সৌর বিকিরণ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করবে আইসিডিডিআর,বি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
সৌর বিকিরণ ব্যবস্থাপনা কীভাবে বিশ্বের দরিদ্রতম ও ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে তা গবেষণার লক্ষ্যে আইসিডিডিআর,বি এবং আরও সাতটি উন্নয়নশীল দেশের বিজ্ঞানীরা একটি অগ্রণী গবেষণা প্রকল্প শুরু করেছে।
পৃথিবী থেকে কিছু সূর্যালোক প্রতিফলিত করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমনে সৌর বিকিরণ ব্যবস্থাপনা ভূ-প্রকৌশল ব্যবহার একটি অবিসংবাদিত ধারণা। তত্ত্বানুসারে, উপরের বায়ুমণ্ডলে কিছু প্রতিফলিত কণা ছড়িয়ে অল্প পরিমাণ সূর্যালোককে রোধ করে হয়তো পৃথিবীকে শীতল করা সম্ভব।
নতুন এই গবেষণা প্রকল্পটি কম্পিউটার মডেলিং ও সিমুলেশনের মাধ্যমে ভূ-প্রকৌশলের ব্যবহার কীভাবে জলবায়ু ও স্বাস্থ্য ক্ষেত্রে প্রভাব ফেলবে তা নির্ণয় করবে। এই গবেষণা প্রকল্পটি মোট আটটি ডিসিম্যালস ফান্ড প্রকল্পের অন্যতম।
বাংলাদেশে এই প্রকল্পের আওতায় প্রথমে সৌর বিকিরণ ব্যবস্থাপনা ভূ-প্রকৌশল কীভাবে কলেরা ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাবকে প্রভাবিত করবে, তার কম্পিউটার মডেলিং ও সিমুলেশন করা হবে।
আইসিডিডিআর,বি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদিও ম্যালেরিয়া রোগটি ক্রান্তীয় অঞ্চলেই সীমাবদ্ধ কিন্তু সাম্প্রতিক গবেষণায় এটি দেখা গেছে যে, এই রোগটি শীতল তাপমাত্রায় সর্বোত্তম সঞ্চালিত হয়। সৌর বিকিরণ ব্যবস্থাপনা ব্যবহার করার উদ্দেশ্য যদি হয় ক্রান্তীয় অঞ্চলকে শীতলকরণ তবে, তার কারণে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বাড়তে পারে। আবার, এসআরএম যদি তাপমাত্রা ও বন্যা হ্রাস করতে পারে তবে তা কলেরার প্রাদুর্ভাব কমাবে। এখন পর্যন্ত শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে সম্ভাব্য উপকার বা অপকারের বিষয়ে আলোচনা করা হয়। তাই এই গবেষণার মাধ্যমে প্রথমবারের মতো কম্পিউটার মডেলিং এবং সিমুলেশনের মাধ্যমে সম্ভাব্য পরিণতি সম্পর্কে প্রামাণিক ধারণা পাওয়া যাবে। এই গবেষণা দলে রয়েছেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা যারা কলেরা, পরিবেশবিদ, জলবায়ু এবং রোগতত্ত্ব বিশেষজ্ঞ।
এই প্রকল্পের মুখ্য গবেষক ড. মোহাম্মদ শফিউল আলম বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। এখন পর্যন্ত জনস্বাস্থ্য ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব খুব গভীরভাবে গবেষণা করে দেখা হয়নি।
অন্যদিকে, সৌর বিকিরণ ব্যবস্থাপনার ভূ-প্রকৌশল ২১ শতকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার একটি অন্যতম আলোচিত বিষয়, তবে এর সম্ভাব্য ফলাফল এখনও অজানা। সৌর ভূ-প্রকৌশল বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে দুটি নির্দিষ্ট রোগ- কলেরা ও ম্যালেরিয়ার দ্বারা প্রভাবিত হতে পারে তা নিরূপণের জন্য আমরা একটি কম্পিউটার মডেলিং তৈরি করব।
এক্ষেত্রে পূর্বে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং প্রাসঙ্গিক মডেল পর্যবেক্ষণ করব। প্রথমবারের মতো বাংলাদেশ জলবায়ু ও মানব স্বাস্থ্য সুরক্ষার মধ্যে সংযোগ স্থাপনের মহৎ লক্ষ্য নিয়ে একটি প্রকল্প পরিচালনা করছে।
সৌর বিকিরণ ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা এবং কার্যক্রমে উন্নয়নশীল দেশগুলোর বড় ভূমিকা রয়েছে। অনেক ক্ষেত্রে এই দেশগুলো পরিবেশগত পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবগুলোর জন্য আরও ঝুঁকিপূর্ণ, সৌর বিকিরণ ব্যবস্থাপনা ব্যবহৃত হলে তাদের সুফল বা কুফল ভোগ করতে পারে। অন্যদিকে উন্নত বিশ্ব এ বিষয়ে প্রচুর গবেষণা করে। ডিসিম্যালস প্রকল্পের মাধ্যমে আইসিডিডিআর,বি, আর্জেন্টিনা, বেনিন, ইন্দোনেশিয়া, ইরান, আইভরিকোস্ট, জ্যামাইকা, দক্ষিণ আফ্রিকা এবং বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সৌর বিকিরণ ব্যবস্থাপনা মডেলিং বিশেষজ্ঞদের সাথে ২০২০ সালের শেষে তাদের গবেষণার ফলাফল প্রকাশ করবে। ডিসিম্যালস ফান্ডটি সোলার রেডিয়েশন ম্যনেজমেন্ট গভার্নেন্স ইনিশিয়েটিভ বা এসআরএমজিআই নামক একটি বেসরকারি প্রকল্প যা ২০১০ সালে এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ড, দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (টিডব্লিউএএস) এবং রয়েল সোসাইটি কর্তৃক প্রতিষ্ঠিত।
এসআরএমজিআইয়ের পরিচালক অ্যান্ডি পার্কার বলেন, বাংলাদেশকে সৌর বিকিরণ ব্যবস্থাপনা কীভাবে প্রভাবিত করবে তা গবেষণা করবেন ড. মোহাম্মদ শফিউল আলম ও তার দল এবং এ বিষয়ে ডিসিম্যালস ফান্ড তাদেরকে সহায়তা করতে পারছে বলে আমি সত্যিই গর্বিত। বাংলাদেশের প্রথম সৌর বিকিরণ ব্যবস্থাপনা প্রকল্পটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আমাদের আরও শিখাবে কীভাবে কলেরা ও ম্যালেরিয়া সৌর বিকিরণ ব্যবস্থাপনার দ্বারা প্রভাবিত হয় এবং বাংলাদেশে এ গবেষণা ও ব্যবস্থাপনা সম্পর্কিত একটি বৃহৎ পরিসরের আলোচনার সূত্রপাত ঘটাবে।
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ: সিদ্দিকুর রহমান
- রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
- ঘরের মাঠে পাকিস্তানকে উড়িয়ে টাইগারদের ইতিহাস
- হাম ওয়ার্ডে ধুঁকছে শিশু বাড়ছে মৃত্যু, আহাজারি
- ৫৮ ঘণ্টা চুমুর রেকর্ড, ভাঙল সেই দম্পতির সংসার
- পড়ে থাকা আম কুড়ালে ৫ লাখ টাকা জরিমানা
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার
- বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
- ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
- সড়কে অটোরিকশার নৈরাজ্য
- বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না
- আইআরজিসির অর্থের উৎস জানতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
- হামে কেন এত মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন কীভাবে?
- মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত! এরপর চিকিৎসা…
