১৫ বছর বয়সেই জিতল ১৯ কোটি টাকা!
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯
শখের বশে খেলতে খেলতে মিলিয়নিয়ার বনে গেলো এক কিশোর। অনলাইনে গেম খেলে মাত্র ১৫ বছর বয়সেই কোটিপতি বনে গেছে ব্রিটিশ কিশোর জ্যাডেন অ্যাশম্যান।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় অনলাইন গেম ফোর্টনাইটের বিশ্বকাপে দ্বৈত খেলোয়াড় ক্যাটাগরিতে রানার্সআপ হয়ে ২.২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটি টাকা) জিতেছে এ কিশোর।
এ অর্থের অর্ধেকটা তার গেমিং পার্টনারের সঙ্গে ভাগ করে নিতে হবে। নিজেই নিজের স্কোর দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে তার।
ফোর্টনাইট বিশ্বকাপের প্রথম এ আসরে চ্যাম্পিয়ন হয়েছেন নরওয়ের এমিল বার্গকুইস্ট পেডেসেন ও অস্ট্রিয়ার ডেভিড। তাদের স্কোর ৫১ পয়েন্ট। আর, অ্যাসেক্সের বাসিন্দা জ্যাডেন অ্যাশম্যানের সঙ্গী ছিলেন নেদারল্যান্ডের ডেভ জং। রানার্সআপ এ জুটির স্কোর ৪৭।
রোববার ফোর্টনাইটের একক ফাইনালও অনুষ্ঠিত হওয়ার কথা।
অনলাইন গেমিংয়ের জগতে ফোর্টনাইটের যথেষ্ট নামডাক। এ গেমে মোট ১০০ জনকে একটি দ্বীপে ছেড়ে দেওয়া হয়। সেখানে ঘুরে ঘুরে তাদের অস্ত্র সংগ্রহ, বিভিন্ন স্থাপনা নির্মাণ ও অন্যের সঙ্গে লড়াই করতে হয়। শেষ পর্যন্ত যে টিকে থাকবে, সে-ই চ্যাম্পিয়ন।
এবছর প্রায় দুই মাস ধরে চার কোটি প্রতিযোগীর মধ্য থেকে ১০০ ফাইনালিস্ট বাছাই করা হয়। রোববার নিউ ইয়র্কের আর্থার অ্যাশে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে চূড়ান্ত লড়াইয়ে নামেন তারা।
এতে বিজয়ী পাচ্ছেন তিন মিলিয়ন ডলার (প্রায় ২৫ কোটি টাকা)।
প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়ার পরপরই ফোর্টনাইট খেলা শুরু করেন জ্যাডেন। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা পরিচিতি না পেলেও, গেম খেলতে গিয়ে ঠিকই অভিভাবকের বকুনি খেতে হয়েছে।
ব্রিটিশ এ কিশোরের মা লিসা ডালম্যান জানান, ছেলের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। কারণ, জ্যাডেনের পড়াশোনার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। এমনকি, একবার রাগ করে ছেলের এক্সবক্স ছুড়ে ফেলেছিলেন তিনি।
এবার মত বদলেছে মায়ের। জ্যাডেনকে পেশাদার অনলাইন গেমার হতে আর বাঁধা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিশ্বব্যাপী প্রায় ২৫ কোটি মানুষ ফোর্টনাইট খেলেন। জনপ্রিয় এ অনলাইন শুটার গেম প্রতিযোগিতার মোট পুরস্কার ৩০ মিলিয়ন ডলার (প্রায় ২৫৩ কোটি টাকা), যা এখন পর্যন্ত যেকোনো অনলাইন গেমের চেয়ে বেশি। তবে, গেমারদের জন্য সুখবর হচ্ছে, আসছে আগস্টেই এ রেকর্ড ভেঙে দিতে পারে আরেকটি জনপ্রিয় অনলাইন গেম ‘ডোটা ২’।
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
