হৃদ্রোগীদের অস্ত্রোপচারে ঝুঁকি
লাইফস্টাইল ডেস্ক:
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
হৃদ্রোগীদের কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হলে সবাই দুশ্চিন্তায় পড়ে যান। হার্টের সমস্যা যাঁর আছে, তিনি কি অস্ত্রোপচারের ঝুঁকি নিতে পারবেন? ধকল সইতে পারবেন? অচেতন করার ওষুধ তাঁকে দেওয়া কি ঠিক হবে? কিন্তু একজন হৃদ্রোগীর হঠাৎ অ্যাপেনডিকস, গল ব্লাডারে পাথর বা কোথাও কোনো টিউমারের অস্ত্রোপচার লাগতেই পারে।
হার্ট ফেইলিউর, হার্টে বাইপাস বা স্টেন্টিং করা, কার্ডিওমায়োপ্যাথি, ত্রুটিপূর্ণ ভালভের রোগীদের অস্ত্রোপচারে অন্যদের তুলনায় ঝুঁকি একটু বেশিই থাকে। মধ্যম ঝুঁকি রয়েছে অনিয়মিত হৃৎস্পন্দন, অনিয়ন্ত্রিত রক্তচাপ ও ডায়াবেটিস, কিডনি রোগ, মৃদু বা মধ্যম ভালভের ত্রুটি ইত্যাদিতে। ছোটখাটো অস্ত্রোপচার যেমন: ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা, দাঁতের অস্ত্রোপচার ইত্যাদিতে এবং যেখানে লোকাল অ্যানেসথেসিয়া ব্যবহার করা হয়, তা মোটামুটি ঝুঁকিমুক্ত। আবার বড় অস্ত্রোপচার যদি জরুরি ও প্রাণ রক্ষাকারী হয়, তবে সব ঝুঁকি নিয়ে হলেও তা করতে হবে। অর্থোপেডিক, মস্তিষ্ক বা রক্তনালির কিংবা পেটের বড় ও দীর্ঘমেয়াদি অস্ত্রোপচারে ঝুঁকি বেশি।
হৃদ্রোগীদের অস্ত্রোপচারে সতর্কতা
■ অস্ত্রোপচারের আগে সার্জন, অবেদনবিদ, হৃদ্রোগ বিশেষজ্ঞ, প্রয়োজনে ডায়াবেটিস ও কিডনি বিশেষজ্ঞ সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া ও সমন্বিত চিকিৎসা দরকার।
■ আগে পরীক্ষা–নিরীক্ষা করা থাকলেও অস্ত্রোপচারের আগে আবার হার্টের অবস্থা, ইনজেকশন ফ্র্যাকশন, ভালভের অবস্থা, রোগীর চাপ নেওয়ার মাত্রা ইত্যাদি বিষয় বিবেচনা করা দরকার।
■ রক্ত পাতলা করার ওষুধ কত দিন আগে থেকে বন্ধ থাকবে ইত্যাদি বিষয় পরিষ্কার জেনে নেওয়া উচিত। রক্তচাপ ও ডায়াবেটিসের চিকিৎসায় কোনো পরিবর্তন (যেমন ওষুধের বদলে ইনসুলিন শুরু করা) আনার জন্য আগে থেকেই আপনার চিকিৎসকের সঙ্গে আলাপ করে নিন।
■ ভালো কার্ডিয়াক সাপোর্ট ও সিসিইউর সুব্যবস্থা আছে, এমন হাসপাতালে রোগীদের অস্ত্রোপচার করা ভালো।
■ এ ধরনের রোগীরা আগে থেকেই নাজুক অবস্থায় থাকেন, তাই পোস্ট অপারেটিভ কেয়ার খুব নিখুঁত হওয়া চাই। সংক্রমণ ঠেকাতে দর্শনার্থী নিয়ন্ত্রণসহ সেবাদানকারীর পরিচ্ছন্নতার দিকে বিশেষ খেয়াল রাখা উচিত।
ইদানীং অবেদনবিদ্যার প্রভূত উন্নতি ও ইনটেনসিভ কেয়ার সাপোর্টের কারণে হৃদ্রোগীদের যেকোনো বড় অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। তারপরও মনে রাখতে হবে যে এ ধরনের রোগীদের যেকোনো অস্ত্রোপচারের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি।
ডা. শরদিন্দু শেখর রায়, হৃদ্রোগ বিশেষজ্ঞ, জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- কোন খাবারে কত ক্যালরি
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
