১৬ বছর পর ফের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ২৭ জুলাই ২০১৯
পাঁচ কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির ফেডারেল সরকার মৃত্যুদণ্ড পাওয়া এই কয়েদিদের সাজা কার্যকরে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।
এর ফলে দেশটিতে ১৬ বছর পর প্রথমবার কোনো মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। তবে এই উদ্যোগের সমালোচনা করছে মানবাধিকার সংগঠনগুলো। এছাড়া বেশ কয়েকজন প্রেসিডেন্ট প্রার্থীও এর বিরোধিতা করেছেন। বিরোধী দল ডেমোক্রেট পার্টি এবং প্রেসিডেন্ট প্রার্থীরা মৃত্যুদণ্ড বাতিলের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে সাজাপ্রাপ্ত ৫ কয়েদির মৃত্যুদণ্ড কার্যকরের সময় ঠিক করতে নির্দেশনা দেয়ার কথা জানিয়েছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের জানুয়ারিতে এদের দণ্ড কার্যকর করা হবে।
বার জানান, যে কয়েদিদের দণ্ড কার্যকর হচ্ছে তাদের বিরুদ্ধে শিশু ও প্রাপ্তবয়স্কদের ধর্ষণ এবং হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।
“বিচার বিভাগ নিকৃষ্ট সব অপরাধীদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রত্যাশা করে। আমরা আইনের শাসনকে ঊর্ধ্বে তুলে ধরতে চাই,” বলেন তিনি।
বিবিসি জানিয়েছে, ২০০৩ সালে ৫৩ বছর বয়সী লুইস জোনস জুনিয়রের মৃত্যুদণ্ড কার্যকরের পর থেকে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয়ভাবে এ ধরণের সাজা কার্যকরে অলিখিত স্থগিতাদেশ ছিল; বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের নতুন ঘোষণার মাধ্যমে তা প্রত্যাহার হল।
উপসাগরীয় যুদ্ধে অংশ নেওয়া লুইস ১৯ বছর বয়সী সৈন্য ট্রেসি জো ম্যাকব্রাইডকে হত্যা করেছিলেন। ওই অপরাধে দোষী প্রমাণিত হওয়ায় তার মৃত্যুদণ্ড হয়।
দেড় দশকেরও বেশি সময় বিরতির পর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সাজাপ্রাপ্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু করলেও এতে ‘বিস্মিত’ নন ডেথ পেনাল্টি ইনফরমেশনের রবার্ট ডানহাম।
তিনি বলছেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সর্বোচ্চ সাজার কট্টর সমর্থক; তিনি মাদক বিক্রি এবং রাজ্য ও স্থানীয় পর্যায়ে যেসব খুনের ঘটনায় পুলিশ জড়িত সেগুলোসহ অন্যান্য অপরাধের ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের বহুল ব্যবহারের প্রস্তাব করেছেন। সে কারণে মৃত্যুদণ্ড যে কার্যকর হচ্ছে, তাতে কোনো চমক নেই। এতদিন যে দেরি হয়েছে, সেটিই বরং বেশি চমকের।”
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন কাছাকাছি সময়ের মধ্যে পরপর ৫টি মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণায় উদ্বেগ জানিয়েছে।
নিয়ম অনুযায়ী, মার্কিন বিচার ব্যবস্থায় যে কোনো অপরাধের বিচারই কেন্দ্র কিংবা অঙ্গরাজ্যের আদালতে চলতে পারে। তবে মুদ্রা জালিয়াতি কিংবা মেইল চুরির সুনির্দিষ্ট কিছু অপরাধের বিচার স্বয়ংক্রিয়ভাবেই কেন্দ্রীয় আদালতের এখতিয়ারে চলে যায়।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
