১৩৪ বছর পুরোনো রেকর্ডে ভাগ বসালেন অ্যাটকিনসন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৪
কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্টেই আগামী প্রজন্মের রত্ন গাস অ্যাটকিনসনকে পেয়ে গেল ইংল্যান্ড। লর্ডসে অ্যান্ডারসনের বিদায়ের রাগিণীর মাঝেই নতুন দিনের বাজনা বাজালেন তরুণ অ্যাটকিনসন। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে ১৩৪ বছর পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
১৮৯০ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বাঁহাতি পেসার ফ্রেডরিক মার্টিন অভিষেক টেস্টে ১২ উইকেট নিয়েছিলেন। ১৩৪ বছর পর সে কীর্তিতে ভাগ বসালেন অ্যাটকিনসন।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট তুলে নিতে স্রেফ ৪৫ রান খরচ করেন ২৬ বছর বয়সি অ্যাটকিনসন। দ্বিতীয় ইনিংসেও নিজের রুদ্ররূপ ধরে রাখেন। এবার ৬১ রানে শিকার করেন ৫ উইকেট। ১২ উইকেট নিয়ে অভিষেক টেস্টেই জয় করেছেন ম্যাচসেরার পুরস্কার।
টেস্ট ইতিহাসে অভিষেকে সর্বোচ্চ উইকেটের কীর্তি অবশ্য এখনো যৌথভাবে ভারতের নরেন্দ্র হিরওয়ানি এবং অস্ট্রেলিয়ার বব মাসির দখলে। ১৯৮৮ সালে চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হিরওয়ানি এবং ১৯৭২ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাসি লর্ডসেই অভিষেকে ১৬ উইকেট শিকার করেছিলেন।
উল্লেখ্য, অ্যান্ডারসনের বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে অ্যাটকিনসনের বোলিং তোপে ১২১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে নিজেদের প্রথম ইনিংসে পাঁচ ফিফটিতে ৩৭১ রান করে ইংলিশরা। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসেও সেই অ্যাটকিনসনের আগুনে বোলিংয়ের কোনো উত্তর খুঁজে পায়নি ক্যারিবিয়ানরা। এবার ১৩৬ রানে থেমে যায় তাদের ইনিংস। তাতে ইনিংস ও ১১৪ রানের জয়ে সিরিজ শুরু করল ইংল্যান্ড।
- আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
- সাংবাদিকদের মুক্তির দাবিতে র্যালি
- বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
- সভাপতি সোলাইমান ও সম্পাদক বদিউল
- আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণে ঐক্যের বার্তা
- মশিউর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অনিক যুগ্ম সম্পাদক
- তারেক কূটনীতির উত্তাপে বরফ গলেনি মোদিদের
- ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি - বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
- মন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দাবি
- মমতা ব্যানার্জি এখন সাবেক মুখ্যমন্ত্রী
- হরমুজে জাহাজ চালকদের প্রতি ইরানের নতুন নির্দেশনা
- পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে বাংলাদেশের সতর্কতা
- আজকাল ব্যস্থাপনা সম্পাদকের জন্মদিন পালিত
- আজকাল ৯২১
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
