স্পালের কাছে হারল জুভেন্টাস
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯
ইতালিয়ান সেরি আর শিরোপা জিততে স্পালের বিপক্ষে অন্তত ড্র করলেই হতো জুভেন্টাসের। তবে তা আর হয়ে ওঠেনি। অঘটন ঘটিয়ে ম্যাচ জিতে নিয়ে জুভেন্টাসের শিরোপা উৎসবে বাধ সেধেছে দুর্বল স্পাল।
শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে স্তাদিও পাওলো মাজ্জায় স্পালের কাছে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হেরে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা জুভেন্টাস। প্রথমার্ধে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে টানা সাতবারের চ্যাম্পিয়ন দলটি।
প্রতিপক্ষ পুঁচকে হওয়ায় দলের প্রধান তারকা ক্রিস্তিয়ানো রোনালদোসহ অধিকাংশ তারকাকে ছাড়াই মাঠে নামে জুভেন্টাস। পর্তুগিজ ফরোয়ার্ডকে না খেলানোর মূল যুক্তিটা অবশ্য ভিন্ন। আগামী মঙ্গলবার রাতে (১৭ এপ্রিল) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আয়াক্স আমস্টারডামের বিপক্ষে মাঠে নামবে তুরিনের ওল্ড লেডিরা। এ কারণেই দলের প্রধান তারকাকে স্পালের বিপক্ষে খেলায়নি জুভেন্টাস।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। গোলটি আসে মইসে কিনের পা থেকে। হোয়াও ক্যানসেলোর পাসে ডি-বক্সের ভেতর থেকে পা ছুঁইয়ে গোল করেন তিনি।
সেরি আতে এই নিয়ে টানা চার ম্যাচে গোল করলেন কিন। চলতি লিগে ১৯ বছর বয়সী এই তরুণ স্ট্রাইকারের গোল সংখ্যা বেড়ে দাঁড়াল ৬টিতে।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জুভেন্টাসকে চেপে ধরে স্পাল। ৪৯তম মিনিটে কেভিন বোনিফাজির গোলে সমতায় ফেরে দলটি। কর্নার কিক থেকে পাওয়া বল হেডের মাধ্যমে জালে জড়ান তিনি। এরপর ৭৪তম মিনিটে জুভদের স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় স্পাল। গোলরক্ষক মাত্তিয়া পেরিনকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন সার্জিও ফ্লোক্কারি।
লিগে ৩২ ম্যাচে জুভেন্টাসের অর্জন ৮৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সংগ্রহ ৬৪ পয়েন্ট। পয়েন্ট ব্যবধানে নাপোলি অনেকটাই পিছিয়ে থাকায় জুভেন্টাসের শিরোপা জয় এখন সময়ের ব্যাপার মাত্র।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
