স্মিথ-ওয়ার্নারের ফেরা প্রতিপক্ষের জন্য অমঙ্গলের : স্টিভ ওয়াহ
প্রকাশিত: ২১ মে ২০১৯
স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের দলে ফেরাটা আসন্ন বিশ্বকাপে প্রতিপক্ষের দলগুলোর জন্য একটা অমঙ্গলের লক্ষণ বলে বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।
গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারীর দায়ে এক বছর নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় অস্ট্রেলিয়া দলে ফিরেছেন স্মিথ ও ওয়ার্নার। পুনরায় দলের ফেরার পর ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্ব্কাপে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন এ জুটি।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে খেলার সময় দুজনই কনুইর ইনজুরিতে পড়লে তাদেরকে অস্ত্রোপচার করতে হয়। তবে সুস্থ হয়ে ফিরেই তারা মাত্র শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দুর্দান্ত ফর্ম প্রদর্শন করেছেন। এক সেঞ্চুরি এবং আটটি হাফ সেঞ্চুরিতে ১২ ইনিংসে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৯২ রান করেছেন ওয়ার্নার।
ব্রিজবেনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচেও ৮৯* ও ৯১* রানের দু’টি ইনিংস খেলে নৈপুন্য দেখিয়েছেন স্মিথ।
আইসিসিকে ওয়াহ বলেন, ‘অস্ট্রেলিয়া সম্পর্কে সব দলকে সতর্ক থাকতে হবে। অস্ট্রেলিয়ার শক্তি সম্পর্কে তারা জানে। গত এক বছরে অস্ট্রেলিয়া ক্রিকেটর ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। কিন্তু এখন এসব কেটে গেছে। স্মিথ এবং ওয়ার্নার ফেরায় আমরা আমাদের সেরা দল পেয়েছি।’
পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে যথা সময়ে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে। ২০১৮ সালে ১৮ ওয়ানডে ম্যাচের মধ্যে মাত্র তিন ম্যাচে জয় পেয়েছিল দলটি। তবে বছরের মাঝামাঝি সময়ে ভারত সফর থেকেই ঘুড়ে দাঁড়ায় তারা।
ভারতের মাটিতে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকার পরও ফেবারিট স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ জয় করে এ্যারন ফিঞ্চের দল। এরপর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে স্বাগতিক পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে।
যার মাধ্যমে তারা কেবলমাত্র ভারতের বিপক্ষে নিজেদের প্রমাণই করেনি একই সাথে বিশ্বকাপের আগে ক্রিকেট বিশ্বকে সতর্ক করে দিয়েছে।
ওয়াহ বলেন, ‘তাদের ফর্ম খুই দুর্বল ছিল। তবে হঠাৎ করেই তারা টানা আটটি ম্যাচ জিতেছে এবং এখন দলে স্মিথ, ওয়ার্নারকে পেয়েছে। এটাই প্রতিপক্ষ দলগুলোর জন্য অশুভ লক্ষণ। তারা জানে এ দলটি কত ভাল।’
তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া হবে এমন একটা দল..যারা হয়তোবা টুর্নামেন্টের ফেবারিট হবে না। তবে সম্ভববত সবচেয়ে ভীতিকর হবে। তারা কিছু ক্ষতি করতে পারে। সুতরাং আমি মনে করি সত্যিকারার্থেই অস্ট্রেলিযা টুর্নামেন্টের গভীরে যেতে পারে।
‘আমার মতে ইংল্যান্ড ফেবারিট-গত দুই বছরে তারা অসাধারণ ফর্মে আছে। তারা নিজ মাঠে খেলবে। কখনো কখনো এটা অনেক বেশি চাপ সৃষ্টি করতে পারে। তবে খেলোয়াড়দের মাটিতে রাখতে তারা সত্যিই একজন ভাল কোচ ট্রেভর বেলিসকে পেয়েছে। সুতরাং আমি মনে করি ইংল্যান্ডই ফেবারিট এবং সম্ভবত অস্ট্রেলিয়া ও ভারত ফেবারিটের তালিকায় দ্বিতীয় স্থানে আছে।’
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
