১ মার্চ ১৯৭১, কী হয়েছিল সেদিন?
প্রকাশিত: ১ মার্চ ২০১৯
একাত্তরের ১মার্চ জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দেয়। এই ঘোষণাটি যখন রেডিওতে প্রচার করা হল, তখন ঢাকা স্টেডিয়ামে পাকিস্তানের সঙ্গে কমনওয়েলথ একাদশের খেলা চলছিল। মুহূর্তেই জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ঢাকা স্টেডিয়াম হয়ে ওঠে এক যুদ্ধক্ষেত্র। বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ, অফিস-আদালত, দোকান-পাট সবকিছু। রাস্তায় নেমে আসে লক্ষ লক্ষ মুক্তিকামী মানুষ। দেখতে দেখতে পুরো শহর পরিণত হয় একটি মিছিলের নগরীতে। মিছিলে অংশ নেওয়া মানুষের মুখে তখন স্বাধীনতার স্লোগান : ‘জয় বাংলা’, ‘বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাদেশে ৫দিনের হরতাল ও অনির্দিষ্টকালের জন্য অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেন। এরপর কারফিউ জারি হলো-ছাত্র-জনতা সেই কারফিউ ভেঙ্গে পথে নেমে এল। চারিদিকে মিছিলের শব্দ, স্লোগান আর স্লোগান। সেনাবাহিনীল গুলিতে মানুষ মারা গেল। কিন্তু মুক্তিকামী মানুষের জোয়ার থামলো না।
১ মার্চের এই বিক্ষোভ রচনার দীর্ঘপথ
পাকিস্তানে- দেশের বাজেটের ৬০শতাংশ ব্যয় করা হতো পাকিস্তানের সেনাবাহিনীর পিছনে। তারা বেসামরিক মানুষের হাতে সুযোগ-সুবিধা ছেড়ে দিতে প্রস্তুত ছিল না। নানা রকম অস্থিরতার ভেতর দিয়ে ১৯৫৮সালে পাকিস্তানের সেনাপতি আইয়ুব খান ক্ষমতা দখল করে। আইয়ুব খান ক্ষমতায় অধিষ্ঠিত ছিল টানা ১১বছর। তার শাসনামলে তৎকালীন পূর্ব-পাকিস্তানের মানুষের ওপর নানা বঞ্চনা চলতে থাকে।
আওয়ামী লীগের তেজস্বী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের মানুষের জন্য স্বায়ত্তশাসনের দাবি করে ১৯৬৬ সালে ৬ দফা ঘোষণা করেন। অর্থনৈতিক শোষণ, বঞ্চনা, নিপীড়নের বিরুদ্ধে এই দাবি করার জন্য গ্রেফতার করা হয় শেখ মুজিবুর রহমানকে। তাকে কঠিন শাস্তি দেওয়ার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা নামে দেশদ্রোহিতার মামলায় প্রধান আসামি করা হয়।
পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হল। আন্দোলনে নেতৃত্ব দিল ছাত্ররা। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন জেলের বাইরে, তিনিও এগিয়ে এলেন। আন্দোলন গণ-বিস্ফোরণে রূপ নিল। গণ-আন্দোলনে প্রাণ দিল কিশোর মতিউর। প্রাণ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ, যার নামে আইয়ুর গেটের নাম হয়েছিল আসাদ গেট। পাকিস্তান সরকার শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল।
ইতিহাসের আর এক পরিবর্তন শুরু হলো- পাকিন্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আইয়ুব খান ক্ষমতা থেকে বিদায় নিল। ১৯৬৯-এর ২৫মার্চ ক্ষমতায় এলো জেনারেল ইয়াহিয়া খান। ক্ষমতায় এসেই সাধারণ নির্বাচন দেবার ঘোষণা করে। ১৯৭০ সালের ৭ ডিসেম্বর নির্বাচনে- পূর্ব পাকিস্তানে ১৬২ আসনের ভেতরে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ১৬০ আসনে জয় লাভ করে। যখন সকল আসনে নির্বাচন শেষ হলো দেখা গেল- মনোনীত মহিলা আসনসহ পাকিস্তানে জাতীয় পরিষদের ৩১৩টি আসনের মধ্যে পূর্ব-পাকিস্তানের আওয়ামী লীগ ১৬৭টি, পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর দল পিপলস পার্টি পলে ৮৮টি আসন। অন্যান্য সব দল মিলে পেল বাকি ৫৮টি আসন।
বঙ্গবন্ধু ঘোষণা করলেন, ৬দফার দাবি করে জনগণের ভোট পেয়েছেন, তিনি শাসনতন্ত্র রচনা করবেন ছয় দফার ভিত্তিতে। পাকিস্তানের সেনাবাহিনী তখনই সিদ্ধান্ত নিল, কোনোভাবেই বাঙালিদের হাতে পাকিস্তানের শাসনভার তুলে দেবে না। এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে জেনারেল ইয়াহিয়া খান নিজেদের অজান্তে ‘বাংলাদেশ’ নামে নতুন রাষ্ট্র জন্ম দেবার প্রক্রিয়া শুরু করে দিল।
জুলফিকার আলী ভুট্টো জেনারেল ইয়াহিয়া খানকে লারকানায় ‘পাখি শিকার’ করতে আমন্ত্রণ জানাল। ‘পাখি শিকার’-এ ইয়াহিয়া খানের সঙ্গে যোগ দিল পাকিস্তানের বাঘা বাঘা জেনারেল। ক্ষমতা হস্তান্তর না করার ষড়যন্ত্রের নীল নকশা সম্ভবত সেখানেই হয়েছিল। জেনারেল ইয়াহিয়া খান ১৩ফেব্রুয়ারি ঘোষণা করলো ৩মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন হবে। ১৯৭১সালের ২১ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করা হল অন্য এক ধরণের উন্মাদনায়।
এরপর জাতীয় পরিষদের অধিবেশনের ঠিক দু’দিন আগে ১মার্চ জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দিল। এরপরই সারাদেশে বিক্ষোভ শুরু হল। শুরু হলো স্বাধীনতার পথে বিরামহীন যাত্রা।
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
