হেটামায়ারের ঝড়ে প্রতিশোধ নিল ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
একই মাঠের এই কি চরিত্র! আগের ম্যাচে বার্বাডোজের ব্রিজটাউন শহরে কেনসিংটন ওভালে ৩৬০ রান করেও জিততে পারেনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল ৬ উইকেটের ব্যবধানে। ওই ম্যাচে ক্রিস গেইলের দুর্দান্ত সেঞ্চুরি ম্লান হয়ে গিয়েছিল ইংল্যান্ডের জেসন রয় আর জো রুটের সেঞ্চুরির সামনে।
এবার সেই একই মাঠে ৩০০ রানও হলো না। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২৮৯ রান। জয়ের জন্য ২৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অলআউট ২৬৩ রানে। শেষ পর্যন্ত ২৬ রানের জয়ে ইংল্যান্ডের ওপর প্রথম ম্যাচ হারের দারুণ প্রতিশোধ নিলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
এবার আর গেইল নন, ঝড় তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের নতুন সেনসেশন শেমরন হেটমায়ার। দুর্দান্ত এক সেঞ্চুরি করেন তিনি। ৮৩ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলে স্বাগতিকদের জয়ের নায়কে পরিণত হন হেটমায়ার। ম্যাচ সেরার পুরস্কারটাও ওঠে তার হাতে।
শুধু হেটমায়ারই নন, মূলতঃ ব্যাট হাতে তার জোরালো ইনিংসের পর বল হাতে ইংলিশদের ওপর ঝড় তুলেছিলেন ক্যারিবীয় পেসার শেলডন কটরেল। ৯ ওভারে ৪৬ রান দিয়ে তিনি একাই নেন ৫ উইকেট। এছাড়া অধিনায়ক জেসন হোল্ডার ৫৩ রান দিয়ে নেন ৩ উইকেট। বাকি দুটি ভাগ করে নেন ওশানে থমাস এবং কার্লোস ব্র্যাথওয়েট।
জয়ের জন্য ২৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কটরেলের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। ১০ রানের মধ্যেই দুই ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারেস্টকে ফিরিয়ে দেন তিনি। এরপর যদিও জো রুট আর ইয়ন মরগ্যান মিলে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৬০ রানের মাথায় ব্যাক্তিগত ৩৬ রানে ফিরে যান জো রুটও। ওশান থমাসের বলে উইকেটের পেছনে সাই হোপের হাতে ক্যাচ দেন তিনি।
এরপর মরগ্যান আর বেন স্টোকস মিলে গড়ে তোলেন ৯৯ রানের জুটি। এই জুটিতে মনে হচ্ছিল ইংল্যান্ড জিতে যাবে। কিন্তু দলীয় ১৫৯ রানের মাথায় ইয়ন মরগ্যানকে ফিরিয়ে দেন কটরেল। ৮৩ বলে ৭০ রান করে আউট হন মরগ্যান।
বেন স্টোকস করেন সর্বোচ্চ ৭৯ রান। হোল্ডারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হন স্টোকস। এরপর জস বাটলার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। ৩৩ বলে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু হোল্ডারের বলে পারলেন না নিজেকে টিকিয়ে রাখতে।
পরের ব্যাটসম্যানরা ছিলেন কেবল আসা-যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে (১৪ বল বাকি থাকতে) ২৬৩ রানে অলআউট হয়ে যায় সফরকারী ইংল্যান্ড এবং ২৬ রানে পরাজয় মানতে বাধ্য হয়।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে গেইল আর জন ক্যাম্পবেলের ব্যাটে ঝড় ওঠার ইঙ্গিত মিলেছিল। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ৬১ রানের জুটি। যদিও লিয়াম প্লাঙ্কেটের বলে ২৩ রানে আউট হয়ে যান ক্যাম্পবেল। ক্রিস গেইল এই ম্যাচেও হাফ সেঞ্চুরিটা করেন খুব স্লো। ৬৩ বলে হাফ সেঞ্চুরি পূরণ করার পর অবশ্য আর তাকে বাড়তে দেননি আদিল রশিদ। ৫০ রানেই গেইলকে বোল্ড করে দেন রশিদ।
সাই হোপ আউট হন ৩৩ রানে। ড্যারেন ব্র্যাভো করেন ২৫ রান। এরপর মাঠে ঝড় তোলেন মূলতঃ হেটমায়ার। মাঝে জেসন হোল্ডার মাত্র ৩ রান করে আউট হয়ে গেলেও টেল এন্ডারদের সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একটা লড়াকু স্কোরে পৌঁছে দেন মূলতঃ হেটমায়ারই। তার সঙ্গীদের যথাসম্ভব নন-স্ট্রাইকে রেখে ব্যাট করে যান তিনি। যার ফলে ৮৩ বলে ৭ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি।
শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের হয়ে মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট, বেন স্টোকস এবং আদিল রশিদ নেন ১টি করে উইকেট।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
