স্বেচ্ছায় অস্ত্র জমা দিচ্ছেন নিউজিল্যান্ডের নাগরিকরা
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডে দুটি মসজিদে ব্রেন্টন ট্যারান্ট নামের এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের অনুসারী নির্বিচারে গুলি করে নামাজরত অর্ধশত মুসল্লিকে হত্যার পর দেশটির নাগরিকরা স্বেচ্ছায় তাদের লাইসেন্স করা বৈধ আধা-স্বয়ংক্রিয় অস্ত্র জমা দিচ্ছেন। দেশটির জাতীয় দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর অনেকে স্বেচ্ছায় তাদের আধা স্বয়ংক্রিয় গুলি লোড হতে সক্ষম বন্দুক স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে জমা দিচ্ছেন। তাছাড়া নিউজিল্যান্ড সরকারও দেশটিতে অস্ত্র আইন কঠোর করার ঘোষণা দিয়েছে।
অনেক অধিবাসী তাদের লাইসেন্স করা আধা-স্বয়ংক্রিয় বন্দুক জমা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করছেন। তাদের মধ্যে একজন কৃষক জন হার্ট । তিনি স্থানীয় পুলিশ স্টেশনে তার বৈধ বন্দুকটি জমা দেন। হার্টের মতো আরও অনেকে লাইসেন্স করা আধা-স্বয়ংক্রিয় অস্ত্র স্বেচ্ছায় জমা দিচ্ছেন।
কৃষক জন হার্ট বলেন, তিনি তার খামারের জীবজন্তু তাড়ানোর কাজে এটি ব্যবহার করতেন। সেই কাজটি এখন অন্যভাবে করতে চান তিনি। তাই বন্দুকটি জমা দিয়েছেন। তার এই সিদ্ধান্তের পেছনে প্রভাবকের কাজ করেছে গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ভয়াবহ বন্দুক হামলা।
তিনি বলেন, ‘বর্তমান সময় বিবেচনা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নেয়ার পর পুলিশ স্টেশন থেকে জেনে আসি কীভাবে অস্ত্র জমা দিতে হবে। পরে বন্দুকটি জমা দেই। এই বন্দুকটি নিয়ে উন্মাদনা দেখানোর কোনো ইচ্ছাই আর আমার নেই।’
তিনি আরও জানান, ‘বন্দুক জমা দেয়া খুব সহজ কাজ। আমি একটি ফর্ম পূরণ করে আমার অস্ত্র জমা দিয়েছি।’ তার জমা দেয়া বন্দুকটি ধ্বংস করে দেয়া হবে বলে জানান তিনি। তাছাড়া আরও যাদের এমন অস্ত্র আছে তাদেরকে সেগুলো জমা দেয়ার আহ্বান জানিয়ে টুইটারে একটি পোস্টও করেছেন হার্ট।
সবাইকে অস্ত্র জমা দেয়ার আহ্বান জানিয়ে টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের এমন ধরনের অস্ত্রের প্রয়োজন নেই। এমন ঘটনা (ক্রাইস্টচার্চে হামলা) যেন আর না ঘটে সেটি আমাদের নিশ্চিত করতে হবে।’
জন হার্ট গত দুই দশকেরও বেশি সময় ধরে বন্দুক ব্যবহার করেন। তিনি বলেন, নিউজিল্যান্ডের মাস্টারটনে ৫০ একর জমি নিয়ে তার একটি খামার আছে। যেখানে তিনি গরু ও ভেড়া পালন করেন। সেসব দেখভাল করার জন্যই সাথে অস্ত্র রাখতেন। কিন্তু অস্ত্র জমা দেয়ার পর নিজেকে নির্ভার মনে করছেন বলে জানান তিনি।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
