২ হাজার ভোট নিয়ে তুমুল বিতর্ক
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৬ জুলাই ২০২৪
বাংলাদেশ সোসাইটির ভোটার সংখ্যা ১৮,৩৩০
আসন্ন নির্বাচনকে সামনে নিয়ে বাংলাদেশ সোসাইটির সদস্য পদ নবায়ন ও ভোটার তালিকা তৈরির কাজ ৩০ জুন রোববার সম্পন্ন হয়েছে। রোববারই ছিল সোসাইটির সদস্যপদ নবায়ন ও ভোটার হবার শেষ দিন। এদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে সদস্যপদের আবেদন গ্রহণ ও জমাকৃত অর্থের গণনা। আর এ নিয়ে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা, চলে তুমুল বিতন্ডা। অভিযোগ ওঠে আবেদনপত্র ও জমাকৃত অর্থের মধ্যে অসংগতির। এই পরিস্থিতিতেই সম্পন্ন হওয়া তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩ শত ৩০ জন। এরমধ্যে আজীবন সদস্য সংখ্যা ৮৫৩ জন। শেষ দিনে সদস্য আবেদন জমা পড়ে প্রায় ১০ হাজার। ভোটারদের চাঁদা থেকে সোসাইটির আয়ের পরিমান ৩ লাখ ৪৩ হাজার ৭৪০ ডলার।
এই কার্যক্রমের সময় আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও তাদের সর্মথকরা উপস্থিত ছিলেন। এলমহার্স্টস্থ সোসাইটি কার্যালয় ছিল এদিন জমজমাট। মধ্যরাতে সংগঠনের সভাপতি মোহাম্মদ রব মিয়া মোট জমাকৃত ভোটারের সংখ্যার ঘোষণা দেন। তিনি অবশ্য বলেন, এ সংখ্যাটি চূড়ান্ত নয়। হাতে গণনা করা হয়েছে। সংখ্যার সামান্য এদিক-সেদিক হতে পারে। অচিরেই চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
প্রেসিডেন্টের ঘোষণার পর নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী একটি প্যানেলের প্রস্তাবিত সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান দাঁড়িয়ে বলেন, সকালে সভাপতি রব মিয়া বলেছিলেন, আগের দিন পর্যন্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ছিল ৫ হাজার ৩৭৫ জন। এখন তিনি বললেন তা ৭ হাজার। হঠাৎ করে ২ হাজার বাড়লো কিভাবে? এই ২ হাজার সদস্যের জমাকৃত চাঁদার হিসাব নিয়েওতিনি প্রশ্ন তোলেন এবং এই গরমিলের কারণ জানতে চান। জবাবে রব মিয়া বলেন, এটি আমার অনুমান ছিল। ধারণা থেকে বলেছিলাম। সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী মাইক নিয়ে বলেন, সকালে সভাপতি কিভাবে ৫ হাজার ভোটের হিসেব দিয়েছিলেন আমি জানি না। আমি ছিলাম না। তবে ৩০ জুনের আগে পর্যন্ত প্রায় ৭ হাজার সদস্যের চাঁদা পরিশোধ ছিল। এ সময় জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান বলেন, রব মিয়া সকালে বলার পর সারাদিন আপনারা কোন সংশোধন বা এ ব্যাপারে কিছু বললেন না। মধ্যরাতে এসে ২ হাজার বেশি ভোটার দেখালেন। এতে যে কেউই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন।
এই অভিযোগের পর উত্তেজনা দেখা দেয়, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট রব মিয়া বলেন, আপনারা গায়ের জোরে কথা বলার চেষ্টা করছেন। অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির কোন কারণ নেই। এদিন কত টাকা উঠেছে তা তখনই গণনা করার জন্য আতাউর রহমান সেলিম অনুরোধ জানান। এই গণনার জন্য তিনি উপস্থিত ট্রাস্টিবোর্ডের ২ জন সদস্য আতাউল আলম ও আজিমুর রহমান বোরহানের নাম প্রস্তাব করেন। তিনি বলেন, জমাকৃত অর্থের সাথে সদস্য সংখ্যার হিসেব মিলে গেলে আমাদের আর কোন অভিযোগ নেই। যতরাত হয় আমরা অপেক্ষা করবো। সোসাইটির স্বার্থেই আমি এ অনুরোধ করছি। এ সময় কাজী আজম বলেন, ট্রাস্টি বোর্ডের ২ জন সদস্যের কাছ থেকেই আমরা হিসেবটা জানতে চাই। ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান জানান, প্রেসিডেন্ট সকালে ৫ হাজার ৩৭৫ জন ভোটারের কথা বলেছিলেন। এই পর্যায়ে রব মিয়া আবারও বলেন, আমি আমার ধারণা থেকে কথাটা বলেছিলাম। পরে আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী ও তোফায়েল ইসলামের উপস্থিতিতে অতিরিক্ত ২ হাজার ভোটারের সদস্য ফরমের কপি দেখান সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী। ট্রাস্টি বোর্ডের সদস্য আতাউল আলম ফান্ডে জমাকৃত অর্থের হিসেব তুলে ধরেন।
৩০ জুন মধ্যরাত অবধি ভোটারের সদস্য ফরম জমা ও গণনাকালে কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদেও মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, আব্দুর রহিম হাওলাদার, বদরুল খান, কাজী আজম, মোহাম্মদ আলী, কাজি তোফায়েল ইসলাম, ফারুক চৌধুরী, আমিনুল ইসলাম, মাঈনুদ্দিন মাহবুব, নওশেদ হোসেন, রিজু মোহাম্মদ, মফিজুল ইসলাম ভূইয়া রুমি, কামরুজ্জামান কামরুল, সাদি মিন্টু ও ওয়াহিদ কাজি এলিন।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
