স্বেচ্ছাচারিতার বেড়াজালে ভালো গ্রাহকও খেলাপি!
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬
সোশ্যাল ইসলামী ব্যাংক
ঋণ সমন্বয় রীতিনীতির কোনো তোয়াক্কা করছে না সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)। এমনকি আমানত সমন্বয় করে ঋণ পরিশোধ করতে চান-এমন স্বনামধন্য গ্রাহকও হচ্ছেন চরম হয়রানির শিকার। যেখানে ঋণ পরিশোধ হওয়ার পর ‘থ্যাংকস লেটার’ পাওয়ার কথা, সেখানে উলটো সমন্বয় না করে খেলাপি করা হয়েছে। এ ধরনের অনেক ঘটনায় ব্যাংকটিতে দেখা দিয়েছে ব্যাপক গ্রাহক অসন্তোষ। বাংলাদেশ ব্যাংকে জমা পড়েছে ভুক্তভোগীদের বেশকিছু অভিযোগও।
প্রাপ্ত অভিযোগে দেখা যায়, সম্প্রতি দেশের একজন শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তাকে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই ঋণখেলাপি করে দেয় এসআইবিএল। অথচ এ ঘটনার এক মাস আগে থেকেই সংশ্লিষ্ট গ্রাহক স্বপ্রণোদিত হয়ে ব্যাংকের সঙ্গে দায়দেনা সমন্বয়ের উদ্যোগ নেন। তিনি লিখিতভাবে ব্যাংকটিকে জানান, ব্যাংকটিতে তার ঋণের পরিমাণ ৬ কোটি ৪৬ লাখ টাকা। এছাড়া ব্যাংকটিতে এফডিআর ও মুনাফাসহ জমা আছে ৫ কোটি ৫২ টাকা। এখন এই আমানতের সঙ্গে ঋণ সমন্বয় করা হলে অবশিষ্ট ঋণের পরিমাণ থাকে ৯৪ লাখ টাকা। গ্রাহক অবশিষ্ট টাকা পরিশোধ করে দায়দেনা থেকে একেবারে বেরিয়ে যেতে চান। এ বিষয়ে গ্রাহককেও জানিয়ে দেওয়া হয় যে-বিষয়টি নিয়ে ব্যাংক কাজ করছে। অথচ হঠাৎ করে গত সপ্তাহে ব্যাংক এই গ্রাহককে খেলাপি হিসাবে তালিকাভুক্ত করে। এ ঘটনায় বিস্মিত ও চরম সংক্ষুব্ধ হন সংশ্লিষ্ট গ্রাহক। সূত্রমতে, তিনি এখন বিষয়টি নিয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে এসআইবিএলের সাবেক এমডি শফিকুর রহমান যুগান্তরকে বলেন, ‘কেউ টাকা দিতে চায় আর ব্যাংক সে টাকা না নিয়ে উলটো খেলাপি করে-এটা জীবনে প্রথম শুনলাম। আসলে এরা ব্যাংকিংয়ের ‘ব’ও বোঝে না। আমি হলে কয়েক ঘণ্টার মধ্যে এই ঋণ সমন্বয় করে গ্রাহককে থ্যাংকস লেটার পাঠাতাম।’
তিনি বলেন, এদের (বর্তমান প্রশাসকের) বাণিজ্যিক ব্যাংক চালানোর কোনো যোগ্যতাই নেই। এছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের কোনো মুনাফা না দেওয়ারও তীব্র সমালোচনা করেন তিনি। এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, এ ধরনের কিছু ব্যাংকের স্বেচ্ছাচারিতার কারণে ভালো গ্রাহকও খেলাপি হয়ে যান। বিষয়টিকে কেস স্টাডি হিসাবে বাংলাদেশ ব্যাংকের তদন্ত করা উচিত।
সূত্র জানায়, সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও আলোচিত এই ঋণখেলাপি করার ঘটনায় ব্যাপক হইচই হওয়ার পর গ্রাহককে এফডিআরের ৪ কোটি টাকা (প্রিন্সিপাল) ফেরত দিয়েছে এসআইবিএল, যা পরে ব্যাংকের ঋণ অ্যাকাউন্টে জমা দিলে খেলাপি স্ট্যাটাস প্রত্যাহার করা হয়। কিন্তু সিআইবির ইতিহাসে ঠিকই লেখা থাকবে খেলাপি। মূল এফডিআর ফেরত দিলেও এখনো ব্লক অ্যাকাউন্টে আটকে রেখেছে ১ কোটি ৫২ লাখ টাকার মুনাফা। অভিযোগ রয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সরাসরি নির্দেশনায় ব্যাংকগুলো এ ধরনের অনৈতিক কাজ করছে, যা স্বয়ং ব্যাংকাররাও সমর্থন করছেন না।
এদিকে বাংলাদেশ ব্যাংকের গ্রাহকবিরোধী এক সিদ্ধান্তে ব্যাংকগুলোকে জানানো হয়, ২০২৪ ও ২০২৫ সালে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের কোনো মুনাফা দেবে না একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংক। অথচ এই আমানতকারীদেরই সংশ্লিষ্ট ব্যাংকে কোনো ঋণ থাকলে সে ক্ষেত্রে কেটে নেবে ১৪ শতাংশ হারে মুনাফা।
এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ আমানতকারীরা বলছেন, এটা কোন আইনে আছে? আমানতকারীরা তো ব্যাংক লুটপাট করেনি, আর এসব ব্যাংক প্রাকৃতিক দুর্যোগের কবলেও পড়েনি। এখানে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, সবই মানবসৃষ্ট। এস আলম ও নজরুল ইসলাম মজুমদার যখন এসব ব্যাংক লুট করে, তখন বাংলাদেশ ব্যাংক কী করেছিল? এই যে লুটপাটকারী এবং লুটের সহযোগীদের কি কোনো কার্যকর বিচার হয়েছে? হয়নি। তাহলে লুটের দায় কেন আমানতকারীরা নেবেন, জিজ্ঞাসা ভুক্তভোগী আমানতকারীদের।
এদিকে ব্যক্তি আমানতকারীদের ব্যাংক দেবে ৪ শতাংশ মুনাফা, আর নেবে ১৪ শতাংশ। দুইয়ের ব্যবধান বা স্প্রেড ১০ শতাংশ। অথচ স্প্রেডের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মান হচ্ছে মাত্র ৩ শতাংশ, যা একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকে কোনোভাবে মানা হচ্ছে না। এটা সাধারণ গ্রাহকদের কাছে ‘এক ধরনের ডাকাতি’। আবার নতুন নিয়ম অনুযায়ী উল্লিখিত পাঁচটি ব্যাংকে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা কোনো মুনাফা পাবেন না। অথচ ব্যাংকে তাদের আমানতের পরিমাণ সবচেয়ে বেশি।
এ অবস্থায় সংক্ষুব্ধ আমানতকারীদের অনেকে যুগান্তরকে বলেন, ‘এসব ব্যাংকে আর থাকব না। আমাদের ন্যায্যতার ভিত্তিতে বের হওয়ার সুযোগ দিতে হবে। তা না হলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা করব।’
এ বিষয়ে জানতে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সালাহ উদ্দিনের সঙ্গে সরাসরি ও মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নাজমুস সা’য়াদাত যুগান্তরকে জানান, ‘খেলাপি করার বিষয়টি জানি না। আর ৪ শতাংশ মুনাফা দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। এটা ব্যাংকের কোনো নিজস্ব সিদ্ধান্ত নয়।’
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান যুগান্তরকে বলেন, ‘শুরুতে কোনো মুনাফা দেওয়ার কথা ছিল না। একদম শূন্য ছিল। নানা চাপে সবশেষ ব্যক্তি আমানতে ৪ শতাংশ মুনাফা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটাই এখন পর্যন্ত চূড়ান্ত।’
জানা গেছে, এটা শুধু এসআইবিএলের একার সমস্যা নয়। সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতায় পাঁচটি ব্যাংকেরই একই সমস্যা। এসব ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর এক লাখ ৪২ হাজার কোটি টাকা জমা আছে।
একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের মধ্যে রয়েছে-সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
