১২ বছর পর কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল
ক্রিয়া ডেস্ক
প্রকাশিত: ৮ জুলাই ২০১৯
এই মারাকানা, সেই মারকানা। ব্রাজিলের ফুটবল ইতিহাসে দগদগে এক ঘা হয়ে আছে ১৯৫০ সালের 'মারাকানাজো' ট্রাজেডি। এবার আর কোনো ট্রাজেডি নয়, উৎসবের রং ছড়ালো মারাকানা। হলুদ-নীলের জয় হলো, ১২ বছরের আক্ষেপ ঘুচিয়ে কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলল ব্রাজিল। রোববার রাতে টুর্নামেন্টের ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়েছে সেলেসাওরা।
কোপা আমেরিকায় সর্বশেষ ব্রাজিল শিরোপা জিতেছিল ২০০৭ সালে। তবে এ নিয়ে গত ৯ আসরে ৫ বারই চ্যাম্পিয়ন হলো তারা, সবমিলিয়ে নবমবার। এতে অক্ষুন্ন রইলো আয়োজক হিসেবে কোপা আমেরিকায় কখনো শিরোপা হাতছাড়া না করার রেকর্ডটিও।
ম্যাচে সব দিক থেকে এগিয়ে ছিল ব্রাজিলই। তবে ৭০ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল হেসুস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার পর ১০ জনের ব্রাজিলকে কিছুটা চেপে ধরে পেরু, তবে ওই চেপে ধরা পর্যন্তই। সাফল্যের দেখা মেলেনি।
খেলার প্রথমার্ধের শুরুতে পেরু ভালো একটি সুযোগ পেয়েছিল। ২ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে ক্রিশ্চিয়ানো কুয়েভার ডান পায়ের শট একটুর জন্য গোলপোস্ট মিস করে। ষষ্ঠ মিনিটে মিস করেন রেনাতা তাপিয়া।
তবে ব্রাজিল সুযোগ পেয়ে আর মিস করেনি। ১৫ মিনিটের মাথায় গ্যাব্রিয়েল হেসুসের ক্রস থেকে বল পেয়ে ডান পায়ের ছোঁয়ায় দারুণ এক গোল করেন এভারটন (১-০)।
২৪ মিনিটে আরও এক গোল পেতে পারতো ব্রাজিল। কৌতিনহোর বক্সের মধ্য থেকে নেয়া শট একটুর জন্য লক্ষভ্রষ্ট হয়। ৩৬ মিনিটে মিস করেন রবার্তো ফিরমিনো। বাঁ পাশ থেকে অ্যালেক্স সান্দ্রোর লম্বা ক্রসে মাথা ছুঁইয়েছিলেন ঠিকই। কিন্তু সেটা পোস্টের একটুখানি উপর দিয়ে চলে যায়।
প্রথমার্ধ তখন প্রায় শেষ হবার পথে। ৪৪ মিনিটের মাথায় নিজেদের বক্সের মধ্যে থিয়াগো সিলভার হাতে বল লেগে যায়, পেনাল্টি পায় পেরু। পাওলো গুইরেরোর নেয়া পেনাল্টি কিক অ্যালিসন বেকার আটকে দেবার সুযোগই পাননি (১-১)।
তবে ব্রাজিল পেরুর সেই আনন্দের সময়টা প্রলম্বিত হতে দেয়নি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তিন মিনিটের মাথায় পেরুর রক্ষণের ভুলেই বল পেয়ে যান আর্থার। সেটা আলতো টোকায় তিনি দিয়ে দেন বক্সের মধ্যে দৌড়ে যাওয়া গ্যাব্রিয়েল হেসুসকে। হেসুসও চোখের পলকে সেটাকে বানিয়ে নেন গোল (২-১)।
দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়ে খেলতে থাকে ব্রাজিল। তবে ৪৭ মিনিটে থিয়াগো সিলভা আর দানি আলভেজ, ৫১ মিনিটে কৌতিনহোর চেষ্টাগুলো জাল খুঁজে পায়নি। ৫৪ আর ৫৭ মিনিটে আরও দুটো লক্ষ্যভ্রষ্ট শট নেন ফিরমিনো।
৬৯তম মিনিটে পেরুর কার্লোস জামব্রানোর সঙ্গে বল দখলের লড়াইয়ে ছোটখাটো এক ফাউলেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গ্যাব্রিয়েল হেসুসকে। ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল।
এরপরই কিছুটা চাঙা হয়ে উঠে পেরু। এ সময় বেশ কয়েকটি আক্রমণ গুছিয়ে উঠে তারা। ৭৪ মিনিটে বিপদ হতে পারতো ব্রাজিলের। বক্সের অনেক বাইরে থেকে নেয়া পেরুর এডিসন ফ্লোরেসের শট একটুর জন্য গোলপোস্ট মিস করে যায়।
এরই মধ্যে ম্যাচের ৮৬ মিনিটে সবচেয়ে বড় ভুলটি করে বসে পেরু। কয়েকজনকে কাটিয়ে প্রায় একক প্রচেষ্টায় বক্সে ঢুকে পড়েছিলেন এভারটন। তাকে ধাক্কা মেরে ফেলে দেন পেরুর জামব্রানো। ভারের সাহায্য নেন রেফারি, যাতে সিদ্ধান্ত মেলে পেনাল্টির। আর সে পেনাল্টি থেকে গোল করেন রিচার্লিসন (৩-১)। শেষপর্যন্ত ওই ব্যবধানে জিতেই ১২ বছরের আক্ষেপ ঘুচায় ব্রাজিল।
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
