হলে আসনের দাবিতে ছাত্রীদের ফের বিক্ষোভ
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলে আসন বরাদ্দের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।
রবিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গি মোড় থেকে শতাধিক ছাত্রী বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের (শেখা হাসিনা ও বেগম খালেদা জিয়া) আবাসিক শিক্ষার্থী। তাঁদের দাবি, অবিলম্বে আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া হোক।
খবর পেয়ে উপাচার্যের বাসভবনের গেটের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা। তাঁরা জানান, ছাত্রীদের নিরাপত্তার জন্য তাঁরা এসেছেন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে তাঁরাও একমত। কিন্তু নতুন হল খুলে দিতে পারছেন না কর্মচারী নিয়োগ নিয়ে ইউজিসির সঙ্গে জটিলতার কারণে।
আন্দোলনরত ছাত্রীরা নানা ধরনের স্লোগান দেন, ‘দাবি মোদের একটাই—অবিলম্বে সিট চাই’। ‘থাকব না আর থাকব না, গণরুমে থাকব না’। ‘গণরুমের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’।
এ ব্যাপারে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহসিনা রহমান মীম বলেন, ‘গত ২৩ তারিখ যখন আমরা ভিসি স্যারের কাছে এসেছিলাম।
তখন তিনি বলেছিলেন চার দিন পর সিদ্ধান্ত জানানো হবে। এক সপ্তাহ পার হলেও প্রশাসন থেকে কিছু জানানো হয়নি। নতুন হলে কবে আসন দেওয়া হবে। কখন আমরা গণরুম থেকে মুক্তি পাব তা জানতে এখানে এসেছি।’
তিনি অভিযোগ করেন, ‘খালেদা জিয়া হলে যারা আন্দোলনে ছিলেন তাঁদের আসন দেওয়ার প্রলোভন দেখিয়েছে প্রশাসন।
যাতে তাঁরা আর আন্দোলনে না আসে।’
তবে এই অভিযোগটি অস্বীকার করেছেন খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শারমিন সুলতানা। তিনি বলেন, ‘আমি ১৫টি আসন ফাঁকা করেছি গণরুমে থাকা শিক্ষার্থীদের জন্য। তবে কে আন্দোলনে যাবে কে আন্দোলনে যাবে না এ রকম কোনো মন্তব্য করিনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মনজুরুল হক বলেন, ‘নতুন আরো দুটি হলের চাবি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু লোকবলের অভাবে হল চালু করতে পারছি না। ইউজিসির সঙ্গে মিটিং হয়েছে। ইউজিসি জানিয়েছে, লোকবল নিয়োগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাবে দ্রুত।’
প্রসঙ্গত, এর আগে গত ২৩ জুলাই নতুন হলে আসনের দাবিতে শেখ হাসিনা ও খালেদা জিয়া হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন উপাচার্যের বাসভবনের সামনে। তখন প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা হলে ফিরে যান। কিন্তু এক সপ্তাহ পার হলেও প্রশাসন থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি তাদেরকে।
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
