হোম কেয়ার ব্যবসায় ‘লিডএফআই’ নিয়ে ক্ষোভ
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩
মামলা ও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংস্থা
আজকাল রিপোর্ট -
হোম কেয়ার ব্যবসাতে নিউইয়র্ক হেলথ ডিপার্টমেন্টের প্রবর্তিত ‘লিড ফিস্কেল ইন্টারমেয়ারি’ বা ‘লিডএফআই’ তালিকা নিয়ে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই তালিকাকে বির্তকিত ও পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করা হয়েছে এবং এর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এ ছাড়াও এই তালিকার বিরুদ্ধে আন্দোলনে যাবার প্রস্তুতি নিচ্ছেন লিড এফ আই তালিকা বর্হিভূত হোম কেয়ার ব্যবসায়ীরা। উল্লেখ্য, নিউইয়র্ক স্টেটে হোম কেয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছে প্রায় ৬০০ সংস্থা। আমেরিকার মূলধারার ব্যবসায়ী ছাড়াও জুইস, ভারতীয়, মেক্সিকান, পাকিস্তানী ও চাইনিজরাও এ ব্যবসায় সুনামের সাথে কাজ করছে। বাংলাদেশি কমিউনিটিতেও এটি একটি আলোচিত ও অগ্রসরমান ব্যবসা। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কোম্পানী এখন এই ব্যবসা পরিচালনা করছে।
সম্প্রতি নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্ট হোম কেয়ার ব্যবসার জন্য ‘লিড এফ আই’ তালিকা প্রবর্তন করেছে। যাকে বলা হচ্ছে ‘লিডএফআই অ্যাওয়ার্ড’। ২০২০ সালে যে সব হোম কেয়ার প্রতিষ্ঠানের ২০০ এর অধিক পেশেন্ট বা কাষ্টমার ছিল তারাই এ তালিকার অন্তর্ভূক্ত হয়েছে বলে দাবি করেছে হেলথ ডিপার্টমেন্ট। এই তালিকার অন্তর্ভুক্ত হতে ডিপার্টমেন্টের বেশ কিছু শর্ত পূরণ করতে হয় রিকুয়েস্ট ফর অফারস বা ‘আর এফ ও’র নীতিমালা অনুসারে।
হেলথ ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এই তালিকা অনুসারে নিউইয়র্কে ‘লিড এফ আই’ অ্যাওয়ার্ডপ্রাপ্ত হোমকেয়ার ব্যবসায়ীর সংখ্যা ২৬০। বলা হচ্ছে, অবশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলিকেও এই লিডএফআই তালিকাভূক্ত হয়ে হোম কেয়ারের ব্যবসা করতে হবে অথবা কোন না কোনভাবে এই তালিকাভুক্ত সংস্থাগুলির মাধ্যমে কাজ করতে হবে। হেলথ ডিপার্টমেন্টের এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন হোম কেয়ার ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ী অভিযোগ করেছেন তাদের ক্লায়েন্ট সংখ্যা ২০০-এর ওপর হওয়া সত্ত্বেও এবং ‘আরএফও’ অনুসারে আবেদন করা সত্ত্বেও তাদের অনেকের নামই তালিকায় আসেনি।
এমন ৪০টি হোম কেয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান মিলিতভাবে হেলথ ডিপার্টমেন্টের ঘোষিত সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আদালতে শুনানির পর এই লিডএফআই তালিকার ওপর ইনজাংশন জারি বা স্থগিতাদেশ আসতে পারে।
এদিকে ছোট ব্যবসায়ীরা সংঘবদ্ধ হচ্ছেন আন্দোলনের জন্য। তারা বলছেন, হেলথ ডিপার্টমেন্টের সিদ্ধান্ত বৈষম্যমূলক ও বির্তকিত। এর ফলে হাজার হাজার হোম কেয়ার ব্যবসায়ীর আয় রোজগার বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে ব্যবসা। অপরদিকে বড় ব্যবসায়ীদের ব্যবসা আরও প্রসারিত হবে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মাইনোরিটি কমিউনিটির ব্যবসায়ীরা। একজন হোম কেয়ার ব্যবসায়ী বলেন, আমরা আলবেনীতে গিয়ে বড় ধরনের সমাবেশ করার চিন্তা করছি। কংগ্রেসম্যান ও সিনেটরদের দিয়ে প্রশাসনে লবিং করবো। গর্ভনর ক্যাথি হোকুলকে আমরা জানাতে চাই, হেলথ ডিপার্টমেন্টের লিড এফ আই বাতিল না হলে ছোট ছোট হোম কেয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে।
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
