১ রান যখন সেঞ্চুরির চেয়েও বড়!
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯
বেন স্টোকস বীরত্ব দেখালেন। ১৩৫ রানের অপরাজিত, অবিশ্বাস্য ইনিংস খেললেন। তার বীরত্বে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচ জিতেছে ইংল্যান্ড। কিন্তু দশম উইকেটে স্টোকস যাকে সঙ্গী করে ৭৬ রানের জুটি গড়েছিলেন, সেই জ্যাক লিচ রয়ে গেলেন পুরোপুরি আড়ালে।
তবে, ম্যাচ শেষে ঠিকই বেন স্টোকস নিজে জ্যাক লিচকে বীর হিসেবে আখ্যায়িত করেছেন। আর ৭৬ রানের মধ্যে মাত্র ১ রান করা লিচ নিজে জানালেন, তার এই ১ রান সেঞ্চুরির চেয়েও সেরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলি টেস্ট জয়ের পর ইংলিশ স্পিনার জ্যাক লিচ নিজের অনুভুতির কথা জানাতে গিয়ে জানালেন, এই ম্যাচ জেতার জন্য আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইনিংস ওপেন করতে নেমে তিনি যে ৯২ রানের ক্যরিয়ার সেরা ইনিংসটি খেলেছিলেন তার চেয়েও সেরা এই ১ রান। মূলতঃ ১ রান করে হলেও স্টোকসকে যে সঙ্গ দিয়েছেন তিনি, তাতেই তো রূপকথার জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।

রোববার হেডিংলেতে অস্ট্রেলিয়ার ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পরাজয়ের দিকেই এগিয়ে যায় জো রুটরা। বেন স্টোকস মাটি কামড়ে পড়ে থাকলেও অপর প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকে। ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে ম্যাচে নামা জ্যাক লিচকে সঙ্গে নিয়ে অসম যুদ্ধ শুরু করেন স্টোকস।
শেষ উইকেট পার্টনারশিপে লিচকে সঙ্গে নিয়ে ৬২ বলে ৭৬ রান করেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। যে পার্টনারশিপের ৭৪ রান করেন স্টোকস। ১৭ বল খেলে মাত্র ১ রান করেন লিচ। যে বলে একমাত্র রানটি করেন এই ইংলিশ স্পিনার, তার ঠিক পরের বলেই কামিন্সের বল কভারের উপর দিয়ে সপাটে চালিয়ে বাউন্ডারি পার করে ম্যাচ জিতিয়ে দেন স্টোকস। তার অপারজিত ১৩৫ রানের ইনিংসকে কুর্নিশ জানিয়েছেন ক্রিজের অপরপ্রান্তে থাকা জ্যাক লিচ।
ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘একটা সময়ে স্টোকস আমাকে বারবার বলছিল, বল দেখে রান নিতে। আর সে যখন ছক্কাগুলো মারছিল সারা গ্যালারি উল্লাসে ফেটে পড়ছিল। আমার এই ১ রান আইরিশদের বিরুদ্ধে ৯২ রানের ইনিংসের চেয়েও দামি।’
ম্যাচ জিতে তৃপ্ত লিচ আরও বলেন, ‘আমরা এই ম্যাচ জেতার জন্য মরিয়া ছিলাম। এই জয় আমাদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে।’
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
