১৩ মাস পর জাতীয় দলের অনুশীলনে স্মিথ-ওয়ার্নার
প্রকাশিত: ৫ মে ২০১৯
বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়ে গেছে গত শুক্রবার থেকেই। কিন্তু অসুস্থতাজনিত কারণে প্রথম দুই দিন দলের সঙ্গে যোগ দিতে পারেননি সাবেক অধিনায়ক ও সহ-অধিনায়ক স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নার।
অবশেষে রোববার প্রায় ১৩ মাস পর জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেন এ দুই ক্রিকেটার। গত বছরের মার্চে বল টেম্পারিং কাণ্ডে ১ বছর নিষিদ্ধ থাকার পর, দুজনই মুক্তি পান চলতি বছরের মার্চে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াডে না থাকায় তাদের খেলতে পাঠানো হয় আইপিএলে।
ফলে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেও জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা হয়নি স্মিথ-ওয়ার্নারের। অবশেষে আজ (রোববার) পুরো বিশ্বকাপ দলের সঙ্গে অনুশীলন করেছেন এ দুই তারকা ক্রিকেটার।
আইপিএলের মাঝপথে জাতীয় দলের ডাকে ফিরে আসার আগে ১২ ম্যাচে ৬৯.২০ গড়ে ৮ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৬৯২ রান করেছেন ওয়ার্নার। তার এ ধারা বজায় থাকবে জাতীয় দলের হয়েও- এমনটাই আশা করছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
আজকের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আপনি যদি ভারতে (আইপিএলে) ওয়ার্নারের পরিসংখ্যান দেখেন, হায়দরাবাদের হয়ে সে দুর্দান্ত খেলেছে। সে খুব সম্ভবত আইপিএলের প্রতি মৌসুমেই ৫০০’র বেশি রান করেছে। যেটা অসাধারণ ধারাবাহিকতার ইঙ্গিত দেয়। আশা করি ওয়ানডে ক্রিকেটেও এটি চলমান থাকবে।’
দীর্ঘ সময় পর জাতীয় দলের সঙ্গে প্রথম দিনের অনুশীলনের শুরুতে অ্যাডাম জাম্পা এবং নাথান লিয়নের স্পিন মোকাবেলা করেন স্মিথ। পরে মিচেল স্টার্ক, শন অ্যাবট এবং মাইকেল নেসারের গতিময় বোলিংয়ের বিপক্ষে নেট সেশন সারেন তিনি। অন্যদিকে ওয়ার্নার শুধুমাত্র থ্রো ডাউন এবং স্পিন বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করেছেন।
সোমবার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচের সবকয়টিতেই খেলার সম্ভাবনা রয়েছে স্মিথ-ওয়ার্নারের। ম্যাক্সওয়েল মনে করছেন এ প্রস্তুতি ম্যাচগুলো দিয়েই জাতীয় দলে প্রত্যাবর্তনের প্রথম ধাপটা পার করবেন স্মিথ-ওয়ার্নার।
ম্যাক্সওয়েল বলেন, ‘আমার মনে হয় তারা সোমবার খেলবে। গত কয়েকদিনে তারা অসুস্থ ছিলো, তবে আশা করছি তারা ম্যাচের আগেই ফিট হয়ে যাবেন। তারা দুজনই অসাধারণ খেলোয়াড়। আমি আইপিএলেও তাদের দেখেছি, তারা সেখানেও দুর্দান্ত ছিলো। দলে ফেরার ক্ষেত্রে কোনো চিন্তা নেই আমার মতে।’
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টইনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিনস, মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, নাথান কাউল্টার নিল, জেসন বেহেন্ডর্ফ, অ্যাডাম জাম্পা এবং নাথান লিয়ন।
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
