স্ত্রীর কারণে রিয়ালে নাম লেখানো হয়নি আর্জেন্টিনা তারকার!
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯
মাউরো ইকার্দি মাত্র ২১ বছর বয়সে ইন্টার মিলানের মতো ক্লাবের অধিনায়কত্ব পেয়েছিলেন। চার বছর পরে এসে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হলো এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে। নেপথ্য কারণ ইকার্দির স্ত্রী নারা, যাঁর নাছোড় মানসিকতা রিয়ালকেও ইকার্দির ব্যাপারে ভাবতে নিরুৎসাহিত করেছে
স্ত্রীর কারণেই নাকি জাতীয় দলে খেলা হচ্ছিল না তাঁর। ক্লাবের জার্সি গায়ে নিজেকে প্রমাণ করার পরও ৬ বছরে আর্জেন্টিনার জার্সি গায়ে চড়াতে পেরেছেন মাত্র ৮ বার। এবার শোনা যাচ্ছে মাউরো ইকার্দির গায়ে চড়তে চড়তেও রিয়াল মাদ্রিদের জার্সি দেখা গেল না, এর কারণও নাকি স্ত্রী! ওয়ান্ডা নারা একই সঙ্গে ইকার্দির এজেন্টের ভূমিকাও পালন করেন। নারার মতো নাছোড়বান্দা মানসিকতার এজেন্টের কারণেই নাকি রিয়াল এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছে।
ইন্টার ও ইকার্দির সম্পর্ক এখন চরমে গিয়ে পৌঁছেছে। মাত্র ২১ বছর বয়সে ইতালির সবচেয়ে ঐতিহ্যবাদী ক্লাবগুলোর একটির অধিনায়কত্ব পেয়েছিলেন। ইন্টার তাঁর ওপর কতটা আস্থা রেখেছিল, এই তথ্যই বলে দেয়। ক্লাবকে নিজের সাধ্যমতো প্রতিদানও দিয়েছেন। কিন্তু নতুন চুক্তি নিয়ে ঝামেলা বাধে। নারা প্রকাশ্যে ক্লাব কর্তাদের এত সমালোচনা করেছেন, দুই পক্ষের সম্পর্কের অবনতি হয়। ইকার্দির কাছ থেকে স্থায়ীভাবে অধিনায়কত্বও কেড়ে নেওয়া হয়েছে।
এরই প্রতিবাদে গত বৃহস্পতিবার দলের সঙ্গে ইউরোপা লিগের ম্যাচ খেলতে ভিয়েনায় যেতে অস্বীকৃতি জানান ইকার্দি। গত রোববারও লিগে তাঁরই সাবেক ক্লাব সাম্পদোরিয়ার বিপক্ষে একাদশে দেখা যায়নি তাঁকে। গত বৃহস্পতিবারের বিদ্রোহের শাস্তি হিসেবে রোববার তাঁকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ।
ইন্টার এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ফিরতে মরিয়া। পয়েন্ট টেবিলের তিনে আছে তারা। কোনোভাবেই এবার পা হড়কাতে চায় না দল। এর মধ্যেই খোদ দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে এমন অস্থিরতা! এর মূল দায় ক্লাব কর্তারা চাপিয়ে দিচ্ছেন নারার ওপর। ইকার্দির স্ত্রী প্রায়ই সংবাদমাধ্যমে ক্লাব কর্তাদের তীব্র সমালোচনা করেন। এবার তো চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের সম্পর্কে কাদা লেগে গেল। এরই মধ্যে ইকার্দিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়াকে নারা ব্যাখ্যা করেছেন তাঁর স্বামীর এক পা কেটে ফেলার সঙ্গে।
সব ভালোয় ভালোয় মিটে গেলে ইকার্দি চুক্তি নবায়ন করবেন। আর যদি সম্পর্কের আরও অবনতি হয়? ইকার্দিকে ঠিকানা বদলাতে দেখা যাবে। অনেক দিন ধরেই এই তরুণ স্ট্রাইকারের ওপর চোখ রাখা রিয়াল মাদ্রিদের জন্য সেটি হয়ে আসতে পারে সুযোগ হিসেবে। কিন্তু নারার যে ভাবমূর্তি, রিয়াল এই ঝামেলা ঘরে টেনে আনতে চায় না। এমনকি নারার কারণে ইন্টার মিলানের ড্রেসিং রুমে পর্যন্ত অস্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে বলে খবর এসেছে। টিভি ব্যক্তিত্ব নারা যে ইকার্দির অনেক সতীর্থকে নিয়েও ঝাঁজাল সব মন্তব্য করেন প্রায়ই। ইকার্দিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার পর ক্লাবের এক খেলোয়াড় দৃঢ় কণ্ঠে সিদ্ধান্তটিকে সমর্থন দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। সব দেখেশুনে ইকার্দিকে তাই আর দলে ভেড়ানোর জন্য জোর করেনি রিয়াল। খবরটি দিয়েছে মার্কা।
ইকার্দির আর্জেন্টিনা সতীর্থ ম্যাক্সি লোপেজের স্ত্রী ছিলেন নারা। লোপেজ দাবি করেন, তাঁর পিঠে বিশ্বাসঘাতকতার ছুরি মেরে ইকার্দি ও নারা প্রণয়ে জড়িয়েছিলেন। এ নিয়ে তখন এত লেখালেখি হয়, ইকার্দি অবিশ্বাস্য ফর্মে থাকার পরও আর্জেন্টিনা দলে নিয়মিত সুযোগ পাননি।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
