বাংলাদেশ সোসাইটির সভায় তথ্য
৩ শতাধিক প্রবাসীকে আজীবন সদস্যপদ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩
আজকাল রিপোর্ট
বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ আবদুর রব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন, ব্যাংক একাউন্ড থেকে অর্থ আত্মসাৎ প্রসঙ্গ, সোসাইটি ভবন রক্ষণাবেক্ষণ, সংগঠনের আয়-ব্যয়, কবর কেনা প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী।
সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন যথাক্রমে সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশেদ হোসেন।
সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়া তার বক্তব্যে সোসাইটির বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং সোসাইটি ভবন ঋণমুক্ত হয়ে নিজস্ব ভবনে পরিণত হয়েছে এবং সোসাইটির দোকান ভাড়া থেকে আয় হচ্ছে বলে জানান। এছাড়াও তিনি সোসাইটির পক্ষ থেকে আরো কবর ক্রয়ের উপর গুরুত্বারোপ করেন।
এরপর সহ-সভাপতি ফারুক চৌধুরী বক্তব্য রাখার পর সাধারণ সম্পাদক তার রিপোর্ট পেশ করেন। রিপোর্ট দু’টি পাঠের পর উপস্থিত সদস্যরা আলোচনায় অংশ নেন এবং পরবর্তীতে তা অনুমোদিত হয়।
সাধারণ সম্পাদকের প্রতিবেদনে রুহুল আমীন সিদ্দিকী আরো জানান, সোসাইটির জন্য আরো ৫০০ কবর ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন কবর ক্রয়ের জন্য আনুমানিক ৫০০ হাজার ডলার প্রয়োজন। সোসাইটির ফান্ডে এতো অর্থ না থাকায় কমিউনিটির বিত্তবানসহ সকলকে সাধ্যমত কবর ক্রয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় আরো জানানো হয় যে, সোসাইটি ভবন রক্ষণাবেক্ষণ ব্যয়সহ সিটি কর্তৃক বিভিন্ন ভায়োলেশনের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে। ভবন ক্রয়ের পর থেকেই অর্থাৎ ১৯৯৩ সাল থেকে এসব ভায়োলেশন বর্তমান কার্যকরী পরিষদকে রিমোভ এবং সেটেল্ড করতে হচ্ছে। এ ব্যাপারে এ পর্যন্ত আনুমানিক ১৮ হাজার ২৫০ ডলার ইতিমধ্যেই ব্যয় হয়েছে। বর্তমানে বিভিন্ন ভায়োলেশনের পরিমাণ ৮০ হাজার ডলারের বেশি।
রুহুল আমীন সিদ্দিকী জানান, গত ৫ জুন সোসাইটির জরুরি বিশেষ সাধারণ সভায় সোসাইটির গঠনতন্ত্রকে আরও যুগোপযোগী করতে এর বিভিন্ন ধারা ও উপধারার সংশোধনীর বিষয়ে আলোচনা এবং কিছু সংশোধনী প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও বাংলাদেশ সোসাইটির সভায় নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। প্রতিবেদনে তিনি বলেন, এ পর্যন্ত সোসাইটির ইতিহাসে সর্বাধিক ৩ শতাধিক প্রবাসী আজীবন সদস্যপদ গ্রহণ করেন এবং প্রায় ৩০০ জন নতুন সাধারণ সদস্য পদ নবায়ন করেন।
সোসাইটির অর্থ আতœসাতের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, গত সেপ্টেম্বর মাসে সোসাইটির ব্যাংক একাউন্ট থেকে একাধিক ভুয়া চেকের মাধ্যমে এক লাখ ৬৫ হাজার ডলার উত্তোলন করার ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবরটি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে ২৪ ঘন্টার মধ্যেই পুরো অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে সর্বোচ্চ আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
কোষাধ্যক্ষের রিপোর্টে বলা হয়, ২০২২ সালের ৩১ অক্টোবর নতুন কমিটি দায়িত্ব নেয়ার সময়ে সোসাইটির ব্যাংক একাউন্টে ছিল ১ লাখ ৯৯ হাজার ৮২৬ ডলার ৬০ সেন্ট। বর্তমানে সোসাইটির তিনটি ব্যাংক একাউন্টে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত ২ লাখ ৫১ হাজার ৩১০ ডলার রয়েছে।
সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য, কার্যকরী পরিষদের কর্মকর্তা, আজীবন সদস্যসহ বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
