হকারমুক্ত ফুটপাতে স্বস্তি, উঠবস খেলা নয় স্থায়ীত্ব চায় নগরবাসী
প্রকাশিত: ১৮ জুন ২০১৯
নগরীর ব্যস্ততম সড়কের দু’পাশে সাধারণ পথচারীদের জন্য গড়ে উঠা ফুটপাতে সবাই নির্বিঘেœ চলাফেরা করবে এটাই সকলের কামনা।
অথচ নগরীর বঙ্গবন্ধু সড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাতগুলোতে অস্থায়ী হকারদের দখলদারিত্বের কারণে অধিকাংশ পথচারীকেই হাঁটতে হতো মূল সড়কের পাশ দিয়ে! গত রমজানেও হকারদের ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে সাধারণ মানুষের দূর্ভোগ ছিলো লক্ষণীয়।
কিন্তু নগরবাসীর এই দূর্ভোগ দূর করার জন্য নারায়ণগঞ্জ’র পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে গত ১৫ জুন দ্বিতীয় বারের মতো ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করে আইণশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
তাই বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া থেকে সিটি করর্পোরেশন পর্যন্ত রাস্তার ডান ও বাম পাশের ফুটপাতগুলোতে হকারদের উপস্থিতি না থাকায় এখন স্বস্তি ফিরেছে জণমনে।
আজ সোমবার (১৭ই জুন) সরেজমিনে ঘুরে দেখা যায়, চাষাঢ়া থেকে মন্ডলপাড়া হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের দু’পাশের ফুটপাত পুরোটাই হকারমুক্ত।
দুই নং রেলগেট থেকে ৫নং খেয়াঘাট পর্যন্ত যা, হকারদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিলো তাও দেখাযায় একেবারেই ফাঁকা! বিগত দিনগুলোতে নগরীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য যে সকল মানুষ ভোগান্তী হলেও হাঁটাচলার জন্য ফুটপাতকেই ব্যবহার করত; বহুদিন পর তাঁরা সেই ফুটপাত দিয়ে স্বস্তিতে চলাফেরা করতে পেরে অনেক খুশি।
চাষাঢ়ার নূর মসজিদের সামনে এক পথচারী বলেন, এতদিনতো এই ফুটপাত দিয়ে হাঁটতেই পারতাম না। হাঁটতে হতো নিঁচের রাস্তা দিয়ে, যেই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করে।
কখনো দেখা যেত যে, হাঁটার সময় রিক্স্রার সাথে পা লেগে গেছে! তখন করারই বা কি ছিলো বলেন? ফুটপাত দিয়েতো আর হাঁটা যেতো না ফুটপাতে ছিলো হকারদের দোকান আর ক্রেতাদের ভীড়। তাই আমরা বাধ্য হয়েই মেইন রাস্তা দিয়ে চলাচল করতাম।
আনসার মিয়া নামে এক রিক্সাচালক বলেন, হকারগো দোকানের জইন্য বেবাক মানুষ রাস্তায় নাইমা আইতো হাঁটার জইন্য। কিন্তু অহন আর কেউ রাস্তায় নামে না। সবাই উপর দিয়াই হাঁটে। খুব ভালো হইসে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, স্বাাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বেশি প্রয়োজন। শুধু হকারদের উচ্ছেদ করলেই হবেনা ফুটপাত দখলমুক্ত করে এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
তাঁরা বলেন, বঙ্গবন্ধু সড়কে হকারদের এমন উঠবস খেলাতো কয়েক বারই হলো! এক দিকদিয়ে পুলিশ উঠিয়ে দিয়ে যায় অন্যদিক দিয়ে তাঁরা আবার চৌকি পেতে বসে পরে। এবারের উচ্ছেদের ধারাবাহিকতা দেখাযাক কদিন চলে।
তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ওসি কামরুল ইসলাম বলেন, হকার’রা যাতে বসতে না পারে তাই বিভিন্ন জায়গাতে আমাদের এই মূহুর্তে প্রায় ৮০ জন পুলিশ দায়িত্বে রয়েছে।
যদি কোথাও কোন হকার বসে আমরা তাহলে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করবো। এবং আমরা কোথাও কোন হকার বসতে দেবো না।
আমাদের মাননীয় পুলিশ সুপারের নির্দেশ। আর এখন মানুষ যেই ভাবে ভালোভাবে চলাফেরা করছে আশাকরি এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
