স্ত্রী সঙ্কট, একাধিক পুরুষের স্ত্রী হতে বাধ্য হচ্ছে এক নারী!
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯
স্ত্রী সঙ্কটের কারণে একজন নারীকে একাধিক পুরুষের স্ত্রী হতে বাধ্য করা হচ্ছে ভারতের উত্তর প্রদেশে। ভারতে ২০১১ সালের আদম শুমারি থেকে জানা যায়, বাঘপত জেলায় মেয়েদের চেয়ে ছেলে সন্তানের প্রতি অগ্রাধিকার দেয়া হয়। বাঘপতে এক হাজার পুরুষের বিপরীতে ৮৫৬ জন নারী রয়েছে।
উত্তর প্রদেশে একটি এনজিওর পরিচালক ডা. নীলম সিং বলেন, নারী-পুরুষের সংখ্যার এই ব্যবধান আরো বেড়েছে।
এনজিও নবোদয়া কল্যাণ সমিতির দেবেন্দ্র কুমার ধামা বলেন, এ অঞ্চলে বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নশ্রেণির পরিবারের বাড়িগুলোতে গেলে কোনো মেয়ে দেখা যাবে না। নারী-পুরুষের সংখ্যার অসমতা আরো বেড়েছে। এখন এক হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা সাতশ।
দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় আইনে ভ্রুণের লিঙ্গ নির্ধারণ ও মেয়ে ভ্রুণের গর্ভপাত করানো বেআইনি। কিন্তু কেউ তা মানে না। বিশেষ করে বাঘপতে। মেয়ে সন্তান নিতে চায় না অনেকেই। তাই সেখানে মেয়ের সংখ্যা কম। সে কারণে বাঘপতে গরিব কোনো পরিবারের পুরুষের জন্য কনে পাওয়া যায় না।
এ অবস্থায় উত্তর প্রদেশের বাইরে অন্য কোনো রাজ্য, বিশেষ করে আসাম থেকে অত্যন্ত গরিব পরিবার থেকে কনে কিনে আনা হয়। তারা একজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু ওই নারীকে আরো কয়েকজনের স্ত্রী রূপেও কাজ করতে হয় যা বহুস্বামীত্ব নামে পরিচিত। এটা মূলত ব্যভিচার। কিন্তু একজনের বিয়ের আবরণে এই ব্যভিচার সেখানে চলে। কেউ এর প্রতিবাদ করে না। এমনকি এনজিওগুলোও নয়। আইন সেখানে কাজ করে না।
লিঙ্গ ব্যবধান ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় ২০১১ সাল থেকে এই পন্থা বৃদ্ধি পেয়েছে। জেলার আনুমানিক দুই হাজার ১০০ নারী এই পন্থায় সম্পৃক্ত। তারা অধিকাংশই ভীষণ শারীরিক ও যৌন নির্যাতনের শিকার।
বিয়ের প্রথম দিন থেকেই এ অভিজ্ঞতার শিকার হয়েছেন মজিদা নামের এক নারী। তার জন্ম উত্তরাখন্ডে। তার বাবা-মা দু’জনই আইসক্রিম বিক্রি করেন। কিন্তু তাতে সন্তানদের ঠিকমত খাবার জোটে না। তারা মনে করেছিলেন যে মজিদাকে বিয়ে দিলে সে খেয়ে পরে বাঁচবে। ১৭ বছর বয়সে উত্তর প্রদেশের এক লরি ড্রাইভারের সঙ্গে তার বিয়ে দেয়া হয়। তার স্বামীর পরিবার কনে সঙ্কটের কারণে অন্য দুই ছেলেকে বিয়ে দিতে পারেনি।
শিগগিরই মজিদা তার স্বামীর বড় দুই ভাইয়েরও স্ত্রীতে পরিণত হন যাদের তিনি বা তার পরিবার চিনতেন না। মজিদা প্রথমে এতে রাজি না হলে তাকে ধর্ষণ ও মারধর করা হয়।
তিনি জানান, তারা আলাদা আলাদা দিনে আমার কাছে আসে। কে কোনদিন আসবে তা তারাই ঠিক করে। মজিদা দুই সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু কোন ভাই যে তাদের বাবা তা তিনি জানে না।
মজিদার পরিবার এই অত্যাচারের কথা জানে এবং পুলিশকে তারা জানিয়েছেও। কিন্তু এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে টাকা দিতে হয়। সে টাকা দেয়ার সামর্থ্য তাদের নেই বলে কোনো ফল হয়নি। যেহেতু তারা অন্য রাজ্যের লোক তাই এ বিষয়টি তদন্ত করে দেখতে তাদের পুলিশকে টাকা দিতে হবে।
মজিদা বলেন, তার মত একই পরিস্থিতির শিকার কয়েকজন নারীর কথা তিনি জানেন।
অ্যাকশন এইড ইন্ডিয়ার প্রোগ্রাম ম্যানেজার খালিদ চৌধুরী বলেন, উত্তর প্রদেশের পশ্চিমাংশে এই ‘বহুস্বামী’ প্রথা চালু আছে। এই পরিস্থিতির শিকার নারীর অবস্থা অত্যন্ত করুণ ও নিরাপত্তাহীন। তাদের সঙ্গে ক্রীতদাসীর মত আচরণ করা হয়। প্রকৃতপক্ষেই তারা প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে। যেহেতু এখানে একটি বিয়ের ছাপ পড়ে তাই তা অপরাধ হিসেবে গণ্য হয় না।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
