হন্ডুরাসকে উড়িয়ে দিল ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০১৯
ব্রাজিল কোপা আমেরিকার আগে প্রীতি ম্যাচে হন্ডুরাসকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। রোববার রাতে পোর্তো আলেগ্রের প্রীতি ম্যাচে ৭-০ গোলে হারিয়েছে তারা। এদিন জোড়া গোল করেন গাব্রিয়েল জেসুস। একটি করে গোল ফিলিপে কৌতিনিয়ো, চিয়াগো সিলভা, দাভিদ নেরেস, রবের্তো ফিরমিনো ও রিশার্লিসনের।
খেলার শুরুতেই দলকে এগিয়ে নেন জেসুসই। দানি আলভেসের দূরের পোস্টে উঁচু করে বাড়ানো বল হেডে জালে জড়িয়ে দেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। কদিন আগে কাতারের বিপক্ষে ব্রাজিলের ২-০ ব্যবধানে জেতা প্রীতি ম্যাচেও এক গোল করেছিলেন তিনি।
ত্রয়োদশ মিনিটে ফিলিপে কৌতিনিয়োর কর্নারে চিয়াগোর হেড দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পেলে ব্যবধান দ্বিগুণ হয়।
২৯তম মিনিটে আর্থারকে ফাউল করেন রোমেল কিয়োতো। রেফারি ভিএআরের সাহায্যে হন্ডুরাসের এই খেলোয়াড়কে লালকার্ড দেখান। চোট পেয়ে খেলা চালিয়ে যেতে পারেননি আর্থার। বার্সেলোনার এই মিডফিল্ডারের জায়গায় নাপোলির আলানকে নামান তিতে।
সফল স্পট কিকে ৩৭তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন বার্সেলোনা মিডফিল্ডার কৌতিনিয়ো। ডি-বক্সের মধ্যে রিশার্লিসন ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। একটু পর কৌতিনিয়োর শট পোস্টে লেগে ফিরে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সতীর্থের বাড়ানো বলে রিশার্লিসন হেড করার পর কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন জেসুস। ৫৫তম মিনিটে তাকে তুলে নিয়ে লিভারপুলের ফরোয়ার্ড ফিরমিনোকে নামান কোচ।
পরের মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা আয়াক্সের ফরোয়ার্ড নেরেসের দারুণ গোলে ব্যবধান আরো বাড়ায় ব্রাজিল। ৬৫তম মিনিটে সুযোগ নষ্টের পরপরই প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে পেয়ে যাওয়া বল জালে পাঠান ফিরমিনো।
পাঁচ মিনিট পর টোকায় জাল খুঁজে নেন অরক্ষিত রিশার্লিসন। কাতারের বিপক্ষে আগের প্রীতি ম্যাচেও গোল করেছিলেন এভারটনের এই ফরোয়ার্ড।
আগামী শুক্রবার শুরু হতে যাওয়া এবারের কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে প্রতিযোগিতাটির আটবারের চ্যাম্পিয়নরা। ‘এ’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পেরু।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
