হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬
বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বিন্যান্স থেকে গ্রাহকদের অর্থ তুলে নেওয়ার পরিমাণ বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদের ৯৫ শতাংশ এরই মধ্যে পূরণ করেছে তারা। তবে অর্থ উত্তোলনের প্রাথমিক চাপের পর পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে।
রোববার কয়েকটি ক্রিপ্টো সম্পদের অর্থ উত্তোলন আবার চালু করার পর বিন্যান্সের গ্রাহকদের মধ্যে অর্থ তুলে নেওয়ার প্রবণতা দেখা যায়। ক্রিপ্টো বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডিফাইলামার তথ্য অনুযায়ী, ওই দিন বিন্যান্স থেকে নিট ৩৫০ কোটি ডলারের বেশি অর্থ বেরিয়ে যায়। তবে এ তথ্য নিয়ে বিন্যান্স কোনো মন্তব্য করেনি।
বিন্যান্সের এক মুখপাত্র জানিয়েছেন, শুরুতে অর্থ উত্তোলনের পরিমাণ বেড়ে গেলেও পরে তা দ্রুত কমেছে। এখন তা স্বাভাবিক পর্যায়ে ফিরছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় থাকা মোট সম্পদের তুলনায় উত্তোলনের পরিমাণ খুবই কম বলেও দাবি করেন তিনি।
বিন্যান্স জানিয়েছে, পর্যায়ক্রমে বিভিন্ন ক্রিপ্টো সম্পদের অর্থ উত্তোলন চালু করা হচ্ছে। ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় প্রথম ধাপে বিটকয়েন, ইথার, ডজকয়েন এবং ইউএসডিসি ও ইউএসডিটির মতো স্টেবলকয়েন-সংশ্লিষ্ট ১৫টি টোকেনের উত্তোলন চালু করা হয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ২০ মিনিটের মধ্যে বড় অংশের অর্থ চুরি হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই শনিবার জানিয়েছে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘ট্রেডারট্রেইটর’ নামের একটি সাইবার ইউনিট এ হামলার জন্য দায়ী। চুরি করা সম্পদ ইথারে রূপান্তরের চেষ্টা চলছে বলেও জানিয়েছে সংস্থাটি।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলার সঙ্গে উত্তর কোরিয়ার সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত নয়। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, উত্তর কোরিয়া জড়িত কি না, তা তারা জানেন না। তবে দেশটি জড়িত থাকলে এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলবেন।
বিন্যান্স জানিয়েছে, চুরি হওয়া সম্পদের মধ্যে প্রায় ৩০০ কোটি ডলার শুক্রবারের মধ্যে শনাক্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সম্পদ উদ্ধারে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে তারা। বাকি ৫ শতাংশ সম্পদ তুলনামূলক কম লেনদেনযোগ্য হওয়ায় প্রয়োজনীয় পরিমাণ সংগ্রহে আরও সময় লাগতে পারে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, হ্যাকিংয়ের আর্থিক ক্ষতি গ্রাহকদের ওপর চাপানো হবে না। ক্ষতি পূরণে কোম্পানির নিজস্ব অর্থ থেকে প্রায় ৬৩৪ কোটি ডলার সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে গ্রাহকদের সুরক্ষায় গঠিত এক বিলিয়ন ডলারের সিকিউর অ্যাসেট ফান্ড ফর ইউজার্স (সাফু), ফিউচার্স ইনস্যুরেন্স ফান্ড এবং কোম্পানির নিজস্ব তহবিলের অর্থ রয়েছে।
বিন্যান্সের সহপ্রধান নির্বাহী রিচার্ড টেং জানিয়েছেন, একটি ল্যাপটপের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষতিকর সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে জটিল এই হামলা চালানো হয়েছে। ওই সফটওয়্যার হামলার প্রমাণ মুছে ফেলতে সক্ষম ছিল, ফলে তদন্ত ও অর্থের গতিপথ শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
গত বছর প্রায় ১৫০টি সাইবার হামলায় ২৯০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছিল বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস। বিশ্লেষকদের ধারণা, বিন্যান্সের এই ঘটনা ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক চুরিগুলোর একটি হতে পারে।
বিন্যান্সের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির নিবন্ধিত ব্যবহারকারী ৩৩ কোটি ৫০ লাখ। গ্রাহকদের পক্ষে সংরক্ষিত সম্পদের পরিমাণ ছিল প্রায় ১৬ হাজার ২৮০ কোটি ডলার।
সূত্র: রয়টার্স
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
