১০৪০ টাকায় কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু
প্রকাশিত: ২১ মে ২০১৯
সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান কেনা শুরু করেছে সরকার। সোমবার রাজশাহী অঞ্চলের জেলায় জেলায় শুরু হয়েছে বোরো ধান কেনা।
বিভিন্ন সংসদীয় এলাকায় স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত থেকে ধান কেনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ধান কেনা নজরদারি করছেন প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এবার প্রতি কেজি বোরো ধান কেনা হচ্ছে ২৬ টাকা দরে। সে হিসাবে প্রতি মণ ধানের দাম পড়ছে ১০৪০ টাকা।
খাদ্য অধিদফতরের স্থানীয় কর্মকর্তারা বলছেন, ২৫ এপ্রিল থেকে বোরো ধান কেনার কথা ছিল। কিন্তু কৃষকের তালিকা তৈরিতে বিলম্ব হওয়ায় ধান কেনা শুরু করতে বিলম্বিত হয়। এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

খোঁজ নিয়ে জানা যায়, কয়েক বছর ধরে স্থানীয় ধান কেনা কমিটির উপদেষ্টা ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যানরা। এবার উপদেষ্টা হয়েছেন স্থানীয় সংসদ সদস্যরা। এই কমিটির অনুমোদিত তালিকা ধরেই কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে।
আঞ্চলিক খাদ্য অধিদফতরের হিসাবে, রাজশাহী বিভাগের আট জেলায় এবার বোরো ধান কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার ৬৪৩ টন। এর মধ্যে রাজশাহী জেলায় ২ হাজার ১২ টন, চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ৪৪৬ টন, নওগাঁয় ৫ হাজার ৬৬২ টন, নাটোরে ২ হাজার ১১৫ টন, পাবনায় ১ হাজার ৯২৫ টন, সিরাজগঞ্জে ৫ হাজার ৮৮৩ টন, বগুড়ায় ৫ হাজার ৫৮৬ টন এবং জয়পুরহাটে ২ হাজার ১৪ টন।
সোমবার সকালে জেলার পুঠিয়া উপজেলায় বোরো ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান উপস্থিত ছিলেন।

এরই মধ্যে দুপুরে ধান কেনা শুরু হয়েছে রাজশাহীর তানোরে। তানোর পৌর সদরের গোল্লাপাড়া খাদ্যগুদামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু উপস্থিত ছিলেন।
একই সময় জেলার অন্যান্য উপজেলাতেও বোরো ধান কেনা শুরু হয়। বোরো ধান ছাড়াও চাল ও গম কেনা হচ্ছে একই সঙ্গে। সরাসরি কৃষকের কাছ থেকেই ধান, গম ও চাল কেনা হচ্ছে।
রাজশাহীর খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুইয়া বলেন, উপজেলার কৃষকদের তালিকা তৈরিতে জটিলতার কারণে কিছুটা বিলম্বে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
