২৬ মে জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ ডে প্যারেড’
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১১ মে ২০২৪
১৮টি স্ট্রিটকে সজ্জিত করা হবে বর্ণাঢ্য সজ্জায়
আগামী ২৬ মে বাংলাদেশ ডে প্যারেড উদয়াপনের ব্যাপক প্রস্তুতি এগিয়ে চলেছে। লিটল বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউতে এদিন সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৬৯ থেকে ৮৭ স্ট্রিটের মধ্যে এই প্যারেড অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র আয়োজনে এই প্যারেডের সামগ্রিক ব্যবস্থাপনায় থাকছে গোল্ডেন এইজ হোম কেয়ার।
প্যারেডের ভিআইপি মার্শাল হিসেবে নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুলের অংশ গ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়াও থাকবেন সিটি মেয়র এরিক এডামস, কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, কাউন্সিলওম্যান শাহানা হানিফ, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো: নাজমুল হুদা, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীসহ কমিউিনিটির বিশিষ্টি ব্যক্তিবৃন্দ। স্থানীয় কংগ্রেসম্যান ও কংগ্রেসওম্যানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির লাল সবুজ আবেশ আমেরিকার বুকে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে এ আয়োজনে থাকছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতির উপস্থাপনা, কুচকাওয়াজ, পতাকা প্রদর্শন, লাইভ ব্যান্ড, গাড়ি ও ট্রাক শোভাযাত্রা, যেমন খুশি তেমন সাজো ইভেন্ট, পুলিশ প্যারেড, সহ¯্রকণ্ঠে দেশের গান, প্রভৃতি। নিউইয়র্ক পুলিশ বিভাগের একটি চৌকষ অশ্বারোহী বাহিনী এই প্যারেডে অংশ নেবে বলে আশা করা যাচ্ছে। ৬৯ স্ট্রিট থেকে শুরু হওয়া এই প্যারেড ৮৭ স্ট্রিটে শেষ হবে। এই দীর্ঘ পথের ১৮টি স্ট্রিটকে বর্ণাঢ্য সজ্জায় সজ্জিত করা হবে। প্যারেড চলাকালীন দু’পাশের রাস্তায় থাকবে বাংলাদেশ এবং আমেরিকার পতাকাসহ দেশের সংস্কৃতির নানান ছোঁয়া।
এই উৎসবকে সফল করতে গত ৬, ৭ ও ৮ মে যথাক্রমে ওজনপার্ক, ব্রঙ্কস ও ব্রুকলিনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারপারসন শাহ শহিদুল হক সাঈদ। সংবাদ সম্মেলনে প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্যারেডের আহ্বায়ক শাহ নেওয়াজ। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সংবাদ সম্মেলন পরিচালনা করেন।
এ আয়োজনে অংশগ্রহণে ইচ্ছুক সংগঠন বা প্রতিষ্ঠান যারা আগে নাম তালিকাভুক্ত করবে তারা আগে সিরিয়াল পাবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন। প্যারেডে ডায়মন্ড স্পন্সর হিসেবে থাকছেন বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান জানান, এখন পর্যন্ত প্রায় ৪৩টি সংগঠন প্যারেডে অংশ নিতে তাদের নাম তালিকাভুক্ত করেছে। প্রতিটি সংগঠনের জন্য ২০০ এবং একক অংশগ্রহণের জন্য ৫০ ডলার রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে।
এই প্যারেডকে সফল করতে গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও এবং সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজকে আহ্বায়ক, তরিকুল হোসাইনকে সদস্য সচিব, গিয়াস আহমেদকে প্রধান উপদেষ্টা, এর্টনী মঈন চৌধুরী, আব্দুর রব ও শাহ জে চৌধুরীকে উপদেষ্টা, ফাহাদ সোলায়মানকে প্রধান সমন্বয়কারী, খলিলুর রহমানকে প্রধান পৃষ্ঠপোষক, নূরুল আজিম ও ফরিদা ইয়াসমিনকে প্যারেড কো-অর্ডিনেটর এবং সবিতা দাশকে প্রধান সাংস্কৃতিক সমন্বয়কারী করে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া প্যারেডকে সফল করে তুলতে জে মোল্লা সানীকে আহ্বায়ক ও আহসান হাবীবকে সমন্বয়কারী করে জ্যামাইকা, শেখ জামাল হোসাইনকে প্রধান সমন্বয়ক ও সাইদুর রহমান লিঙ্কন এবং সিরাজ উদ্দিন সোহাগকে সমন্বয়ক করে ব্রঙ্কস, এম আজিজ হিরুকে প্রধান সমন্বয়ক ও মো: রিয়াজুল কাদির লস্করকে সমন্বয়কারী করে ম্যানহাটান এবং আনোয়ার হোসাইনকে প্রধান সমন্বয়ক ও রফিকুল ইসলামকে সমন্বয়ক করে ব্রুকলিনে প্যারেড কমিটি গঠন করা হয়েছে।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
