হোয়াইট ওয়াশের সামনে টাইগাররা
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯
ব্যর্থতার বিশ্বকাপ মিশন শেষে নতুন শুরুর প্রত্যয়ে শ্রীলংকা খেলতে যায় বাংলাদেশ দল। দু’দলের শক্তির তুলনায় এগিয়ে রাখা হয় বাংলাদেশকে। সম্ভাব্য সিরিজজয়ী দল হিসেবেও বাংলাদেশের পক্ষে বাজি ধরেছিলেন অনেকে।
কিন্ত প্রথম দুই ওয়ানডে হেরে এরই মাঝে সিরিজ খুইয়েছে সফরকারীরা। শঙ্কা জেগেছে হোয়াইটয়াশ হওয়ার। শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচের আগে তাই সবার চিন্তা একটাই, বাংলাদেশ পারবে তো ম্যাচ জিতে মান বাঁচাতে?
নিজেদের আন্তর্জাতিক পথচলার শুরুর দিকে ম্যাচ জেতাই স্বপ্ন ছিল বাংলাদেশের জন্য। ম্যাচের পর ম্যাচ হারা, হোয়াইটওয়াশ হওয়া ছিল স্বাভাবিক একটি ব্যাপার। তবে ধীরে ধীরে উন্নতি করে বাংলাদেশ। দু-একটি করে ম্যাচ জিততে জিততে এখন সিরিজ জেতার লক্ষ্যে মাঠে নামে টাইগাররা। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার ঘটনাও ইতোমধ্যে ঘটিয়ে ফেলেছে কয়েকবার।
হোয়াইটওয়াশ হওয়ার স্মৃতিও প্রায় ভুলতে বসেছে টাইগাররা। অবস্থা এমন যে বিগত ৩ বছরে বাংলাদেশ মাত্র দুইবার এমন কিছুর শিকার হয়েছে। সর্বশেষ ঘটনা ঘটেছিল ২০১৮ সালে, নিউজিল্যান্ডের বিপক্ষে। তাই টাইগার সমর্থকদের একটাই চিন্তা, পারবে কি বাংলাদেশ লজ্জার হাত থেকে বাঁচতে?
সিরিজের শেষ ম্যাচ লংকানরা তাদের সাবেক খেলোয়াড় নুয়ান কুলাসেকারাকে উৎসর্গ করেছে। ফলে শেষ ম্যাচটাও তারা লড়বে সেরাটা দিয়েই।
এদিকে ভেতর বাহির মিলিয়ে কোনদিকেই স্বস্তিতে নেই টাইগাররা। অধিনায়ক তামিম, তার সঙ্গী সৌম্য বরাবরের মতো দলকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ। একই পথযাত্রী মোহাম্মদ মিথুনও। এক মুশফিকই যেটুকু লড়াই করে যাচ্ছেন।
লোয়ার-মিডল অর্ডার ব্যাটিং টাইগারদের আরেক দুশ্চিন্তার নাম। রিয়াদ, মোসাদ্দেক কেউই পারছেন না ইনিংস বড় করতে। সাব্বির সিরিজের প্রথম ম্যাচে ভালো করলেও পরের ম্যাচে ফ্লপ।
বোলিং সাইড জন্ম দিচ্ছে আরো হতাশার। প্রথম ম্যাচে তিন শতাধিক রান দেওয়ার পর পরের ম্যাচে তুলে নিতে পেরেছে মাত্র তিন উইকেট। ফিল্ডিংয়ের অবস্থা তথৈবচ। ক্যাচ মিস আর ফিল্ডিং মিসের মহড়া প্রতি ম্যাচের নিয়মিত ঘটনা। তাই শেষ ম্যাচেও টাইগারদের নিয়ে আশাবাদী মানুষের সংখ্যা একবারেই কমে এসেছে।
বিশ্বকাপ চলাকালীন সময়ে দলের ভেতর অন্তর্দ্বন্দ্বের খবর দলের অবস্থা আরো বাজেভাবে তুলে ধরেছে। সিনিয়র ক্রিকেটারদের মনোমালিন্য অফ ফর্মও ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
তবুও বাংলাদেশের প্রতি ভরসা রেখেই অনেকে আশা করছেন শেষ ম্যাচ জিতবে টাইগাররা। জিততে হলে দল হিসেবে পারফর্ম করার বিকল্প নেই টাইগারদের।
ওপেনিং জুটি ভালো শুরু এনে দিতে পারলে বাকী কাজও সহজ হয়ে যাবে দলের জন্য। এছাড়া বোলিং ডিপার্টমেন্টেও আসতে পারে বেশ কিছু পরিবর্তন। সবকিছু মিলিয়ে নিজেদের সেরাটা দিতে পারলে জয় অসম্ভব না বাংলাদেশের জন্য।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
