সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
প্রকাশিত: ৬ মে ২০২৬
যুদ্ধের ময়দানে অন্য দেশের বাহিনীর পোশাকে ‘প্রক্সি যোদ্ধা’ হিসেবে যুদ্ধ করতে দেখা যায় ভিনদেশি তরুণদের। বাংলাদেশে এমন সম্মুখযোদ্ধা প্রক্সি ফোর্স না থাকলেও সড়কের আতঙ্ক হয়ে উঠেছে একটি বিশেষ চক্র। যাদের কাছে র্যাব বা ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাফ, পিস্তল, ওয়াকিটকিসহ সবই আছে। দেখতে হুবহু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আভিযানিক দলের মতোই। টার্গেটকৃত মানুষকে গাড়িতে ওঠানোর সময়েও মনে হবে যেন কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এই প্রক্সি বাহিনীর সদস্যরা বাস্তবে ভয়ংকর ডাকাত। সড়কে ওত পেতে থাকে টার্গেটের আশায়।
গত ২৫ এপ্রিল উত্তরা ১৫ নম্বর সেক্টরে সালমান মাহবুব জয় নামে এক ব্যবসায়ীকে র্যাব পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে ৬৫ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। যাদের একজন পুলিশ থেকে চাকরিচ্যুত বলে জানা গেছে। গত শুক্রবার রাজধানীর ডেমরা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক ব্যবহার করে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত ২৭ ফেব্রুয়ারি ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রায় ১৪ টন রড ডাকাতি করা হয়। র্যাব, ডিবি ও অন্য সংস্থাগুলোর নামে এরকম ছিনতাই ও ডাকাতির ঘটনা প্রায়ই ঘটছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, সারা দেশে চলতি বছরের প্রথম তিন মাসে ১৩৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময়ে ডিএমপিতে ১২টি ডাকাতির ঘটনা ঘটে। এ ছাড়া এই ৩ মাসে সারা দেশে দস্যুতার মামলা হয়েছে ৪৩৯টি। ঢাকায় তিন মাসে দস্যুতার মামলা হয়েছে ৭৬টি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডাকাতদের একটি চক্র আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে অপহরণের পর সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে। আরেকটি চক্র ধনাঢ্য বাসাবাড়ি রেকি করে রাতের আঁধারে ডাকাতি করছে। এসব চক্রে নাম লেখাচ্ছে বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত সদস্যরা। গ্রেপ্তার এড়াতে এসব চক্রের সদস্যরা ব্যবহার করছেন বস্তির নারী ও প্রত্যন্ত এলাকার অসহায় মানুষদের নামে রেজিস্ট্রেশন করা সিম। বাসাবাড়িতে ডাকাতির ক্ষেত্রে রেকির পরে সড়কের বিভিন্ন জায়গায় আঁকা হয় বিশেষ সংকেত।
অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের ভয় ও আস্থাকে কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠছে এসব অপরাধী চক্র।
মামলা বেশি, ভাগও বেশি : ২০২৪ সালের ৬ আগস্ট রাতে রাজধানীর মাটিকাটার ১১৮/৪ নম্বর বিক্রমপুর কটেজের দ্বিতীয় তলা থেকে স্বর্ণালংকার, মোবাইলসহ ৪০ লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুট করে ১২-১৩ জনের একটি দুর্ধর্ষ ডাকাত চক্র। সম্প্রতি এই ডাকাত দলের অন্যতম হোতা ১৭ মামলার আসামি আলী হোসেন ওরফে চোরা আলীসহ তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জানা গেছে তাদের রেকি টিম সন্ধ্যার পর বিভিন্ন এলাকা ঘুরে বাসা টার্গেট করে অপারেশনাল টিমকে সেখানে সহজে যেতে সড়কে বিভিন্ন সংকেত এঁকে দিয়ে আসে। কোনো বাসায় লুটের পর ভাগবাঁটোয়ারার ক্ষেত্রে যার নামে মামলা বেশি, তাকে বেশি ভাগ দেওয়া হতো। গ্রেপ্তার এড়াতে তারা ভাষানটেক বস্তির বিভিন্ন নারীর নামে রেজিস্ট্রেশন করা সিম ব্যবহার করে। তা-ও একটি সিমে ১৫-২০ মিনিটের বেশি কথা বলা হয় না। এদিকে সংঘবদ্ধ অপরাধ দমনে র্যাব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি এ প্রতিবেদককে বলেন, এসব চক্র কৌশল পরিবর্তন, প্রযুক্তির অপব্যবহার এবং ছোট ছোট সংগঠিত গ্রুপে কাজ করায় সম্পূর্ণ নির্মূল করতে কিছুটা সময় লাগতে পারে। তবে প্রতিটি ঘটনার পর দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে এবং গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে এসব চক্রকে নির্মূল করা হচ্ছে। এ ধরনের অপরাধ আরও দ্রুত নিয়ন্ত্রণে র্যাব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
