স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম না থাকলে কী করবেন?
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯
বিয়ে মানেই অনেকটা দায়িত্ব, দায়বদ্ধতা আরও অনেককিছু। দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেকরকম ত্যাগের প্রয়োজন পড়ে। সবচেয়ে যেটি বেশি প্রয়োজন পড়ে, তা হলো ভালোবাসা।
কারণ এটি কোনো ব্যবসায়িক চুক্তি নয়। দু’জন মানুষের বিশ্বাস আর ভালোবাসায়ই গড়ে ওঠে সংসার। তবু নানা কারণে পরস্পরের প্রতি টান কিংবা আকর্ষণ কমতে শুরু করে। সেই সঙ্গে কমতে পারে ভালোবাসাও। কমতে কমতে একসময় তা একেবারেই নাই হয়ে যায়। কিন্তু তারপরও সামাজিক কিংবা আর্থিক কারণে সেই সম্পর্ক চালিয়ে নিতে বাধ্য হন অনেকে। কখনো বা সন্তানের মুখের দিকে তাকিয়ে নীরবে সব সয়ে যান। কখনোবা সব ছেড়েছুড়ে বেরিয়ে আসেন। কিন্তু তা কতটুকু যৌক্তিক? জেনে নিন-

দূর ভবিষ্যতের কথা ভাবুন: দিনের পর দিন ভালোবাসাহীন, প্রত্যাশা ও প্রাপ্তিহীন সম্পর্ক টিকিয়ে রাখার মানে নেই অনেকের কাছেই। এটি ভুল ভাবনাও নয়। কিন্তু কিছু গবেষণায় দেখা গেছে, কোনোভাবে যদি সাময়িক ঝড়ঝাপটা, মতের অমিল সহ্য করে দাম্পত্য সম্পর্কে থেকে যাওয়া যায়, তাহলে দূর ভবিষ্যতে সম্পর্ক উন্নতও হতে পারে। সন্তানের জন্মের পর যেসব দম্পতির জীবনে উথ্থান-পতন আসে, তাদের ক্ষেত্রে একথা বেশি করে প্রযোজ্য।

শারীরিক-মানসিক অত্যাচার: নানা দায়বদ্ধতার কারণে বিবাহিত সম্পর্ক টিকিয়ে রাখেন অনেকেই। কিন্তু সেটি যদি ভয়ের কারণে হয়, তাহলে আরেকবার ভেবে দেখুন। স্বামীকে যদি আপনি ভয় পান, তিনি যদি আপনার উপর শারীরিক অত্যাচার করেন, তাহলে সেই বিয়ের সম্পর্ক টিকিয়ে রাখবেন না। সাহস সঞ্চয় করুন, প্রথম সুযোগেই বেরিয়ে আসুন দাম্পত্য সম্পর্ক থেকে। ব্যক্তিগত নিরাপত্তা আর মানসিক শান্তি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত।

শারীরিক সম্পর্ক না থাকলে: দিনের পর দিন যৌন সম্পর্ক নেই স্বামীর সঙ্গে? সেক্ষেত্রে কোনোরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে স্বামীর সঙ্গে বসে কথা বলুন। প্রয়োজনে কাপল কাউন্সেলরের সঙ্গে কথা বলে যৌনজীবন স্বাভাবিক করে তোলার চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করেও সম্পর্কের উন্নতি না হয়, তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিন।

মানসিক ব্যবধান: সম্পর্কটি টিকিয়ে রাখতে আপনি যতটা চেষ্টা করছেন, স্বামীর দিক থেকে ততটা তাগিদ দেখা যাচ্ছে না? কাউকে জোর করে সম্পর্কে ধরে রাখা যায় না এটা ঠিক, কিন্তু ইগো সরিয়ে রেখে একবার শেষ চেষ্টা করে দেখতেই বা ক্ষতি কী? প্রয়োজনে রিলেশনশিপ কাউন্সেলরের সাহায্য নিন, কিন্তু মাথায় রাখবেন স্বামী যদি সম্পূর্ণভাবে আগ্রহ হারিয়ে ফেলেন, তাহলে কাজ নাও হতে পারে।
তিক্ত সম্পর্ক: ঝগড়া সব দম্পতির ভেতরেই কম-বেশি হয়ে থাকে। কিন্তু আপনাদের ঝগড়া কি মাত্রা অতিক্রম করে প্রতিবারই? নিজের রাগটাকে কি সংযত করতে পারেন না আপনারা? ঝগড়া থেমে গেলে, মেজাজ শান্ত হওয়ার পর স্বামীর প্রতি আপনার অনুভূতিটা কেমন, সেটাও ভেবে দেখুন। যদি মনে হয় ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিতে পারলে ভালো হয়, তা হলে সম্পর্কটা বাঁচিয়ে রাখার আশা আছে। কিন্তু যদি চরম হতাশ লাগে, যদি মুক্তির জন্য হাঁফিয়ে ওঠে মন, তা হলে এ সম্পর্কের আর উন্নতি সম্ভব নয়।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কোন খাবারে কত ক্যালরি
- হতাশা রোধ করবেন যেভাবে...
