৩ জুন ছুটি পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০১৯
নির্বাহী আদেশের মাধ্যমে ৩ জুন ছুটি দেয়ার বিষয়টি আলোচিত হলেও অবশেষে তা আর হচ্ছে না। ফলে ওইদিন (সোমবার) ছুটির মাধ্যমে ঈদে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা।
এবার ঈদের ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে শুধু ৩ জুনই একটি কর্মদিবস। এদিন ছুটি হলে টানা ৯ দিনের ছুটি হত ঈদে।
৩ জুন ছুটি থাকছে কিনা- জানতে চাইলে জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ বলেন, ‘না, ছুটি থাকবে না। সরকার ৩ জুন ছুটি দেয়ার পক্ষে নয়।’
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) মো. রইছ উদ্দিন বলেন, ‘৩ জুন ছুটি দেয়ার বিষয়ে কোনো খবর নেই। আমরা এ বিষয়ে কাজ করছি না। ছুটির বিষয়ে আমরা কোনো নির্দেশনাও এখন পর্যন্ত পাইনি।’
তবে ছুটি না থাকলেও অনেক কর্মকর্তা-কর্মচারী ওইদিন ছুটি নেবেন। ৩ জুন ঈদের আগে শেষ কর্মদিবসে অনেকটাই ছুটির আমেজ থাকবে বলে মনে করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে ২০১৬ সালে ঈদুল ফিতরের সময় শবে কদর, সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা ৯ দিনের ছুটির মধ্যে একদিন অফিস খোলা ছিল। ওই সময় প্রধানমন্ত্রীর নির্দেশে মাঝখানের একদিন ছুটি ঘোষণা করা হয়েছিল।
তখন ১ থেকে ৯ জুলাইয়ের মধ্যে ৪ জুলাই ছিল কর্মদিবস। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা ছুটির সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন ছুটি ঘোষণা করেন। তবে ওই বছরের ৪ জুলাইয়ের অফিস ১৬ জুলাই শনিবার করতে হয় সরকারি চাকুরেদের।
এবারও টানা ছুটি পেতে এমন সিদ্ধান্ত নেয়া হবে বলে গুঞ্জন ছিল। এর মধ্যেই গত সোমবার মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ের সময় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ছুটির বিষয়ে কথা বলেন।
আগামী সপ্তাহে শুধু একদিন অফিস সেদিন ছুটি থাকবে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘এটা নিয়ে (মন্ত্রিসভা বৈঠকে) আলোচনা হয়নি। আমার মনে হয় এটা সামারির মাধ্যমে নিষ্পত্তি হবে, যদি হয় আর কি!’
এবার রমজান মাস ২৯ দিনে হলে ঈদ হবে ৫ জুন বুধবার আর রমজান ৩০ দিনে শেষ হলে ঈদ হবে ৬ জুন বৃহস্পতিবার। ঈদ যেদিনই হোক এবার ঈদের ছুটি শুরু হবে ৪ জুন।
৫ জুন ঈদ হলে ছুটি থাকবে ৪, ৫ ও ৬ জুন অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। এরপর শুক্র ও শনিবার (৭ ও ৮ জুন) দু’দিন সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২ জুন রোববার লাইলাতুল কদরের ছুটি। কদরের ছুটির আগে ৩১ মে ও ১ জুন (শুক্র ও শনিবার) দু’দিন সাপ্তাহিক ছুটি। ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত ৯ দিনের মধ্যে শুরু ৩ জুন সোমবার অফিস খোলা।
ঈদুল ফিতর ৬ তারিখে হলে ঈদের ছুটি একদিন বেড়ে ৭ জুন পর্যন্ত হবে। এক্ষেত্রে ঈদের ছুটি হবে ৪, ৫, ৬ ও ৭ জুন। অর্থাৎ ৭ জুনের ঈদের ছুটি পড়বে শুক্রবার সাপ্তাহিক ছুটির মধ্যে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
