১২ তলা ভবনজুড়ে আলোর নাচন!
নিউজ ডেক্স
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
মুঠোফোন বা কম্পিউটারে গান শোনার সময় মিউজিক প্লেয়ারের স্ক্রিনে গানের সঙ্গে তাল মিলিয়ে একধরনের ‘বার’ ওঠানামা করতে দেখেছেন কি? একে বলা হয় ‘অডিও ভিজ্যুয়ালাইজার’ বা ‘অডিও স্পেকট্রাম’। ভেবে দেখুন তো, একটা আস্ত ১২ তলা ভবনজুড়ে যদি অডিও স্পেকট্রাম তুলে ধরা হয়, কেমন হবে? চোখধাঁধানো এমনই এক উদ্ভাবন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শেষ বর্ষের ছাত্র শুভঙ্কর চন্দ্র দাস। গত ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর আয়োজিত বুয়েটের তড়িৎকৌশল বিভাগের ‘ইইই ডে’ অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় করেছিল এই সংযোজন।
পলাশীর মোড়ে ১২ তলা ভবনের সামনের মাঠে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গানের সঙ্গে তাল মিলিয়ে পাশের ভবনে চোখে পড়ল অডিও স্পেকট্রাম—আলোর নাচন! কীভাবে এ চিন্তা মাথায় এল? জানতে চাইলাম আবিষ্কারের মূল কান্ডারি শুভঙ্করের কাছে। তিনি বলেন, ‘গত বছর নভেম্বরে ফুরিয়ার অ্যানালাইসিস পড়ার সময়ই বিষয়টা মাথায় আসে। আমরা চাইলেই ফ্রিকোয়েন্সিকে বিভিন্ন ভাগে ভাগ করে তা বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারি।’ তিন সপ্তাহ ধরে দিন-রাত পরিশ্রম শেষে অবশেষে বাস্তব রূপ পেয়েছে তাঁর ভাবনা। সঙ্গী হিসেবে দলে পেয়েছেন অনুজদের—আবির আহসান, তানভীরুল ইসলাম, মো. মাহিনুর রহমান, কৃষ্টি রহমান, সারাফ মাহনাজ, মো. শাকিল আনোয়ার ও সাত্যকি বণিক।
‘পুরো জিনিসটা অ্যানালগ সার্কিট দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে। মোট ৮টি কলাম ও ১০টি সারিতে ৮০টি ব্লকের ১৬০টি কানেকশন নিয়ন্ত্রণ করতে হয়েছে আমাদের।’ বলছিলেন শুভঙ্কর। আরেকটু বুঝিয়ে বললেন এভাবে, তাঁর ভাষায়, ‘সচরাচর যে বাদ্যযন্ত্রগুলো আমরা গানের জন্য ব্যবহার করি, সেগুলোর ফ্রিকোয়েন্সি রেঞ্জ জেনে আমরা সবগুলোকে ৮টি আলাদা ভাগে ভাগ করে ৮টি কলামে সাজিয়েছিলাম। একটি কন্ট্রোলারের মাধ্যমে মিউজিক গ্রহণ করে, ফিল্টার করে রেঞ্জ অনুসারে তা বিভিন্ন কলামে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। ১৬০টি কানেকশনেই বাসাবাড়ির মতো আলাদা করে ২২০ ভোল্টের কানেকশন দেওয়াই ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ।’
সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই এলইডি বাতি দিয়ে অডিও স্পেকট্রাম তৈরি করেছেন তাঁরা। ক্যাম্পাস থেকে শুরু করে ফেসবুকেও দারুণ প্রশংসা পেয়েছে এই আবিষ্কার। ভবিষ্যতে কাজটি আরও বড় পরিসরে বাস্তবায়নের ইচ্ছে আছে শুভঙ্কর চন্দ্র দাসের।
শুভঙ্করের তৈরি অডিও স্পেকট্রামের ভিডিও দেখতে পারেন এই লিংকে: https://youtu.be/ACCiyu35KSw
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
