স্কুলের একমাত্র ছাত্রের জন্য আজও অবসরে যাননি শিক্ষিকা!
প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের মৃতপ্রায় একটি গ্রাম সিবিলিয়াকোভো। ১৯৯১ সালে সোভিয়েত অর্থনীতি ধসে পড়লে বন্ধ হয়ে যায় এ গ্রামের সরকার পরিচালিত সমবায় খামারটি। সে সময় রাশিয়া জুড়ে হাজার হাজার গ্রামের মতো জনশূন্য হয়ে পড়তে থাকে সংখ্যালঘু তাতার জাতিগোষ্ঠীর এ গ্রামটিও।
রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৭০ সালের দিকে সিবিলিয়াকোভোর জনসংখ্যা ছিল ৫৫০ জন। এখন তা কমতে কমতে এসে দাঁড়িয়েছে মাত্র ৩৯ জনে। সে সময় গ্রামের প্রাইমারি স্কুলটি ছাত্রছাত্রীতে পরিপূর্ণ থাকলেও এখন এ স্কুলের একমাত্র ছাত্র ৯ বছর বয়সী রাভিল ইজমুখামেতভ।
৪২ বছর ধরে এ স্কুলেই শিক্ষকতা করছেন উমিনুর কুচকোভা। বর্তমানে তার বয়স ৬১। অনেক আগেই অবসর নিয়ে শহরে স্বামীর সঙ্গে বসবাসের কথা থাকলেও, একমাত্র ছাত্র ইজমুখামেতভের কথা ভেবে এখনও গ্রামেই পড়ে রয়েছেন তিনি। ইজমুখামেতভ এ স্কুলের পাঠ চুকিয়ে আরও পড়াশোনার উদ্দেশ্যে দূরের স্কুলে যাওয়া শুরু করলে তবেই তার ছুটি মিলবে। আর এর জন্য তাকে অপেক্ষা করতে হবে আরও কিছুকাল।
এ বয়সেও কেবলমাত্র একজন ছাত্রের জন্য গ্রামে থেকে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে এ শিক্ষিকা জানান, ইজমুখামেতভের জন্যে বেশ খারাপ লাগে তার। ছেলের পড়াশোনার জন্য এখনই গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতে চান না ওর বাবা-মা। অন্যদিকে গ্রাম থেকে একা একা ওর মতো ছোট্ট ছেলের জন্য ইরতিশ নদীর বড় বড় ঢেউ পাড়ি দিয়ে দূরের স্কুলে যাওয়াও সহজ নয়। এসব ভেবেই তাকে থেকে যেতে হয়েছে বলে জানান তিনি।
তবে আর বেশিদিন নেই, চিরতরে বন্ধ হয়ে যাবে এ স্কুল। এখানকার পাঠ চুকিয়ে অন্য স্কুলে পাড়ি দেবে ছোট্টো ইজমুখামেতভ। । সেই সঙ্গে বিদায় নেবেন শিক্ষিকা উমিনুর কুচকোভা। সুদীর্ঘ কর্মজীবনের কথা ভেবে মন খারাপ হয় তার।
বন্ধুবান্ধবহীন একা স্কুলে যেতে কেমন লাগে জানতে চাইলে বেশ অবাক হয় ইজমুখামেতভ। বলে, অভিজ্ঞতা না থাকায় তুলনা করে বলতে পারবো না, তবে অন্য স্কুলে গেলে আমি অবশ্যই চাইবো আমার বন্ধু থাকুক।
ইজমুখামেতভের বাবা-মা কৃষিকাজ ও পশুপালন করেন। তারা চান একদিন তাদের ছেলে বড় হয়ে শহরের স্কুলে পড়ুক। এ অঞ্চলের বাচ্চাদের শহরের স্কুলে পড়ার সুযোগ পেতে জন্মের পর থেকে অপেক্ষা করে থাকতে হয়।
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
- যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
- যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ
- বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে
- গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব?
- ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা
- ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
