১০০ কোটি টাকা মূল্যের খেজুর জব্দ : ৫০ লাখ টাকা জরিমানা
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯
ফতুল্লায় দুইটি হিমাগারে অভিযান চালিয়ে প্রায় একশ কোটি টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ও পঁচা খেজুর জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে এই ভেজাল খাদ্যদ্রব্য মজুদ ও বাজাতজাতকরণের চেষ্টার অপরাধে একটি হিমাগারকে নগদ পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাবের ভ্রাম্যমান আদালত পরে হিমাগার দু’টিকে সীলগালা করে দেয়। পবিত্র রমজান মাসকে সামনে রেখে এই নষ্ট খেজুরগুলো সারা দেশে বাজাতজাত করার প্রক্রিয়া চলছিল বলে র্যাব জানিয়েছে।
সোমবার দুপুরে সংস্থাটির নির্বাহি ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলমের নের্তৃত্বে র্যাব-১১’র একটি দল সদর উপজেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত দৈনিক ইনকিলাব এর সম্পাদক এ এম বাহাউদ্দিনের মালিকানাধীন শাহীন এন্ড ব্রাদার্স কোল্ড স্টোরেজ ও নাগরিক ঐক্যের আহবায়ক নারায়ণগঞ্জের সাবেক সাংসদ এস এম আকরামের যৌথ মালিকানাধীন আদর্শ কোল্ড স্টোরেজে এ অভিযান চালায়।
র্যাবের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলম জানান, আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে এই দুুটি হিমাগারে খেজুরগুলো মজুদ করে রাখা হয়েছিল, যা কমপক্ষে তিন থেকে চার বছর আগের আমদানিকৃত। খেজুরগুলো একেবারেই নষ্ট হয়ে যাওয়ায় হিমাগারে পঁচা দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এই খেজুর একেবারেই খাওয়ার অনুপযোগী এবং স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।
একই সাথে নষ্ট খেজুরগুলোতে এক ধরনের সিরাপ স্প্রে করে চকচকে করে নতুন বস্তায় ভরে রাখা হয়েছে। রাজধানীর বাদামতলী, যশোর ও খুলনা সহ সারা দেশে এই খেজুরগুলো বাজারজাত করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল। এই হিমাগারগুলোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এদিকে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে নষ্ট খেজুরগুলো যাতে সারা দেশে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য র্যাব আগে থেকেই হিমাগার দুটির উপর গোয়েন্দা নজরদারি করে আসছিল। জব্দকৃত ৪১০ টন খেজুরের প্রায় একশত কোটি টাকা।
নারায়ণগঞ্জসহ র্যাব-১১ আওতাধীন আরো সাতটি জেলায় অসাধু ব্যবসায়ীরা ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধ করতে না পারে সেজন্য র্যাবের নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে নষ্ট খেজুর মজুদ রাখার ব্যাপারে হিমাগারের মালিকপক্ষকেই দায়ী করছেন প্রতিষ্ঠান দু’টির কর্মকর্তা ও কর্মচারীরা।
একই সাথে র্যাবের তৎপরতাকে স্বাগত জানিয়ে মানুষের জন্য ক্ষতিকর এইসব খাদ্যদ্রব্য বিক্রির সাথে জড়িত অসাধু ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন স্থানীয় এলাকাবাসীও।
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- মামদানির স্ত্রীকে নিয়ে কেন বিতর্ক
- মিডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
- জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- গণভোট নিয়ে অঘটনের আশংকা
- আজকাল ৯১৪
- তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
- বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী
- দি ইকোনমিস্টের ২৭% শেয়ার কিনলেন কানাডীয় বিলিয়নিয়ার
- পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ
- ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
