উপস্থাপনের সুযোগ তৈরি হবে।বক্তারা সম্মেলন সফল করতে সকল প্রবাসী বাংলাদেশিকে অংশগ্রহণের আহ্বান জানান এবং নিউইয়র্কের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হয়েছে বলেও উল্লেখ করেন।এক প্রশ্নের জবাবে ফোবানার চেয়ারম্যান গিয়াস আহমেদ দাবি করেন, আমাদের ফোবানা আসল এবং প্রতিষ্ঠাকালীন যে নিবন্ধন ছিল, তাও আমাদের। তিনি বলেন,একটি গ্রুপ ফোবানাকে রাজনীতিকরণ করেছে। শেখ মুজিবের ছবি ফোবানার সংবাদ সম্মেলনের ব্যানারে ব্যবহার করা ফোবানার গঠনতন্ত্র ও স্পিরিটের বিরোধী। ফোবানা কোন রাজনৈতিক মতাদর্শ ধারণ করে না।
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
