১ সেপ্টেম্বর ৩৭তম ফোবানার পর্দা উঠছে
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩
টরন্টোর শেরাটন সেন্টার হোটেলে সকল প্রস্তুতি সম্পন্ন : সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ
আজকাল রিপোর্ট -
আর সাত দিন পরই আগামী শুক্রবার ১ সেপ্টেম্বর শেরাটন সেন্টার টরন্টো হোটেলে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত ফোবানা সম্মেলন। সম্মেলনের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। কুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে টরন্টোয় আয়োজিত ফোবানার ৩৭তম সম্মেলনের। তিন দিনব্যাপী এই সম্মেলনের সমাপ্তি ঘটবে ৩ সেপ্টেম্বর রোববার।
এই সম্মেলনকে কেন্দ্র করে নিউইয়র্ক ও টরন্টো সহ উত্তর আমেরিকার বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। টরন্টোতে বিরাজ করছে উৎসবের আমেজ। এই উপলক্ষে গত বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের গোল্ডেন এজ পার্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোবানা স্টিয়ারিং কমিটি ও টরেন্টো কনভেনশন কমিটি ২০২৩-এর এক যৌথ সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সম্মেলন প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সাংবাদিকর অবহিত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আলী ইমাম সিকদার, এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ্নেওয়াজ, ভাইস চেয়ারম্যান কাজী আজম, স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ হোসেন খান, জিল্লুর রহমান জিল্লু, ফিরোজ আহমেদ, নিশান রহিম, টরন্টো ফোবানা কনভেনশন কমিটি ২০২৩-এর চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস মিয়া, কনভেনর আবুল আজাদ, মেম্বার সেক্রেটারি রিমন ইসলাম ও কো-চেয়ারম্যান আহাদ খোন্দকার। সংবাদ সম্মেলনে মডারেটরের দায়িত্ব পালন ও লিখিত বক্তব্য পাঠ করেন শাহ্নেওয়াজ। কানাডার টরন্টো থেকে আগত মোহাম্মদ ইলিয়াস মিয়া, আবুল আজাদ, রিমন ইসলাম ও আহাদ খোন্দকার নিজেদের পরিচয় তুলে ধরেন। তারা হোস্ট সিটি টরন্টোতে সম্মেলন প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর কানাডার টরন্টো শহওে ‘শেরাটন সেন্টার টরন্টো হোটেলে’ ৩৭তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে টরন্টোর সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান মাইকেল থমাস আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করবেন। ফোবানার মূল অনুষ্ঠানগুলো শুরু হবে ২ সেপ্টেম্বর থেকে। তা চলবে রোববার ৩ সেপ্টেম্বর পর্যন্ত। সম্মেলনে প্রধানঅতিথি হিসেবে যোগ দিতে সম্মতি প্রদান করেছেন কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার। বিশেষ অতিথি থাকবেন সালমা জাহিদ এমপি।
সম্মেলনে দেশি বিদেশি অতিথিরা বক্তব্য রাখবেন। শনি ও রোববার বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, আর্থ সামাজিক উন্নয়ন ও মুক্তিযুদ্ধেও ইতিহাস নিয়ে পৃথক পৃথক কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে। ‘প্রবীণের অহংকার তারুণ্যেও জয়গান’ শ্লোগান নিয়ে ফোবানা কনভেনশনের প্রস্তুতি এগিয়ে চলেছে। গঠিত হয়েছে ফোবানা কনভেনশন ২০২৩ পরিচালনা পরিষদ। যাদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান: মোহাম্মদ ইলিয়াস মিয়া, কনভেনর: আব্দুল আজাদ ও মেম্বার সেক্রেটারি: রিমন ইসলাম। প্রধান পৃষ্ঠপোষক: ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউর রহমান , চীফ কনসালটেন্ট :মাহবুবব রব চৌধুরী , চীফএডভাইজার : নজরুল ইসলাম মিন্টু ও চীফ কো অর্ডিনেটর :আহমেদ হোসেন। পুরো কনভেনশনের দেখভাল করছেন ফোবানার এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলী ইমাম শিকদার, এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ্নেওয়াজ ও ভাইস চেয়ারম্যান কাজী আজম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কনভেনশন উপলক্ষে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে অংশ নেবেন বাংলাদেশ ও প্রবাসের বিশিষ্ট শিল্পীবৃন্দ। তাদের মধ্যে থাকবেন এস আই টুটুল, বালাম, রিজিয়া পারভিন, রানো নেওয়াজ, মোস্তফা অনিক রাজ, লাবনী, একে আজাদ, খোন্দকার ইসমাইল, ফরহাদ আদনান প্রমুখ। এছাড়াও নিউইয়র্কেও নৃত্যশিল্পীরা বিশেষ নৃত্যনাট্য পরিবেশন করবেন। নৃত্যানুষ্ঠানের বিশেষ আকর্ষণ চন্দ্রা ব্যানার্জি ট্রুপ। টরন্টো সহ কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যের শিল্পীরাও সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন।
বাংলাদেশের সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালন ও তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ায়ই ফোবানার মূল লক্ষ্য বলে সংবাদ সম্মেলনে জানান হয়। ফোবানা সম্মেলনকে সফল করে তোলার জন্যে নেতৃবৃন্দ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
লিখিত বক্তব্য শুরুর আগে শাহ্নেওয়াজ বলেন, ফেবানা ও ফোবানা কনভেনশনের বৈধতা আমাদের হাতে। গত চারটি বছর ধরে আমরা স্টেট ও ফেডারেলের নিয়ম মেনে ট্যাক্সও প্রদান করছি। ফোবানার ট্রেড মার্কের জন্য আবেদনও করা হয়েছে। শীঘ্রই আমরা তা পেয়ে যাব ফাবানা কনভেনশন বললেই আমাদের ফোবানাকেই বুঝতে হবে বলে তিনি মন্তব্য করেন।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
