হারলেও হৃদয় জিতলো বাংলাদেশ
প্রকাশিত: ২১ জুন ২০১৯
অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে ৩৮২ রানের এ বিশাল পাহাড় তাড়া করে জেতা বেশ কঠিন। ম্যাচটি জিততে পারেনি ঠিকই, তবে লড়াকু এ ম্যাচে বিশ্বের লাখ-কোটি ক্রিকেট অনুরাগীদের হৃদয় জিতে নিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার দেয়া ৩৮২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এটিই এখন বাংলাদেশের সেরা ইনিংস। এছাড়া বিশ্বকাপে দু’দল মিলিয়ে সর্বোচ্চ ৭১৪ রানের রের্কডও এসেছে এই ম্যাচে।

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করেই হেরেছেন মাশরাফীরা। আর এর পুরো কৃতিত্ব পাবেন মুশফিক-মাহমুদুল্লাহ। মুশফিক সেঞ্চুরি করে শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকেন। তাদের জুটিতে আশা দানা বাঁধে। অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন চোখের কোণে উঁকি দিতে থাকে।
মুশফিক অপরাজিত থাকেন ১০২ রানে। ৯৭ বলে ৯টি চার ও ১টি ছয়ের মারে তিনি এ হার না মানা ইনিংস খেলেন। তাকে সঙ্গ দিয়েছিলেন মাহমুদুল্লাহ। কিন্তু দলের প্রয়োজনে উড়িয়ে মারতে গিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। তিনি নাইলের করা বলে ৬৯ রানের একটি দারুণ ইনিংস খেলে বিদায় নেন।

এর আগে এবারের বিশ্বকাপে প্রথম ফিফটি পান তামিম। ৭৪ বলে ৬ চারে ৬২ রান করেন। মুশফিকের সঙ্গে তৃতীয় উইকেটে ৪২ ও তার আগে দ্বিতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে যোগ করেন ৭৯ রান। তামিম-সাকিব জুটিটাও আশাবাদী করেছিল। কিন্তু সাকিবকে ফিরতে হয় ৪১ বলে ৪১ রান করে।
এছাড়া তামিমের ভুল সংকেতে সৌম্য রান আউট হয়ে যেতে হয় সাজঘরে। আউট হওয়ার আগে সৌম্যর ব্যাট থেকে আসে ১০ রান। গত ম্যাচে লিটন দাস দুর্দান্ত খেললেও এই ম্যাচে বেশিদূর যেতে পারেননি। সম্ভাবনা দেখিয়ে ২০ রান করে তিনিও ফেরেন।

অজিদের হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, নাথান কোল্টার নাইল ও স্টোয়নিস। অ্যাডাম জাম্পা নেন একটি উইকেট। এর আগে টস জিতে টাইগার বোলারদের নির্বিষ বোলিং রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের ১৬৬ রানের ইনিংসে ৩৮১ রানের বিশাল স্কোর গড়ে অজিরা।
এ ছাড়া ওসমান খাজা ৮৯ রান করেন। ম্যাক্সওয়েল ১০ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। টাইগার বোলারদের মধ্যে একটি উইকেট পেয়েছেন মোস্তাফিজ। আর দলের অনিয়মিত বোলার সৌ্ম্য নেন তিনটি উইকেট।
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
