১১ বছরে টাইম টেলিভিশন
আজকাল ডেস্ক
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৪
পাঠক প্রিয়তায় ২৮ পেরিয়ে ২৯ বছরে পদার্পণ করলো উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের মুখপত্র এবং অন্যতম পাঠকপ্রিয় পুরনো সাপ্তাহিক বাংলা পত্রিকা। পাশাপাশি দর্শক ভালোবাসায় দশ পেরিয়ে এগারোতে পা দিলো দর্শকনন্দিত নিউইয়র্কের জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশন। মিডিয়া দু’টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিটির এস্টোরিয়াস্থ মিডিয়া হাউজটির বার্তা কক্ষে আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে কেক কেটে পালিত হলো বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন-এর প্রতিষ্ঠাবার্ষিকী। এসময় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির চাহিদা মেটাতে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশেনে বাংলা পত্রিকা এবং সময়োপযোগি অনুষ্ঠান নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেন বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ সেপ্টম্বর ফিতা কেটে টাইম টেলিভিশন-এর উদ্বোধন করেছিলেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান, শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী অর্থনীতিবীদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। খবর ইউএনএ’র।
বলার অপেক্ষা রাখে না যে, বাংলা পত্রিকার পথচলার অনুপ্রেরণা থেকেই প্রবাসীদের চাহিদার কারণে টাইম টেলিভিশন-এর যাত্রা শুরু। এক দশক আগেও, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী বসবাসরত বাংলাদেশীদের জন্য ছিলো না কোনো বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। বাংলাদেশের চ্যানেল থেকে তারা সেখানকার খবর পেলেও, নিজেদের অর্জন, সমস্যা, সমাধান ও বিভিন্ন সংগঠনের নানান আয়োজনের খবর পেতে ছিলো না কোনো বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের দীর্ঘদিনের সেই চাহিদাকে মাথায় রেখেই, এক দশক আগে যাত্রা শুরু করে, নিউইয়র্কের প্রথম বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশন।
বাংলা পত্রিকা’র ২৯ বছরে পাদার্পণ আর নিউইয়র্কে প্রথম বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল-টাইম টেলিভিশন-এর দশ পার হয়ে, এগারোতে পদার্পনের মাহেন্দ্রক্ষণে, চ্যানেলের শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে কেক কাটেন আবু তাহের। এক দশকের দীর্ঘ এই পথচলাকে যারা সফল করেছেন, সেই টাইম টেলিভিশনের সম্মানিত দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা এবং সকল কমিউনিটি ও তাদের নেতা-কর্মী ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। এসময় তিনি আগামীতেও দর্শক আকাংখাকে সামনে রেখে, নতুন প্রযুক্তির সমন্বয়ে টাইম টেলিভিশন আরও সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে বড় আকারে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।
অনুষ্ঠানে বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসা শুভানুধ্যায়ীরা মিডিয়া দুটির সার্বিক সফলতা কামনা করেন। সময়ের সাথে বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন এগিয়ে যাবে সাফল্য যাত্রায়-এমন প্রত্যাশা করেন বক্তারা।
ব্যতিক্রমী এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্ট অর্থনীতিবীদ অধ্যাপক ড. শওকত আলী, ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সদস্য, বিশিষ্ট লেখক ও সাংবাদিক সাঈদ তারেক, টাইম টেলিভিশন-এর পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, বিশিষ্ট কবি-লেখক ও টাইম টিভি’র উপস্থাপক এবিএম সালেউদ্দিন, বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক ও টাইম টেলিভিশন-এর হেড অব নিউজ সালাহউদ্দিন আহমেদ, বিশিষ্ট সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম ও সুলতানা রহমান, টাইম টিভি’র উপস্থাপক ডেভিড সরকার, এস্টোরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, টাইম টেলিভিশনের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন পলাশ।
অনুষ্ঠানে টাইম টেলিভিশন-এর নিউজ কনসালটেন্ট চয়ন রহমান, বিশিষ্ট রাজনীতিক হাজী আব্দুর রহমান, টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা’র (এডমিন চীফ) ফারুক হোসেন, বাংলা পত্রিকা’র শাহ সুমন, ক্যামেরাপার্সন হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলকে নিয়ে কেক কাটা হয়।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
